ঢাকা    বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬
ঢাকা    বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬
টিভি ২৬ নিউজ
নোটিশ
  • টিভি ২৬ নিউজ  সারাদেশে প্রতিনিধি নিয়োগ দিচ্ছে ফোরকানুল হক (সাকিব) সম্পাদিত " TV 26 NEWS " আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন।
সর্বশেষ

কৃষক শফিকুল হত্যা মামলায় ৩ সহোদরের মৃত্যদণ্ড

TV 26 NEWS ডেস্ক :
TV 26 NEWS ডেস্ক :
প্রকাশ ০৭ অক্টোবর ২০২৬ | ০৬:৩১ পিএম
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

কৃষক শফিকুল হত্যা মামলায় ৩ সহোদরের মৃত্যদণ্ড

জমি নিয়ে পূর্ব শত্রুতার জেরে ময়মনসিংহের নান্দাইলে চাঞ্চল্যকর কৃষক শফিকুল ইসলাম সবি হত্যা মামলায় তিন সহোদরকে মৃত্যুদণ্ড এবং ১০ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলো মোজাম্মেল হক স্বপন, আপন মিয়া ও রিপন মিয়া। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন, আবু বকর সিদ্দিক, কাঞ্চন মিয়া, রুবেল, পারভেজ, মোফাজ্জল হোসেন, কাশিদ, আল-আমিন, সুমন মিয়া, নয়ন মিয়া ও আসাদুল। যাবজ্জীনপ্রাপ্ত ১০ জনকে ৫০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ১ বছরের সশ্রম কারাদণ্ড দিয়ছে আদালত। মৃত্যুদন্ডপ্রাপ্ত রিপন মিয়া ও যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত আসাদুল পলাতক রয়েছে।

আজ বুধবার (৭ অক্টোবর) দুপুরে ময়মনসিংহের প্রথম অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মো. সামছুদ্দিন এ রায় ঘোষণা করেন।

মামলার বিবরণে জানা যায়, নান্দাইলের চর ভোলামরির হযরত আলীর ছেলে কৃষক শফিকুল ইসলাম সবির সাথে অভিযুক্তদের পূর্ব থেকে জমি নিয়ে বিরোধ চলছিল। এরই জেরে ২০১৫ সালের ২৫ ফেব্রুয়ারি নান্দাইলের চর ভেলামারী চৌরাস্তা খেয়াঘাটের একটি কাপড়ের দোকানে বসেছিলেন সবি। এসময় অভিযুক্তরা দেশিয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা করে কুপিয়ে হত্যা করে সবিকে।

এ ঘটনায় নিহতের ভাই রফিকুল ইসলাম বাদি হয়ে ১৩ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরো ১০/১২জনকে আসামি করে নান্দাইল থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় সাক্ষ্যগ্রহণ, জেরা ও আইনজীবীদের যুক্তিতর্ক শেষে আদালত অভিযুক্তদের দোষী সাব্যস্ত করে আজ এ রায় দেন।

আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন আনোয়ার আজিজ টুটুল ও আসামিপক্ষে এ.কে.এম. আমানউল্লাহ বাদল।

আপনার মতামত লিখুন

টিভি ২৬ নিউজ

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

কৃষক শফিকুল হত্যা মামলায় ৩ সহোদরের মৃত্যদণ্ড

প্রকাশের তারিখ : ০৭ অক্টোবর ২০২৬

featured Image

জমি নিয়ে পূর্ব শত্রুতার জেরে ময়মনসিংহের নান্দাইলে চাঞ্চল্যকর কৃষক শফিকুল ইসলাম সবি হত্যা মামলায় তিন সহোদরকে মৃত্যুদণ্ড এবং ১০ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলো মোজাম্মেল হক স্বপন, আপন মিয়া ও রিপন মিয়া। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন, আবু বকর সিদ্দিক, কাঞ্চন মিয়া, রুবেল, পারভেজ, মোফাজ্জল হোসেন, কাশিদ, আল-আমিন, সুমন মিয়া, নয়ন মিয়া ও আসাদুল। যাবজ্জীনপ্রাপ্ত ১০ জনকে ৫০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ১ বছরের সশ্রম কারাদণ্ড দিয়ছে আদালত। মৃত্যুদন্ডপ্রাপ্ত রিপন মিয়া ও যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত আসাদুল পলাতক রয়েছে।

আজ বুধবার (৭ অক্টোবর) দুপুরে ময়মনসিংহের প্রথম অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মো. সামছুদ্দিন এ রায় ঘোষণা করেন।

মামলার বিবরণে জানা যায়, নান্দাইলের চর ভোলামরির হযরত আলীর ছেলে কৃষক শফিকুল ইসলাম সবির সাথে অভিযুক্তদের পূর্ব থেকে জমি নিয়ে বিরোধ চলছিল। এরই জেরে ২০১৫ সালের ২৫ ফেব্রুয়ারি নান্দাইলের চর ভেলামারী চৌরাস্তা খেয়াঘাটের একটি কাপড়ের দোকানে বসেছিলেন সবি। এসময় অভিযুক্তরা দেশিয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা করে কুপিয়ে হত্যা করে সবিকে।

এ ঘটনায় নিহতের ভাই রফিকুল ইসলাম বাদি হয়ে ১৩ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরো ১০/১২জনকে আসামি করে নান্দাইল থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় সাক্ষ্যগ্রহণ, জেরা ও আইনজীবীদের যুক্তিতর্ক শেষে আদালত অভিযুক্তদের দোষী সাব্যস্ত করে আজ এ রায় দেন।

আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন আনোয়ার আজিজ টুটুল ও আসামিপক্ষে এ.কে.এম. আমানউল্লাহ বাদল।

টিভি ২৬ নিউজ

সম্পাদক ও প্রকাশকঃ~ ফোরকানুল হক (সাকিব)

কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত