ঢাকা    শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
ঢাকা    শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
টিভি ২৬ নিউজ
নোটিশ
  • টিভি ২৬ নিউজ  সারাদেশে প্রতিনিধি নিয়োগ দিচ্ছে ফোরকানুল হক (সাকিব) সম্পাদিত " TV 26 NEWS " আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন।
সর্বশেষ

মৌলভীবাজারে কলেজছাত্র হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড

TV 26 NEWS ডেস্ক :
TV 26 NEWS ডেস্ক :
প্রকাশ ৩০ সেপ্টেম্বর ২০২৬ | ০১:০২ পিএম
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

মৌলভীবাজারে কলেজছাত্র হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড

মৌলভীবাজারে কলেজছাত্র রেজাউল করিম নাঈম হত্যা মামলায় চার আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় অন্য পাঁচ আসামিকে খালাস দেওয়া হয়েছে।

আজ বুধবার সকালে মৌলভীবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ রবিউল আউয়াল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন–নুরুল ইসলাম, সায়মন ইসলাম, নাহিদুল ইসলাম রনি ও আনোয়ার হোসেন। তাদের মধ্যে নুরুল ইসলাম ও সায়মন কারাগারে রয়েছেন। আর রনি ও আনোয়ার পলাতক।

মামলার এজাহার ও আদালত সূত্রে জানা যায়, সামাজিক যোগাযোগমাধ্যমকে কেন্দ্র করে ২০২৩ সালের নভেম্বর মাসে সদর উপজেলার বর্ষিজোড়া গ্রামের নিজ বাড়িতে পরিবারের সামনে কুপিয়ে হত্যা করা হয় মৌলভীবাজার সরকারি কলেজের শিক্ষার্থী রেজাউল করিম নাঈমকে। এ ঘটনায় নাঈমের বাবা চেরাগ মিয়া বাদী হয়ে মৌলভীবাজার মডেল থানায় ১০ জনকে আসামি করে হত্যা মামলা করেন।

মৌলভীবাজার জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট ড. আব্দুল মতিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

আপনার মতামত লিখুন

টিভি ২৬ নিউজ

শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

মৌলভীবাজারে কলেজছাত্র হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড

প্রকাশের তারিখ : ৩০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

মৌলভীবাজারে কলেজছাত্র রেজাউল করিম নাঈম হত্যা মামলায় চার আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় অন্য পাঁচ আসামিকে খালাস দেওয়া হয়েছে।

আজ বুধবার সকালে মৌলভীবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ রবিউল আউয়াল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন–নুরুল ইসলাম, সায়মন ইসলাম, নাহিদুল ইসলাম রনি ও আনোয়ার হোসেন। তাদের মধ্যে নুরুল ইসলাম ও সায়মন কারাগারে রয়েছেন। আর রনি ও আনোয়ার পলাতক।

মামলার এজাহার ও আদালত সূত্রে জানা যায়, সামাজিক যোগাযোগমাধ্যমকে কেন্দ্র করে ২০২৩ সালের নভেম্বর মাসে সদর উপজেলার বর্ষিজোড়া গ্রামের নিজ বাড়িতে পরিবারের সামনে কুপিয়ে হত্যা করা হয় মৌলভীবাজার সরকারি কলেজের শিক্ষার্থী রেজাউল করিম নাঈমকে। এ ঘটনায় নাঈমের বাবা চেরাগ মিয়া বাদী হয়ে মৌলভীবাজার মডেল থানায় ১০ জনকে আসামি করে হত্যা মামলা করেন।

মৌলভীবাজার জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট ড. আব্দুল মতিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

টিভি ২৬ নিউজ

সম্পাদক ও প্রকাশকঃ~ ফোরকানুল হক (সাকিব)

কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত