ঢাকা    বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা    বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
টিভি ২৬ নিউজ
নোটিশ
  • টিভি ২৬ নিউজ  সারাদেশে প্রতিনিধি নিয়োগ দিচ্ছে  ফোরকানুল হক (সাকিব) সম্পাদিত " TV 26 NEWS " আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন।
সর্বশেষ

স্কচটেপে মোড়ানো প্রেসার কুকার ঘিরে সাভারে বোমা আতঙ্ক

স্কচটেপে মোড়ানো প্রেসার কুকার সদৃশ বস্তু ও একটি ড্রাম ঘিরে বোমা আতঙ্ক সৃষ্টি হয়েছে।

সাভারের বনগাঁও ইউনিয়নের একটি মাঠে স্কচটেপে মোড়ানো প্রেসার কুকার সদৃশ বস্তু ও একটি ড্রাম ঘিরে বোমা আতঙ্ক সৃষ্টি হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ। 

বস্তুটি পরীক্ষা ও উদ্ধারের জন্য ঢাকা থেকে বোমা ডিসপোজাল ইউনিটের একটি দল ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে।

বুধবার (১২ আগস্ট) সকাল ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেন সাভার মডেল থানার ভবানীপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইমরান হোসেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ৮টার দিকে বনগাঁও ইউনিয়নের সাদাপুর এলাকার গোপের বাড়ি ঘোড়া মসজিদের মাঠে একটি ড্রাম পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে ড্রামের ভেতরে একটি কোরআন শরিফ, জামাকাপড় ও স্কচটেপে মোড়ানো প্রেসার কুকার সদৃশ একটি বস্তু দেখতে পান তারা। বিষয়টি জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে এলাকা ঘিরে ফেলে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, রাতে তিন অজ্ঞাত ব্যক্তি ওই এলাকায় ড্রামটি রেখে যান বলে স্থানীয়দের কাছ থেকে জানা গেছে।

ভবানীপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইমরান হোসেন বলেন, ‘বোমা ডিসপোজাল টিমকে খবর দেওয়া হয়েছে। তারা ঘটনাস্থলে এসে বস্তুটি পরীক্ষা করবে। জনসাধারণের নিরাপত্তার কথা বিবেচনা করে এলাকাটি ঘিরে রাখা হয়েছে।’

তবে প্রেসার কুকার সদৃশ বস্তুটি আসলেই বোমা কি না, তা বোমা ডিসপোজাল ইউনিটের পরীক্ষা শেষে নিশ্চিত হওয়া যাবে।

বিষয় : সারাদেশ সাভার

আপনার মতামত লিখুন

টিভি ২৬ নিউজ

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

স্কচটেপে মোড়ানো প্রেসার কুকার ঘিরে সাভারে বোমা আতঙ্ক

প্রকাশের তারিখ : ১২ আগস্ট ২০২৬

featured Image

সাভারের বনগাঁও ইউনিয়নের একটি মাঠে স্কচটেপে মোড়ানো প্রেসার কুকার সদৃশ বস্তু ও একটি ড্রাম ঘিরে বোমা আতঙ্ক সৃষ্টি হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ। 

বস্তুটি পরীক্ষা ও উদ্ধারের জন্য ঢাকা থেকে বোমা ডিসপোজাল ইউনিটের একটি দল ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে।

বুধবার (১২ আগস্ট) সকাল ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেন সাভার মডেল থানার ভবানীপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইমরান হোসেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ৮টার দিকে বনগাঁও ইউনিয়নের সাদাপুর এলাকার গোপের বাড়ি ঘোড়া মসজিদের মাঠে একটি ড্রাম পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে ড্রামের ভেতরে একটি কোরআন শরিফ, জামাকাপড় ও স্কচটেপে মোড়ানো প্রেসার কুকার সদৃশ একটি বস্তু দেখতে পান তারা। বিষয়টি জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে এলাকা ঘিরে ফেলে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, রাতে তিন অজ্ঞাত ব্যক্তি ওই এলাকায় ড্রামটি রেখে যান বলে স্থানীয়দের কাছ থেকে জানা গেছে।

ভবানীপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইমরান হোসেন বলেন, ‘বোমা ডিসপোজাল টিমকে খবর দেওয়া হয়েছে। তারা ঘটনাস্থলে এসে বস্তুটি পরীক্ষা করবে। জনসাধারণের নিরাপত্তার কথা বিবেচনা করে এলাকাটি ঘিরে রাখা হয়েছে।’

তবে প্রেসার কুকার সদৃশ বস্তুটি আসলেই বোমা কি না, তা বোমা ডিসপোজাল ইউনিটের পরীক্ষা শেষে নিশ্চিত হওয়া যাবে।

টিভি ২৬ নিউজ

সম্পাদক ও প্রকাশকঃ~ ফোরকানুল হক (সাকিব)

কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত