ঢাকা    শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
ঢাকা    শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
টিভি ২৬ নিউজ
নোটিশ
  • টিভি ২৬ নিউজ  সারাদেশে প্রতিনিধি নিয়োগ দিচ্ছে ফোরকানুল হক (সাকিব) সম্পাদিত " TV 26 NEWS " আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন।
সর্বশেষ

শেখ হাসিনার জন্মদিন পালন করায় স্কুল থেকে শিক্ষার্থী আটক

TV 26 NEWS ডেস্ক :
TV 26 NEWS ডেস্ক :
প্রকাশ ০১ অক্টোবর ২০২৬ | ০৮:৪৩ পিএম
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

শেখ হাসিনার জন্মদিন পালন করায় স্কুল থেকে শিক্ষার্থী আটক

ভারতে পলাতক ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালন ও মিছিল করার অভিযোগে পাবনার সুজানগর উপজেলায় রবিন (১৭) নামের এক স্কুল শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকাল সোয়া ৪টার দিকে উপজেলার আমিনপুর থানার রানীনগর ইউনিয়নের বিলগাজনা স্কুল অ্যান্ড কলেজ থেকে তাকে আটক করে আমিনপুর থানা পুলিশ।

আটক রবিন বিশ্বাস বিলগাজনা স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণীর ছাত্র এবং চলতি বছরের এসএসসি পরীক্ষার্থী। রবিন রানিনগর ইউনিয়নের বাদাই গ্রামের মো. গাজী বিশ্বাসের ছেলে।

পুলিশ, স্থানীয় ও শিক্ষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, কয়েকদিন আগে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালন করে ফেসবুকে প্রচার করে রবিন। এ ঘটনায় স্থানীয় বিএনপির নেতাকর্মীরা বৃহস্পতিবার স্কুলে ঢুকে রবিনকে বের করে নিতে আসেন। এ সময় স্কুলের শিক্ষকরা বাধা দিয়ে অনুরোধ করে তাদের বের করে দেন। পরে ক্লাস ছুটি হওয়ার পর রবিনকে আটক করে নিয়ে যায় পুলিশ।

আটকের বিষয়টি নিশ্চিত করে আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, শেখ হাসিনার জন্মদিন পালন করে সে নিজেই ফেসবুকে প্রচার করেছে। যথেষ্ট তথ্য প্রমাণের ভিত্তিতে তাকে আটক করে কারাগারে পাঠানো হয়েছে।

আপনার মতামত লিখুন

টিভি ২৬ নিউজ

শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

শেখ হাসিনার জন্মদিন পালন করায় স্কুল থেকে শিক্ষার্থী আটক

প্রকাশের তারিখ : ০১ অক্টোবর ২০২৬

featured Image

ভারতে পলাতক ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালন ও মিছিল করার অভিযোগে পাবনার সুজানগর উপজেলায় রবিন (১৭) নামের এক স্কুল শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকাল সোয়া ৪টার দিকে উপজেলার আমিনপুর থানার রানীনগর ইউনিয়নের বিলগাজনা স্কুল অ্যান্ড কলেজ থেকে তাকে আটক করে আমিনপুর থানা পুলিশ।

আটক রবিন বিশ্বাস বিলগাজনা স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণীর ছাত্র এবং চলতি বছরের এসএসসি পরীক্ষার্থী। রবিন রানিনগর ইউনিয়নের বাদাই গ্রামের মো. গাজী বিশ্বাসের ছেলে।

পুলিশ, স্থানীয় ও শিক্ষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, কয়েকদিন আগে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালন করে ফেসবুকে প্রচার করে রবিন। এ ঘটনায় স্থানীয় বিএনপির নেতাকর্মীরা বৃহস্পতিবার স্কুলে ঢুকে রবিনকে বের করে নিতে আসেন। এ সময় স্কুলের শিক্ষকরা বাধা দিয়ে অনুরোধ করে তাদের বের করে দেন। পরে ক্লাস ছুটি হওয়ার পর রবিনকে আটক করে নিয়ে যায় পুলিশ।

আটকের বিষয়টি নিশ্চিত করে আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, শেখ হাসিনার জন্মদিন পালন করে সে নিজেই ফেসবুকে প্রচার করেছে। যথেষ্ট তথ্য প্রমাণের ভিত্তিতে তাকে আটক করে কারাগারে পাঠানো হয়েছে।

টিভি ২৬ নিউজ

সম্পাদক ও প্রকাশকঃ~ ফোরকানুল হক (সাকিব)

কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত