ঢাকা    শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
ঢাকা    শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
টিভি ২৬ নিউজ
নোটিশ
  • টিভি ২৬ নিউজ  সারাদেশে প্রতিনিধি নিয়োগ দিচ্ছে ফোরকানুল হক (সাকিব) সম্পাদিত " TV 26 NEWS " আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন।
সর্বশেষ

ডেঙ্গুতে আরও চার মৃত্যু, হাসপাতালে ১৯৭৮

TV 26 NEWS ডেস্ক :
TV 26 NEWS ডেস্ক :
প্রকাশ ০১ অক্টোবর ২০২৬ | ০৮:০১ পিএম
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

ডেঙ্গুতে আরও চার মৃত্যু, হাসপাতালে ১৯৭৮
ফাইল ছবি

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারাদেশে নতুন করে এক হাজার ৯৭৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

বৃহস্পতিবার (১ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া চারজনের মধ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকায় একজন, ময়মনসিংহ বিভাগে একজন এবং রাজশাহী বিভাগে (সিটি কর্পোরেশন এলাকার বাইরে) দুইজন রয়েছেন।

একই সময়ে নতুন আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন চট্টগ্রাম বিভাগে (৩৫৮ জন) এবং ঢাকা বিভাগে সিটি কর্পোরেশন এলাকার বাইরে (৩২৮ জন)। এছাড়া ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকায় ১৮০ জন, দক্ষিণে ১৭৬ জন, বরিশাল বিভাগে ২৬০ জন, খুলনা বিভাগে ২৫৬ জন, রাজশাহী বিভাগে ২০৯ জন, রংপুর বিভাগে ১০১ জন, ময়মনসিংহ বিভাগে ৯৪ জন এবং সিলেট বিভাগে ১৬ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।   

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি বছরের এক জানুয়ারি থেকে এক অক্টোবর পর্যন্ত দেশে মোট ৮১ হাজার ৫৯৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ৫১ হাজার ৮৫৯ জন পুরুষ (৬২.৩%) এবং ৩০,৬৭৩ জন নারী (৩৭.৭%)।   চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন মোট ২৪৯ জন। যার মধ্যে ১৩০ জন নারী (৫২.২%) এবং ১১৯ জন পুরুষ (৪৭.৮%)। এখন পর্যন্ত আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৭৫ হাজার ৬৯৯ জন।   

বয়সভিত্তিক পরিসংখ্যানে দেখা গেছে, ডেঙ্গুতে আক্রান্তের হার ২১ থেকে ৩০ বছর বয়সীদের মধ্যে সবচেয়ে বেশি। বিপরীতে, মৃত্যুর ক্ষেত্রে ২৬ থেকে ৫০ বছর বয়সীরা সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছেন।   

গত সেপ্টেম্বর মাসে ডেঙ্গুতে সর্বোচ্চ ৪৩ হাজার ৭৭৪ জন আক্রান্ত হন এবং ১৪৮ জনের মৃত্যু হয়। 

আপনার মতামত লিখুন

টিভি ২৬ নিউজ

শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

ডেঙ্গুতে আরও চার মৃত্যু, হাসপাতালে ১৯৭৮

প্রকাশের তারিখ : ০১ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশকঃ~ ফোরকানুল হক (সাকিব)

কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত