ঢাকা    বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬
ঢাকা    বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬
টিভি ২৬ নিউজ
নোটিশ
  • টিভি ২৬ নিউজ  সারাদেশে প্রতিনিধি নিয়োগ দিচ্ছে ফোরকানুল হক (সাকিব) সম্পাদিত " TV 26 NEWS " আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন।
সর্বশেষ

সৌদির দুই বিমানবন্দরে হুথিদের হামলা, নারীসহ নিহত ৩

TV 26 NEWS ডেস্ক :
TV 26 NEWS ডেস্ক :
প্রকাশ ০৮ অক্টোবর ২০২৬ | ০৯:৪০ এএম
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

সৌদির দুই বিমানবন্দরে হুথিদের হামলা, নারীসহ নিহত ৩
সৌদি আরবের দুটি বিমানবন্দরে হুথি বিদ্রোহীদের দাবি করা হামলা। ছবি: সংগৃহীত

সৌদি আরবের দুটি বিমানবন্দরে হুথি বিদ্রোহীদের দাবি করা হামলায় দুই নারীসহ তিনজন বেসামরিক নাগরিক নিহত এবং ৩৬ জন আহত হয়েছেন। সৌদি জেনারল অথরিটি অব সিভিল এভিয়েশন (জিএসিএ) এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে। 

জিএসিএ জানিয়েছে, মঙ্গলবার ও বুধবার পৃথক দুটি হামলায় রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর এবং আভা আন্তর্জাতিক বিমানবন্দরকে লক্ষ্যবস্তু করা হয়।

জিএসিএর তথ্য অনুযায়ী, আভা আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় দুই নারী বাসিন্দা (একজন মরক্কোর এবং অন্যজন আলজেরিয়ার নাগরিক) নিহত হয়েছেন এবং আরও ২৮ জন আহত হয়েছেন।

অন্যদিকে রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় এক সুদানি নাগরিক নিহত হন এবং পাঁচ সৌদি নাগরিকসহ আটজন বাসিন্দা আহত হয়েছেন।

যাত্রী ও কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং ক্ষয়ক্ষতি নিরূপণে সংশ্লিষ্ট নিরাপত্তা কর্তৃপক্ষের সাথে পূর্ণ সমন্বয় ও সহযোগিতার মাধ্যমে কাজ করা হচ্ছে বলে জানিয়েছে জিএসিএ।

এদিকে সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালকি জানিয়েছেন, রিয়াদের উত্তরে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে। এছাড়া সৌদি রাজধানীতে হামলা চালাতে ব্যবহৃত ইয়েমেনের রাজধানী সানার একটি লঞ্চিং প্যাডও ধ্বংস করা হয়েছে।

বিষয় : হামলা নিহত নারী বিশ্ব সংবাদ হুথি সৌদি আরব ইয়েমেন বিমান বন্দর

আপনার মতামত লিখুন

টিভি ২৬ নিউজ

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

সৌদির দুই বিমানবন্দরে হুথিদের হামলা, নারীসহ নিহত ৩

প্রকাশের তারিখ : ০৮ অক্টোবর ২০২৬

featured Image

সৌদি আরবের দুটি বিমানবন্দরে হুথি বিদ্রোহীদের দাবি করা হামলায় দুই নারীসহ তিনজন বেসামরিক নাগরিক নিহত এবং ৩৬ জন আহত হয়েছেন। সৌদি জেনারল অথরিটি অব সিভিল এভিয়েশন (জিএসিএ) এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে। 

জিএসিএ জানিয়েছে, মঙ্গলবার ও বুধবার পৃথক দুটি হামলায় রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর এবং আভা আন্তর্জাতিক বিমানবন্দরকে লক্ষ্যবস্তু করা হয়।

জিএসিএর তথ্য অনুযায়ী, আভা আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় দুই নারী বাসিন্দা (একজন মরক্কোর এবং অন্যজন আলজেরিয়ার নাগরিক) নিহত হয়েছেন এবং আরও ২৮ জন আহত হয়েছেন।

অন্যদিকে রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় এক সুদানি নাগরিক নিহত হন এবং পাঁচ সৌদি নাগরিকসহ আটজন বাসিন্দা আহত হয়েছেন।

যাত্রী ও কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং ক্ষয়ক্ষতি নিরূপণে সংশ্লিষ্ট নিরাপত্তা কর্তৃপক্ষের সাথে পূর্ণ সমন্বয় ও সহযোগিতার মাধ্যমে কাজ করা হচ্ছে বলে জানিয়েছে জিএসিএ।

এদিকে সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালকি জানিয়েছেন, রিয়াদের উত্তরে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে। এছাড়া সৌদি রাজধানীতে হামলা চালাতে ব্যবহৃত ইয়েমেনের রাজধানী সানার একটি লঞ্চিং প্যাডও ধ্বংস করা হয়েছে।

টিভি ২৬ নিউজ

সম্পাদক ও প্রকাশকঃ~ ফোরকানুল হক (সাকিব)

কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত