ঢাকা    শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা    শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
টিভি ২৬ নিউজ
নোটিশ
  • টিভি ২৬ নিউজ  সারাদেশে প্রতিনিধি নিয়োগ দিচ্ছে  ফোরকানুল হক (সাকিব) সম্পাদিত " TV 26 NEWS " আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন।
সর্বশেষ

উপকূলের সংকট তুলে ধরতে গণমাধ্যমের সক্ষমতা বাড়ানোর তাগিদ

TV 26 NEWS ডেস্ক :
TV 26 NEWS ডেস্ক :
প্রকাশ ০৪ সেপ্টেম্বর ২০২৬ | ০৪:২৬ পিএম
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

উপকূলের সংকট তুলে ধরতে গণমাধ্যমের সক্ষমতা বাড়ানোর তাগিদ
আজ সকালে পটুয়াখালীর কোডেক প্রশিক্ষণকেন্দ্রে তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে।

উপকূলীয় অঞ্চলে জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং মানুষের জীবন-জীবিকার সংকট তুলে ধরতে গণমাধ্যমকর্মীদের দক্ষতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা।

আজ শুক্রবার সকালে পটুয়াখালীর কোডেক প্রশিক্ষণকেন্দ্রে ‘বাংলাদেশ জলবায়ু সহনশীলতা অর্জনে গণমাধ্যমের সক্ষমতা বৃদ্ধি’ শীর্ষক তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাহবুবা ফারজানা এসব কথা বলেন।

মাহবুবা ফারজানা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব এখন আর ভবিষ্যতের বিষয় নয়; উপকূলের মানুষের জীবনযাত্রায় এর প্রভাব স্পষ্ট। নদীভাঙন, লবণাক্ততা, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, জলাবদ্ধতা ও সুপেয় পানির সংকট মানুষের জীবন ও জীবিকাকে প্রভাবিত করছে।

মাহবুবা ফারজানা বলেন, এসব সমস্যা তুলে ধরতে স্থানীয় মানুষের অভিজ্ঞতা ও বাস্তবতাকে গুরুত্ব দিতে হবে। তথ্য সংগ্রহ ও যাচাইয়ের পাশাপাশি তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে জলবায়ু পরিবর্তনের প্রকৃত চিত্র তুলে ধরতে হবে গণমাধ্যমকে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক (অতিরিক্ত সচিব গ্রেড-১) মুহাম্মদ হিরুজ্জামান এনডিসি। তিনি জলবায়ু পরিবর্তন ও দুর্যোগের মতো জটিল বিষয় সহজ, বস্তুনিষ্ঠ ও নির্ভরযোগ্যভাবে উপস্থাপনে সাংবাদিকদের দক্ষতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন।

পটুয়াখালীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে জেলার বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও তরুণ জলবায়ু কর্মীসহ ২৫ জন অংশ নেন।

তিন দিনের প্রশিক্ষণে জলবায়ু পরিবর্তন, উপকূলীয় অঞ্চলের ঝুঁকি, জলবায়ু অভিযোজন, দুর্যোগ ব্যবস্থাপনা, জীবন-জীবিকা ও পরিবেশের ওপর জলবায়ু পরিবর্তনের প্রভাবসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হচ্ছে। পাশাপাশি তথ্য সংগ্রহ ও যাচাই, তথ্য-উপাত্তের ব্যবহার এবং জলবায়ু সাংবাদিকতার কৌশল নিয়েও প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

বিষয় : সংকট জলবায়ু পরিবর্তন পটুয়াখালী উপকূল তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়

আপনার মতামত লিখুন

টিভি ২৬ নিউজ

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

উপকূলের সংকট তুলে ধরতে গণমাধ্যমের সক্ষমতা বাড়ানোর তাগিদ

প্রকাশের তারিখ : ০৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

উপকূলীয় অঞ্চলে জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং মানুষের জীবন-জীবিকার সংকট তুলে ধরতে গণমাধ্যমকর্মীদের দক্ষতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা।

আজ শুক্রবার সকালে পটুয়াখালীর কোডেক প্রশিক্ষণকেন্দ্রে ‘বাংলাদেশ জলবায়ু সহনশীলতা অর্জনে গণমাধ্যমের সক্ষমতা বৃদ্ধি’ শীর্ষক তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাহবুবা ফারজানা এসব কথা বলেন।

মাহবুবা ফারজানা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব এখন আর ভবিষ্যতের বিষয় নয়; উপকূলের মানুষের জীবনযাত্রায় এর প্রভাব স্পষ্ট। নদীভাঙন, লবণাক্ততা, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, জলাবদ্ধতা ও সুপেয় পানির সংকট মানুষের জীবন ও জীবিকাকে প্রভাবিত করছে।

মাহবুবা ফারজানা বলেন, এসব সমস্যা তুলে ধরতে স্থানীয় মানুষের অভিজ্ঞতা ও বাস্তবতাকে গুরুত্ব দিতে হবে। তথ্য সংগ্রহ ও যাচাইয়ের পাশাপাশি তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে জলবায়ু পরিবর্তনের প্রকৃত চিত্র তুলে ধরতে হবে গণমাধ্যমকে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক (অতিরিক্ত সচিব গ্রেড-১) মুহাম্মদ হিরুজ্জামান এনডিসি। তিনি জলবায়ু পরিবর্তন ও দুর্যোগের মতো জটিল বিষয় সহজ, বস্তুনিষ্ঠ ও নির্ভরযোগ্যভাবে উপস্থাপনে সাংবাদিকদের দক্ষতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন।

পটুয়াখালীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে জেলার বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও তরুণ জলবায়ু কর্মীসহ ২৫ জন অংশ নেন।

তিন দিনের প্রশিক্ষণে জলবায়ু পরিবর্তন, উপকূলীয় অঞ্চলের ঝুঁকি, জলবায়ু অভিযোজন, দুর্যোগ ব্যবস্থাপনা, জীবন-জীবিকা ও পরিবেশের ওপর জলবায়ু পরিবর্তনের প্রভাবসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হচ্ছে। পাশাপাশি তথ্য সংগ্রহ ও যাচাই, তথ্য-উপাত্তের ব্যবহার এবং জলবায়ু সাংবাদিকতার কৌশল নিয়েও প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

টিভি ২৬ নিউজ

সম্পাদক ও প্রকাশকঃ~ ফোরকানুল হক (সাকিব)

কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত