ঢাকা    রোববার, ০৪ অক্টোবর ২০২৬
ঢাকা    রোববার, ০৪ অক্টোবর ২০২৬
টিভি ২৬ নিউজ
নোটিশ
  • টিভি ২৬ নিউজ  সারাদেশে প্রতিনিধি নিয়োগ দিচ্ছে ফোরকানুল হক (সাকিব) সম্পাদিত " TV 26 NEWS " আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন।

সীতাকুণ্ডে পুলিশকে পিটিয়ে আহত করার ঘটনায় যুবদল নেতা দল থেকে বহিষ্কার

TV 26 NEWS ডেস্ক :
TV 26 NEWS ডেস্ক :
প্রকাশ ০২ অক্টোবর ২০২৬ | ১০:১০ পিএম
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

সীতাকুণ্ডে পুলিশকে পিটিয়ে আহত করার ঘটনায় যুবদল নেতা দল থেকে বহিষ্কার

সীতাকুণ্ড মডেল থানার পুলিশ সদস্যকে পিটিয়ে আহত করার ঘটনায় চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি মোহাম্মদ ইসমাইল হোসেনকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে।

সীতাকুণ্ড মডেল থানায় পুলিশের পেশাগত দায়িত্ব পালনকালে রাষ্ট্রীয় আইনশৃঙ্খলা বাহিনীর কর্তব্যকাজে বাঁধা প্রদানের সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে যুবদল নেতা ইসমাইল হোসেনকে বহিষ্কার করা হয়।

আজ (২ অক্টোবর) শুক্রবার সকালে জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপি এ সিন্ধান্ত কার্যকর করেন। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক দপ্তরের দায়িত্বরত মিনহাজুল ইসলাম ভূইয়ার সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্যটি জানানো হয়েছে।

এতে জানানো হয়েছে বহিষ্কৃতদের কোন ধরনের অপকর্মের দায়-দায়িত্ব দল নিবে না। যুবদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তার সাথে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা প্রদান এবং আইনশৃঙ্খলা বাহিনীকে এ ব্যাপারে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়ার আহ্বান জানানো হয়।

উল্লেখ, গতকাল বৃহস্পতিবার রাত ৯ টার সময় সীতাকুণ্ড মডেল থানার আঙিনায় গাড়ি রাখা নিয়ে থানার ওসির গাড়ি চালক কনস্টেবল মোঃ শফিকের সাথে কথা কাটাকাটির একপর্যায়ে তাকে পিটিয়ে আহত করেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি মোহাম্মদ ইসমাইল হোসেন।

এদিকে সীতাকুণ্ড মডেল থানা সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে যুবদল নেতা ইসমাইল তার ব্যক্তিগত গাড়ি থানার আঙিনায় পার্কিং করেন। বিষয়টি দেখতে পেয়ে ওসির গাড়ি চালক কনস্টেবল মো. শফিক গাড়ি রাখতে নিষেধ করেন।

এক পর্যায়ে ইসমাইল হোসেনের সাথে কথা কাটাকাটি ও হাতাহাতিতে কনস্টেবল শফিক আহত হলে পরে তাকে উদ্ধার করে চিকিৎসা সেবা দিতে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে যান। এ ঘটনায় পুলিশ ওই সময় তাকে আটক করে। তবে এর পর তিন থেকে চারঘন্টা পর তাকে থানা থেকে ছেড়ে দেওয়া হয় বলে জানা গেছে।

আপনার মতামত লিখুন

টিভি ২৬ নিউজ

রোববার, ০৪ অক্টোবর ২০২৬

সীতাকুণ্ডে পুলিশকে পিটিয়ে আহত করার ঘটনায় যুবদল নেতা দল থেকে বহিষ্কার

প্রকাশের তারিখ : ০২ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশকঃ~ ফোরকানুল হক (সাকিব)

কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত