ঢাকা    শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
ঢাকা    শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
টিভি ২৬ নিউজ
নোটিশ
  • টিভি ২৬ নিউজ  সারাদেশে প্রতিনিধি নিয়োগ দিচ্ছে ফোরকানুল হক (সাকিব) সম্পাদিত " TV 26 NEWS " আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন।
সর্বশেষ

কক্সবাজারে ছিনতাইয়ের প্রস্তুতি, অস্ত্রসহ গ্রেপ্তার ১

TV 26 NEWS ডেস্ক :
TV 26 NEWS ডেস্ক :
প্রকাশ ০২ অক্টোবর ২০২৬ | ১০:১৫ পিএম
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

কক্সবাজারে ছিনতাইয়ের প্রস্তুতি, অস্ত্রসহ গ্রেপ্তার ১

কক্সবাজার পৌরসভার পাহাড়তলী এলাকায় ছিনতাইয়ের প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ মো. হোছন (২৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাত সোয়া ১১টার দিকে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের পাহাড়তলী ছাত্তার ঘোনা পাহাড়ের পাদদেশে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশের দাবি, গ্রেপ্তার হোছন শহরের শীর্ষ ছিনতাইকারী।

পুলিশ জানায়, রাত্রিকালীন মোবাইল থ্রি ডিউটি পালনকালে এসআই মিঠুন পালিত গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, কয়েকজন ছিনতাইকারী পাহাড়তলী এলাকায় ছিনতাইয়ের উদ্দেশ্যে জড়ো হয়েছে। পরে পুলিশ পরিদর্শক সোমেন কুমার বড়ুয়া, এসআই রিয়াদ ও সঙ্গীয় ফোর্স সেখানে অভিযান চালায়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে অজ্ঞাতনামা ৪–৫ জন ছিনতাইকারী পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় হোছনকে গ্রেপ্তার করা হয়। পরে তার হেফাজত ও পালিয়ে যাওয়া ব্যক্তিদের ফেলে যাওয়া স্থান তল্লাশি করে দেশীয় লোহার তৈরি তিনটি ছুরি উদ্ধার ও জব্দ করা হয়।

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী।

আপনার মতামত লিখুন

টিভি ২৬ নিউজ

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

কক্সবাজারে ছিনতাইয়ের প্রস্তুতি, অস্ত্রসহ গ্রেপ্তার ১

প্রকাশের তারিখ : ০২ অক্টোবর ২০২৬

featured Image

কক্সবাজার পৌরসভার পাহাড়তলী এলাকায় ছিনতাইয়ের প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ মো. হোছন (২৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাত সোয়া ১১টার দিকে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের পাহাড়তলী ছাত্তার ঘোনা পাহাড়ের পাদদেশে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশের দাবি, গ্রেপ্তার হোছন শহরের শীর্ষ ছিনতাইকারী।

পুলিশ জানায়, রাত্রিকালীন মোবাইল থ্রি ডিউটি পালনকালে এসআই মিঠুন পালিত গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, কয়েকজন ছিনতাইকারী পাহাড়তলী এলাকায় ছিনতাইয়ের উদ্দেশ্যে জড়ো হয়েছে। পরে পুলিশ পরিদর্শক সোমেন কুমার বড়ুয়া, এসআই রিয়াদ ও সঙ্গীয় ফোর্স সেখানে অভিযান চালায়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে অজ্ঞাতনামা ৪–৫ জন ছিনতাইকারী পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় হোছনকে গ্রেপ্তার করা হয়। পরে তার হেফাজত ও পালিয়ে যাওয়া ব্যক্তিদের ফেলে যাওয়া স্থান তল্লাশি করে দেশীয় লোহার তৈরি তিনটি ছুরি উদ্ধার ও জব্দ করা হয়।

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী।

টিভি ২৬ নিউজ

সম্পাদক ও প্রকাশকঃ~ ফোরকানুল হক (সাকিব)

কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত