সারাদেশে প্রতিনিধি নিয়োগ দিচ্ছে ফোরকানুল হক (সাকিব) সম্পাদিত " TV 26 NEWS " আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন। এশিয়ান গেমস ক্রিকেটের ফাইনালে ওঠার সুযোগ হারাল বাংলাদেশ। নাগোয়ার নিশিন করোগি স্পোর্টস পার্কে প্রথম সেমিফাইনালে পাকিস্তানের কাছে ৬ উইকেটে হেরেছে লিটন দাসের দল। বাংলাদেশের দেওয়া ১৩ ওভারে ১১২ রানের লক্ষ্য পেরিয়ে যায় পাকিস্তান ১০ বল হাতে রেখেই।
স্লো উইকেটে লক্ষ্যটা চ্যালেঞ্জিং মনে হলেও মুস্তাফিজুর রহমানের ব্যর্থতায় ম্যাচের চিত্র বদলে যায়। নিজের দুই ওভারে ৪১ রান দেন বাঁহাতি এই পেসার। শেষ পর্যন্ত সহজ জয় নিয়ে ফাইনালে জায়গা করে নেয় পাকিস্তান।
বাংলাদেশের সামনে অবশ্য এখনো পদকের সুযোগ রয়েছে। দ্বিতীয় সেমিফাইনালে ভারত-শ্রীলঙ্কা ম্যাচের পরাজিত দলের বিপক্ষে ৩ অক্টোবর সকালে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে খেলবে বাংলাদেশ। জয় পেলে মিলবে ব্রোঞ্জ পদক।

রোববার, ০৪ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০১ অক্টোবর ২০২৬
এশিয়ান গেমস ক্রিকেটের ফাইনালে ওঠার সুযোগ হারাল বাংলাদেশ। নাগোয়ার নিশিন করোগি স্পোর্টস পার্কে প্রথম সেমিফাইনালে পাকিস্তানের কাছে ৬ উইকেটে হেরেছে লিটন দাসের দল। বাংলাদেশের দেওয়া ১৩ ওভারে ১১২ রানের লক্ষ্য পেরিয়ে যায় পাকিস্তান ১০ বল হাতে রেখেই।
স্লো উইকেটে লক্ষ্যটা চ্যালেঞ্জিং মনে হলেও মুস্তাফিজুর রহমানের ব্যর্থতায় ম্যাচের চিত্র বদলে যায়। নিজের দুই ওভারে ৪১ রান দেন বাঁহাতি এই পেসার। শেষ পর্যন্ত সহজ জয় নিয়ে ফাইনালে জায়গা করে নেয় পাকিস্তান।
বাংলাদেশের সামনে অবশ্য এখনো পদকের সুযোগ রয়েছে। দ্বিতীয় সেমিফাইনালে ভারত-শ্রীলঙ্কা ম্যাচের পরাজিত দলের বিপক্ষে ৩ অক্টোবর সকালে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে খেলবে বাংলাদেশ। জয় পেলে মিলবে ব্রোঞ্জ পদক।

আপনার মতামত লিখুন