ঢাকা    শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা    শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
টিভি ২৬ নিউজ
নোটিশ
  • টিভি ২৬ নিউজ  সারাদেশে প্রতিনিধি নিয়োগ দিচ্ছে  ফোরকানুল হক (সাকিব) সম্পাদিত " TV 26 NEWS " আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন।
সর্বশেষ

মিরপুর বিআরটিএতে মোবাইল কোর্ট, ৫ জনের কারাদণ্ড

TV 26 NEWS ডেস্ক :
TV 26 NEWS ডেস্ক :
প্রকাশ ১৫ সেপ্টেম্বর ২০২৬ | ০৭:২৪ পিএম
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

মিরপুর বিআরটিএতে মোবাইল কোর্ট, ৫ জনের কারাদণ্ড
ছবি-সংগৃহীত

সেবাগ্রহীতাদের হয়রানি বন্ধ ও দালালমুক্ত পরিবেশ নিশ্চিত করতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) মিরপুর ঢাকা মেট্রো সার্কেল-১ কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। 

মঙ্গলবার পরিচালিত এ অভিযানে নয়জনকে আটক করা হয়। তাদের মধ্যে পাঁচজনকে ৩০ দিন করে কারাদণ্ড এবং চারজনকে ২৫ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুজ্জামানের নেতৃত্বে আদালত-৩-এর অধীনে এ অভিযান পরিচালিত হয়।

কারাদণ্ডপ্রাপ্তরা হলেন মো. আশিক, মো. সাইম, মো. আ. রহিম (২৫), মো. জাকির হোসেন ও মো. আ. রহিম (৪১)।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুজ্জামান বলেন, একটি প্রতারক চক্র বিআরটিএ কার্যালয়ে আসা সেবাগ্রহীতাদের দ্রুত কাজ করে দেওয়ার প্রলোভন দেখিয়ে তাদের কাগজপত্র ও টাকা-পয়সা নিয়ে পালিয়ে যেত। এ ধরনের অভিযোগের পরিপ্রেক্ষিতে সেবাগ্রহীতাদের ভোগান্তি দূর করতে এবং বিআরটিএ কার্যালয়কে দালালমুক্ত রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

তিনি আরও বলেন, দালালবিরোধী এ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বিষয় : কারাদণ্ড

আপনার মতামত লিখুন

টিভি ২৬ নিউজ

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

মিরপুর বিআরটিএতে মোবাইল কোর্ট, ৫ জনের কারাদণ্ড

প্রকাশের তারিখ : ১৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সেবাগ্রহীতাদের হয়রানি বন্ধ ও দালালমুক্ত পরিবেশ নিশ্চিত করতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) মিরপুর ঢাকা মেট্রো সার্কেল-১ কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। 

মঙ্গলবার পরিচালিত এ অভিযানে নয়জনকে আটক করা হয়। তাদের মধ্যে পাঁচজনকে ৩০ দিন করে কারাদণ্ড এবং চারজনকে ২৫ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুজ্জামানের নেতৃত্বে আদালত-৩-এর অধীনে এ অভিযান পরিচালিত হয়।

কারাদণ্ডপ্রাপ্তরা হলেন মো. আশিক, মো. সাইম, মো. আ. রহিম (২৫), মো. জাকির হোসেন ও মো. আ. রহিম (৪১)।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুজ্জামান বলেন, একটি প্রতারক চক্র বিআরটিএ কার্যালয়ে আসা সেবাগ্রহীতাদের দ্রুত কাজ করে দেওয়ার প্রলোভন দেখিয়ে তাদের কাগজপত্র ও টাকা-পয়সা নিয়ে পালিয়ে যেত। এ ধরনের অভিযোগের পরিপ্রেক্ষিতে সেবাগ্রহীতাদের ভোগান্তি দূর করতে এবং বিআরটিএ কার্যালয়কে দালালমুক্ত রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

তিনি আরও বলেন, দালালবিরোধী এ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

টিভি ২৬ নিউজ

সম্পাদক ও প্রকাশকঃ~ ফোরকানুল হক (সাকিব)

কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত