ঢাকা    বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
ঢাকা    বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
টিভি ২৬ নিউজ
নোটিশ
  • টিভি ২৬ নিউজ  সারাদেশে প্রতিনিধি নিয়োগ দিচ্ছে ফোরকানুল হক (সাকিব) সম্পাদিত " TV 26 NEWS " আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন।
সর্বশেষ

কুষ্টিয়ায় ছাত্রী ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন

TV 26 NEWS ডেস্ক :
TV 26 NEWS ডেস্ক :
প্রকাশ ২৯ সেপ্টেম্বর ২০২৬ | ০৫:৫২ পিএম
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

কুষ্টিয়ায় ছাত্রী ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন

কুষ্টিয়ার মিরপুরে বিয়ের প্রলোভনে সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে রাজিব কুমার ঘোষ (২৫) নামের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১ লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে আরো ৬ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

আদায়কৃত জরিমানার টাকা ক্ষতিপূরণ হিসেবে ভুক্তভোগীকে দেওয়ার জন্য জেলা ম্যাজিস্ট্রেটকে নির্দেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার দুপুরে কুষ্টিয়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এ এইচ এম শফিকুল ইসলাম আদালতে আসামির উপস্থিতিতে এই রায় দেন। দণ্ডপ্রাপ্ত রাজিব কুমার কুষ্টিয়ার মিরপুর উপজেলার উত্তর কাটদহ গ্রামের জয় ঘোষের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, আসামি রাজিব দীর্ঘদিন ধরে ওই কিশোরীকে স্কুলে যাতায়াতের পথে উত্ত্যক্ত করতেন এবং নানাভাবে কুপ্রস্তাব দিতেন। এতে কিশোরীর দিক থেকে কোনো সাড়া না পাওয়ায় রাজিব আরো মরিয়া হয়ে ওঠেন। এর জের ধরে ২০২২ সালের ২ ডিসেম্বর দুপুরে কিশোরীর বাবা-মায়ের অনুপস্থিতির সুযোগ নিয়ে আসামি তার বাড়িতে ঢুকে জোরপূর্বক তাকে ধর্ষণ করেন। এ ঘটনা কাউকে না জানালে তাকে বিয়ে করার প্রতিশ্রুতি দেন আসামি। এরপর থেকে কিশোরীর দিনমজুর বাবা-মায়ের অনুপস্থিতির সুযোগ নিয়ে রাজিব তাকে একাধিকবার ধর্ষণ করেন। পরে বিয়ের কথা বললে আসামি তা অস্বীকার করেন। এ ঘটনার বিচার চেয়ে ভুক্তভোগী কিশোরী নিজেই বাদী হয়ে ২০২২ সালের ১১ ডিসেম্বর মিরপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

মামলাটি তদন্ত শেষে মিরপুর থানার উপসহকারী পুলিশ পরিদর্শক (এএসআই) মুরাদুল ইসলাম একই বছরের ৩০ ডিসেম্বর নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারায় রাজিব কুমার ঘোষের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

রাষ্ট্রপক্ষের কৌসুলি (পিপি) অ্যাডভোকেট আব্দুল মজিদ জানান, আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ সাক্ষ্য-প্রমাণে সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ডসহ ১ লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ড দেন।

আপনার মতামত লিখুন

টিভি ২৬ নিউজ

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

কুষ্টিয়ায় ছাত্রী ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন

প্রকাশের তারিখ : ২৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশকঃ~ ফোরকানুল হক (সাকিব)

কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত