সারাদেশে প্রতিনিধি নিয়োগ দিচ্ছে ফোরকানুল হক (সাকিব) সম্পাদিত " TV 26 NEWS " আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন। দুটি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সঙ্গে সাড়ে ২৭ কোটি ডলারের দুটি ঋণচুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ সরকার। এ ছাড়া প্রায় ২৭ লাখ ডলারের একটি অনুদান চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
গতকাল বুধবার অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকী এবং এডিবির কান্ট্রি ডিরেক্টর কিংফেং ঝাং এসব চুক্তি স্বাক্ষর করেন। এ সময় এডিবির নির্বাহী পরিচালক সত্য শ্রীনিবাস লোল্লাসহ সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
চুক্তির আওতায় একটি প্রকল্প হচ্ছে ইনক্লুসিভ অ্যাফোর্ডেবল হাউজিং ফাইন্যান্স প্রজেক্ট। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) এ প্রকল্পে এডিবি ১০ কোটি ডলার ঋণ দেবে। প্রকল্পটির মাধ্যমে নিম্ন ও মধ্য আয়ের পরিবারের জন্য সাশ্রয়ী ও জলবায়ু-সহনশীল আবাসনে অর্থায়নের সুযোগ সম্প্রসারণ করা হবে। সাসটেইনেবল এনার্জি ডেভেলপমেন্ট অ্যান্ড কমিউনিটি এমপাওয়ারমেন্ট ইন দ্য চট্টগ্রাম হিল ট্র্যাক্টস নামে আরেকটি প্রকল্পে এডিবি ১৭ কোটি ৫০ লাখ ডলার ঋণ এবং ২৭ লাখ ডলারের মতো অনুদান দেবে। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের এ প্রকল্পের মাধ্যমে পার্বত্য চট্টগ্রামের দুর্গম ও অনগ্রসর জনগোষ্ঠীর জন্য বিদ্যুৎ সরবরাহ, বিদ্যুৎ অবকাঠামোর জলবায়ু সহনশীলতা বৃদ্ধি এবং বিদ্যুৎনির্ভর অর্থনৈতিক কার্যক্রমের সুযোগ সৃষ্টি করা হবে। উভয় ঋণের বার্ষিক সুদের হার ২ শতাংশ। পাঁচ বছর গ্রেস পিরিয়ডসহ ২৫ বছরে ঋণ পরিশোধ করতে হবে। দ্বিতীয় প্রকল্পের অনুদান অংশটি এডিবি পরিচালিত জাপান ফান্ড ফর প্রসপেরাস অ্যান্ড রেজিলিয়েন্ট এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক (জেএফপিআর) থেকে দেওয়া হবে।
বিষয় : এডিবি

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ অক্টোবর ২০২৬
দুটি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সঙ্গে সাড়ে ২৭ কোটি ডলারের দুটি ঋণচুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ সরকার। এ ছাড়া প্রায় ২৭ লাখ ডলারের একটি অনুদান চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
গতকাল বুধবার অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকী এবং এডিবির কান্ট্রি ডিরেক্টর কিংফেং ঝাং এসব চুক্তি স্বাক্ষর করেন। এ সময় এডিবির নির্বাহী পরিচালক সত্য শ্রীনিবাস লোল্লাসহ সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
চুক্তির আওতায় একটি প্রকল্প হচ্ছে ইনক্লুসিভ অ্যাফোর্ডেবল হাউজিং ফাইন্যান্স প্রজেক্ট। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) এ প্রকল্পে এডিবি ১০ কোটি ডলার ঋণ দেবে। প্রকল্পটির মাধ্যমে নিম্ন ও মধ্য আয়ের পরিবারের জন্য সাশ্রয়ী ও জলবায়ু-সহনশীল আবাসনে অর্থায়নের সুযোগ সম্প্রসারণ করা হবে। সাসটেইনেবল এনার্জি ডেভেলপমেন্ট অ্যান্ড কমিউনিটি এমপাওয়ারমেন্ট ইন দ্য চট্টগ্রাম হিল ট্র্যাক্টস নামে আরেকটি প্রকল্পে এডিবি ১৭ কোটি ৫০ লাখ ডলার ঋণ এবং ২৭ লাখ ডলারের মতো অনুদান দেবে। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের এ প্রকল্পের মাধ্যমে পার্বত্য চট্টগ্রামের দুর্গম ও অনগ্রসর জনগোষ্ঠীর জন্য বিদ্যুৎ সরবরাহ, বিদ্যুৎ অবকাঠামোর জলবায়ু সহনশীলতা বৃদ্ধি এবং বিদ্যুৎনির্ভর অর্থনৈতিক কার্যক্রমের সুযোগ সৃষ্টি করা হবে। উভয় ঋণের বার্ষিক সুদের হার ২ শতাংশ। পাঁচ বছর গ্রেস পিরিয়ডসহ ২৫ বছরে ঋণ পরিশোধ করতে হবে। দ্বিতীয় প্রকল্পের অনুদান অংশটি এডিবি পরিচালিত জাপান ফান্ড ফর প্রসপেরাস অ্যান্ড রেজিলিয়েন্ট এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক (জেএফপিআর) থেকে দেওয়া হবে।

আপনার মতামত লিখুন