ঢাকা    বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬
ঢাকা    বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬
টিভি ২৬ নিউজ
নোটিশ
  • টিভি ২৬ নিউজ  সারাদেশে প্রতিনিধি নিয়োগ দিচ্ছে ফোরকানুল হক (সাকিব) সম্পাদিত " TV 26 NEWS " আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন।
সর্বশেষ

নিষেধাজ্ঞার প্রথম দিনেই মা ইলিশ আহরণ, ৩ জেলের কারাদণ্ড

TV 26 NEWS ডেস্ক :
TV 26 NEWS ডেস্ক :
প্রকাশ ০৮ অক্টোবর ২০২৬ | ০৯:৫১ এএম
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

নিষেধাজ্ঞার প্রথম দিনেই মা ইলিশ আহরণ, ৩ জেলের কারাদণ্ড
দণ্ডপ্রাপ্ত তিন জেলে

পটুয়াখালীর দশমিনায় মা ইলিশ সংরক্ষণে নিষেধাজ্ঞার প্রথম দিনেই তেঁতুলিয়া নদীতে মাছ ধরায় তিন জেলেকে আটক করেছে প্রশাসন। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের প্রত্যেককে এক মাসের কারাদণ্ড ও ৫০ টাকা করে জরিমানা করেছেন।

গতকাল বুধবার দিবাগত রাতে তেঁতুলিয়া নদীর চরহাদী এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় মাছ ধরার জাল ও একটি ট্রলার জব্দ করা হয়।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের ৮ নম্বর বাঁশবাড়িয়া গ্রামের আবদুর রহিম হাওলাদারের ছেলে হাবিব হাওলাদার (৫৪), মৃত কাঞ্চন আলীর ছেলে মাহবুব খাঁ (৫২) ও আহমেদ হাওলাদারের ছেলে খোকন হাওলাদার।

উপজেলা প্রশাসন, মৎস্য দপ্তর ও নৌ পুলিশ ফাঁড়ির যৌথ অভিযানে তাদের আটক করা হয়। পরে তাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধার আদালতে হাজির করা হয়। আদালত মৎস্য সংরক্ষণ আইনে প্রত্যেককে এক মাসের কারাদণ্ড ও ৫০ টাকা করে জরিমানা করেন। পরে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়। জব্দ করা জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মো. মনিরুল হক, উপজেলা মৎস্য উপসহকারী আমিনুল ইসলাম ও নৌ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আলী হোসেনসহ নৌ পুলিশের সদস্যরা অভিযানে অংশ নেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা বলেন, ৮ থেকে ২৯ অক্টোবর তেঁতুলিয়া নদীতে মা ইলিশসহ সব ধরনের মাছ ধরা, আহরণ, পরিবহন, মজুত, ক্রয়-বিক্রয় নিষিদ্ধ। নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার সময় তিন জেলেকে আটক করা হয়। তাদের প্রত্যেককে এক মাসের কারাদণ্ড ও ৫০ টাকা করে জরিমানা করে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়েছে। মা ইলিশ সংরক্ষণে এ অভিযান অব্যাহত থাকবে।

বিষয় : জেলার খবর পটুয়াখালী বরিশাল বিভাগ নিষেধাজ্ঞা ইলিশ

আপনার মতামত লিখুন

টিভি ২৬ নিউজ

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

নিষেধাজ্ঞার প্রথম দিনেই মা ইলিশ আহরণ, ৩ জেলের কারাদণ্ড

প্রকাশের তারিখ : ০৮ অক্টোবর ২০২৬

featured Image

পটুয়াখালীর দশমিনায় মা ইলিশ সংরক্ষণে নিষেধাজ্ঞার প্রথম দিনেই তেঁতুলিয়া নদীতে মাছ ধরায় তিন জেলেকে আটক করেছে প্রশাসন। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের প্রত্যেককে এক মাসের কারাদণ্ড ও ৫০ টাকা করে জরিমানা করেছেন।

গতকাল বুধবার দিবাগত রাতে তেঁতুলিয়া নদীর চরহাদী এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় মাছ ধরার জাল ও একটি ট্রলার জব্দ করা হয়।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের ৮ নম্বর বাঁশবাড়িয়া গ্রামের আবদুর রহিম হাওলাদারের ছেলে হাবিব হাওলাদার (৫৪), মৃত কাঞ্চন আলীর ছেলে মাহবুব খাঁ (৫২) ও আহমেদ হাওলাদারের ছেলে খোকন হাওলাদার।

উপজেলা প্রশাসন, মৎস্য দপ্তর ও নৌ পুলিশ ফাঁড়ির যৌথ অভিযানে তাদের আটক করা হয়। পরে তাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধার আদালতে হাজির করা হয়। আদালত মৎস্য সংরক্ষণ আইনে প্রত্যেককে এক মাসের কারাদণ্ড ও ৫০ টাকা করে জরিমানা করেন। পরে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়। জব্দ করা জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মো. মনিরুল হক, উপজেলা মৎস্য উপসহকারী আমিনুল ইসলাম ও নৌ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আলী হোসেনসহ নৌ পুলিশের সদস্যরা অভিযানে অংশ নেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা বলেন, ৮ থেকে ২৯ অক্টোবর তেঁতুলিয়া নদীতে মা ইলিশসহ সব ধরনের মাছ ধরা, আহরণ, পরিবহন, মজুত, ক্রয়-বিক্রয় নিষিদ্ধ। নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার সময় তিন জেলেকে আটক করা হয়। তাদের প্রত্যেককে এক মাসের কারাদণ্ড ও ৫০ টাকা করে জরিমানা করে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়েছে। মা ইলিশ সংরক্ষণে এ অভিযান অব্যাহত থাকবে।

টিভি ২৬ নিউজ

সম্পাদক ও প্রকাশকঃ~ ফোরকানুল হক (সাকিব)

কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত