ঢাকা    বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা    বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
টিভি ২৬ নিউজ
নোটিশ
  • টিভি ২৬ নিউজ  সারাদেশে প্রতিনিধি নিয়োগ দিচ্ছে  ফোরকানুল হক (সাকিব) সম্পাদিত " TV 26 NEWS " আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন।
সর্বশেষ

সাতক্ষীরায় মিছিলের প্রস্তুতির সময় যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার

গ্রেপ্তার যুবলীগের চার নেতা-কর্মী

সাতক্ষীরায় সরকারবিরোধী বিক্ষোভ মিছিল ও নাশকতার প্রস্তুতির সময় যুবলীগের চার নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ বুধবার সকালে সাতক্ষীরা পৌরসভার চালতেতলা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শ্যামনগর উপজেলার ভুরুলিয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক নাজমুল হোসেন, কালিগঞ্জের মৌতলা ইউনিয়ন যুবলীগের সভাপতি শাহীনুর ইসলাম, বিষ্ণপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ফজলুল হক এবং কালীগঞ্জের ফরিদপুর গ্রামের যুবলীগ কর্মী ফরহাদ নাঈম।

সদর থানার পরিদর্শক (তদন্ত) সাহিদুর রহমান জানান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা যেন এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি বা বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে লক্ষ্যে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মিছিল ও নাশকতার প্রস্তুতিকালে চারজনকে আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে বিকেলে আদালতে পাঠানো হয়েছে।

বিষয় : জেলার খবর গ্রেপ্তার বিক্ষোভ পুলিশ খুলনা বিভাগ সাতক্ষীরা যুবলীগ মিছিল

আপনার মতামত লিখুন

টিভি ২৬ নিউজ

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

সাতক্ষীরায় মিছিলের প্রস্তুতির সময় যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ১৯ আগস্ট ২০২৬

featured Image

সাতক্ষীরায় সরকারবিরোধী বিক্ষোভ মিছিল ও নাশকতার প্রস্তুতির সময় যুবলীগের চার নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ বুধবার সকালে সাতক্ষীরা পৌরসভার চালতেতলা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শ্যামনগর উপজেলার ভুরুলিয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক নাজমুল হোসেন, কালিগঞ্জের মৌতলা ইউনিয়ন যুবলীগের সভাপতি শাহীনুর ইসলাম, বিষ্ণপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ফজলুল হক এবং কালীগঞ্জের ফরিদপুর গ্রামের যুবলীগ কর্মী ফরহাদ নাঈম।

সদর থানার পরিদর্শক (তদন্ত) সাহিদুর রহমান জানান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা যেন এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি বা বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে লক্ষ্যে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মিছিল ও নাশকতার প্রস্তুতিকালে চারজনকে আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে বিকেলে আদালতে পাঠানো হয়েছে।

টিভি ২৬ নিউজ

সম্পাদক ও প্রকাশকঃ~ ফোরকানুল হক (সাকিব)

কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত