সারাদেশে প্রতিনিধি নিয়োগ দিচ্ছে ফোরকানুল হক (সাকিব) সম্পাদিত " TV 26 NEWS " আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন। মানিকগঞ্জের সিংগাইরে এক গৃহবধূকে (২৩) তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের পর তার শরীরে শুকনো মরিচের গুঁড়া ছিটিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে অজ্ঞাত পরিচয়ে পাঁচজনকে আসামি করে সিংগাইর থানায় লিখিত এজাহার দিয়েছেন।
এজাহার সূত্রে জানা যায়, গত ২১ সেপ্টেম্বর দিনগত রাতে বলধারা ইউনিয়নের একটি গ্রামের নিজ শয়নকক্ষে স্বামীর সঙ্গে ঘুমিয়ে ছিলেন ওই গৃহবধূ। রাত আনুমানিক ২টার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরে বের হন তিনি। টয়লেট থেকে বের হওয়ার পর ওৎ পেতে থাকা মুখবাঁধা পাঁচজন তার মুখ চেপে ধরে জোর করে তুলে নিয়ে যায়।
বাড়ি থেকে প্রায় ১০০ গজ দূরে কৃষিজমির পাশের একটি ড্রেনে নিয়ে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে তাকে পালাক্রমে ধর্ষণ করা হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। প্রায় এক ঘণ্টা পর ওড়না ও কাপড় দিয়ে তার হাত-পা বেঁধে পাশের একটি জমির আইলে ফেলে রাখা হয়।
এজাহারে আরও বলা হয়, যাওয়ার সময় দুর্বৃত্তরা ওই গৃহবধূর চোখ, মুখসহ শরীরের বিভিন্ন স্থানে শুকনো মরিচের গুঁড়া ছিটিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
পরে ভুক্তভোগীর চিৎকার শুনে স্বজনরা ঘটনাস্থলে গিয়ে তার হাত-পায়ের বাঁধন খুলে উদ্ধার করেন। এরপর পানি দিয়ে শরীরে লেগে থাকা মরিচের গুঁড়া পরিষ্কার করা হয়।
ভুক্তভোগী জানান, হামলাকারীদের বয়স আনুমানিক ১৫ থেকে ২৫ বছর এবং তারা স্থানীয় ভাষায় কথা বলছিল। ঘটনার পর তিনি সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে প্রাথমিক চিকিৎসা নেন।
এ বিষয়ে সিংগাইর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার ফাহিম আজাদ বলেন, এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে।

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ সেপ্টেম্বর ২০২৬
মানিকগঞ্জের সিংগাইরে এক গৃহবধূকে (২৩) তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের পর তার শরীরে শুকনো মরিচের গুঁড়া ছিটিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে অজ্ঞাত পরিচয়ে পাঁচজনকে আসামি করে সিংগাইর থানায় লিখিত এজাহার দিয়েছেন।
এজাহার সূত্রে জানা যায়, গত ২১ সেপ্টেম্বর দিনগত রাতে বলধারা ইউনিয়নের একটি গ্রামের নিজ শয়নকক্ষে স্বামীর সঙ্গে ঘুমিয়ে ছিলেন ওই গৃহবধূ। রাত আনুমানিক ২টার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরে বের হন তিনি। টয়লেট থেকে বের হওয়ার পর ওৎ পেতে থাকা মুখবাঁধা পাঁচজন তার মুখ চেপে ধরে জোর করে তুলে নিয়ে যায়।
বাড়ি থেকে প্রায় ১০০ গজ দূরে কৃষিজমির পাশের একটি ড্রেনে নিয়ে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে তাকে পালাক্রমে ধর্ষণ করা হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। প্রায় এক ঘণ্টা পর ওড়না ও কাপড় দিয়ে তার হাত-পা বেঁধে পাশের একটি জমির আইলে ফেলে রাখা হয়।
এজাহারে আরও বলা হয়, যাওয়ার সময় দুর্বৃত্তরা ওই গৃহবধূর চোখ, মুখসহ শরীরের বিভিন্ন স্থানে শুকনো মরিচের গুঁড়া ছিটিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
পরে ভুক্তভোগীর চিৎকার শুনে স্বজনরা ঘটনাস্থলে গিয়ে তার হাত-পায়ের বাঁধন খুলে উদ্ধার করেন। এরপর পানি দিয়ে শরীরে লেগে থাকা মরিচের গুঁড়া পরিষ্কার করা হয়।
ভুক্তভোগী জানান, হামলাকারীদের বয়স আনুমানিক ১৫ থেকে ২৫ বছর এবং তারা স্থানীয় ভাষায় কথা বলছিল। ঘটনার পর তিনি সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে প্রাথমিক চিকিৎসা নেন।
এ বিষয়ে সিংগাইর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার ফাহিম আজাদ বলেন, এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে।

আপনার মতামত লিখুন