ঢাকা    রোববার, ০৪ অক্টোবর ২০২৬
ঢাকা    রোববার, ০৪ অক্টোবর ২০২৬
টিভি ২৬ নিউজ
নোটিশ
  • টিভি ২৬ নিউজ  সারাদেশে প্রতিনিধি নিয়োগ দিচ্ছে ফোরকানুল হক (সাকিব) সম্পাদিত " TV 26 NEWS " আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন।
সর্বশেষ

শাহজালালে দুই বিমানকর্মীর জুতা থেকে ১৬ কোটি টাকার স্বর্ণ উদ্ধার

TV 26 NEWS ডেস্ক :
TV 26 NEWS ডেস্ক :
প্রকাশ ০৪ অক্টোবর ২০২৬ | ০১:৩৩ পিএম
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

শাহজালালে দুই বিমানকর্মীর জুতা থেকে ১৬ কোটি টাকার স্বর্ণ উদ্ধার

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে অভিযান চালিয়ে দুই বিমানকর্মীর জুতার মধ্য থেকে ৯ দশমিক ৩৪ কেজি ওজনের ৮০টি স্বর্ণের বার উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতর (সিআইআইডি)। যার আনুমানিক বাজারমূল্য ১৬ কোটি ২৫ লাখ টাকা। 

রোববার (৪ অক্টোবর) সংস্থার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের (সিআইডি) কর্মকর্তারা বিমানবন্দরে সতর্ক অবস্থান গ্রহণ করেন।

সিআইআইডি কর্মকর্তারা জানান, দুবাই থেকে আসা ইমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটের (ইকে-০৫৮২) দুই বিমানকর্মীর জুতায় বিশেষ কায়দায় লুকানো ছিল স্বর্ণের বারগুলো। পরে তল্লাশি চালিয়ে মোট ৮০টি স্বর্ণবার উদ্ধার করা হয়। প্রতিটি বারের ওজন প্রায় ১১৭ গ্রাম।

আরও বলা হয়, বিমানকর্মীদের জুতার ভেতর স্বর্ণবার লুকিয়ে চোরাচালানের এ ঘটনায় কারা জড়িত, স্বর্ণগুলো কোথা থেকে আনা হয়েছিল এবং কোথায় পৌঁছে দেওয়ার কথা ছিল—এসব বিষয় খতিয়ে দেখছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতর।

আপনার মতামত লিখুন

টিভি ২৬ নিউজ

রোববার, ০৪ অক্টোবর ২০২৬

শাহজালালে দুই বিমানকর্মীর জুতা থেকে ১৬ কোটি টাকার স্বর্ণ উদ্ধার

প্রকাশের তারিখ : ০৪ অক্টোবর ২০২৬

featured Image

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে অভিযান চালিয়ে দুই বিমানকর্মীর জুতার মধ্য থেকে ৯ দশমিক ৩৪ কেজি ওজনের ৮০টি স্বর্ণের বার উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতর (সিআইআইডি)। যার আনুমানিক বাজারমূল্য ১৬ কোটি ২৫ লাখ টাকা। 

রোববার (৪ অক্টোবর) সংস্থার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের (সিআইডি) কর্মকর্তারা বিমানবন্দরে সতর্ক অবস্থান গ্রহণ করেন।

সিআইআইডি কর্মকর্তারা জানান, দুবাই থেকে আসা ইমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটের (ইকে-০৫৮২) দুই বিমানকর্মীর জুতায় বিশেষ কায়দায় লুকানো ছিল স্বর্ণের বারগুলো। পরে তল্লাশি চালিয়ে মোট ৮০টি স্বর্ণবার উদ্ধার করা হয়। প্রতিটি বারের ওজন প্রায় ১১৭ গ্রাম।

আরও বলা হয়, বিমানকর্মীদের জুতার ভেতর স্বর্ণবার লুকিয়ে চোরাচালানের এ ঘটনায় কারা জড়িত, স্বর্ণগুলো কোথা থেকে আনা হয়েছিল এবং কোথায় পৌঁছে দেওয়ার কথা ছিল—এসব বিষয় খতিয়ে দেখছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতর।

টিভি ২৬ নিউজ

সম্পাদক ও প্রকাশকঃ~ ফোরকানুল হক (সাকিব)

কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত