ঢাকা    বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬
ঢাকা    বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬
টিভি ২৬ নিউজ
নোটিশ
  • টিভি ২৬ নিউজ  সারাদেশে প্রতিনিধি নিয়োগ দিচ্ছে ফোরকানুল হক (সাকিব) সম্পাদিত " TV 26 NEWS " আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন।
সর্বশেষ

রাজধানীতে নিজ বাসা থেকে যুবককের লাশ উদ্ধার, আটক ২

TV 26 NEWS ডেস্ক :
TV 26 NEWS ডেস্ক :
প্রকাশ ০৮ অক্টোবর ২০২৬ | ০৪:৫০ পিএম
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

রাজধানীতে নিজ বাসা থেকে যুবককের লাশ উদ্ধার, আটক ২
শাহজাহানপুর থানা (ফাইল ছবি)

রাজধানীর উত্তর শাহজাহানপুরে নিজ বাসা থেকে ফখরুল হাসান ফরহাদ (৪৪) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছেন শাহজাহানপুর থানা পুলিশ। নিহতের শরীরের গলাসহ বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের জখম রয়েছে। 

বুধবার (৭ অক্টোবর) রাত সাড়ে ১১ টায় ৫ম তলার বাসার ছাদে টিনসেড কক্ষের খাটের ওপর থেকে তার লাশ উদ্ধার করা হয়। 

শাহজাহানপুর থানার এসআই মেহেদী হাসান জানান, আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য লাশটি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছেন তারা। সুরতহাল প্রতিবেদন উল্লেখ করা হয়েছে, তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। তার শরীরের গলাসহ বিভিন্ন স্থানে কাটা জখম রয়েছে। 

নিহতের ভাগনি আরমিনা অভিযোগ করেন, আমার খালু ফখরুল হাসানকে তার (নিহতের) বোন নিপা ও বোনের জামাই সুজন পরিকল্পিতভাবে হত্যা করেছেন। কারণ হিসাবে তিনি জানান, তার খালু যে বাসায় থাকেন, সেটি তার নানির বাড়ির সম্পত্তি। তিনি তার স্ত্রী সাদিয়া আক্তারকে নিয়ে ওই বাসায় থাকেন। তাদের কোনও সন্তান নেই। তার খালু মারা গেলে সম্পত্তি তারা পেয়ে যাবেন। এর আগে সম্পত্তি নিয়ে তাদের মধ্যে  বিরোধ হয়েছিল। 

তিনি বলেন, এ ঘটনায় নিহতের বোন ও বোন জামাইকে পুলিশ আটক করে থানায় নিয়ে গেছে। পুলিশের তদন্ত চলছে। 

নিহতের স্ত্রী সাদিয়া আক্তার সন্ধ্যা একটি পাঞ্জাবি কারখানায় কাজ করেন। ফখরুল তেমন কিছুই করতেন না। ঘটনার সময়ে তার স্ত্রী কর্মস্থলে ছিলেন। সেখান থেকে ফিরে এসে রাতে তার রক্তাক্ত মৃতদেহ দেখতে পান। পরে পুলিশকে সংবাদ দিলে পুলিশ এসে আইনি প্রক্রিয়া শেষে লাশটি উদ্ধার করেন। পরে লাশটি ঢামেক মর্গে পাঠানো হয়েছে। 

তার বাসা ৪৭৬/বি উত্তর শাহজাহানপুর। তার বাবার নাম নূর মোহাম্মদ (মৃত) ও মা ফাতেমা বেগম (মৃত)। 

বিষয় : আটক ডিএমপি রাজধানী লাশ উদ্ধার

আপনার মতামত লিখুন

টিভি ২৬ নিউজ

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

রাজধানীতে নিজ বাসা থেকে যুবককের লাশ উদ্ধার, আটক ২

প্রকাশের তারিখ : ০৮ অক্টোবর ২০২৬

featured Image

রাজধানীর উত্তর শাহজাহানপুরে নিজ বাসা থেকে ফখরুল হাসান ফরহাদ (৪৪) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছেন শাহজাহানপুর থানা পুলিশ। নিহতের শরীরের গলাসহ বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের জখম রয়েছে। 

বুধবার (৭ অক্টোবর) রাত সাড়ে ১১ টায় ৫ম তলার বাসার ছাদে টিনসেড কক্ষের খাটের ওপর থেকে তার লাশ উদ্ধার করা হয়। 

শাহজাহানপুর থানার এসআই মেহেদী হাসান জানান, আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য লাশটি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছেন তারা। সুরতহাল প্রতিবেদন উল্লেখ করা হয়েছে, তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। তার শরীরের গলাসহ বিভিন্ন স্থানে কাটা জখম রয়েছে। 

নিহতের ভাগনি আরমিনা অভিযোগ করেন, আমার খালু ফখরুল হাসানকে তার (নিহতের) বোন নিপা ও বোনের জামাই সুজন পরিকল্পিতভাবে হত্যা করেছেন। কারণ হিসাবে তিনি জানান, তার খালু যে বাসায় থাকেন, সেটি তার নানির বাড়ির সম্পত্তি। তিনি তার স্ত্রী সাদিয়া আক্তারকে নিয়ে ওই বাসায় থাকেন। তাদের কোনও সন্তান নেই। তার খালু মারা গেলে সম্পত্তি তারা পেয়ে যাবেন। এর আগে সম্পত্তি নিয়ে তাদের মধ্যে  বিরোধ হয়েছিল। 

তিনি বলেন, এ ঘটনায় নিহতের বোন ও বোন জামাইকে পুলিশ আটক করে থানায় নিয়ে গেছে। পুলিশের তদন্ত চলছে। 

নিহতের স্ত্রী সাদিয়া আক্তার সন্ধ্যা একটি পাঞ্জাবি কারখানায় কাজ করেন। ফখরুল তেমন কিছুই করতেন না। ঘটনার সময়ে তার স্ত্রী কর্মস্থলে ছিলেন। সেখান থেকে ফিরে এসে রাতে তার রক্তাক্ত মৃতদেহ দেখতে পান। পরে পুলিশকে সংবাদ দিলে পুলিশ এসে আইনি প্রক্রিয়া শেষে লাশটি উদ্ধার করেন। পরে লাশটি ঢামেক মর্গে পাঠানো হয়েছে। 

তার বাসা ৪৭৬/বি উত্তর শাহজাহানপুর। তার বাবার নাম নূর মোহাম্মদ (মৃত) ও মা ফাতেমা বেগম (মৃত)। 

টিভি ২৬ নিউজ

সম্পাদক ও প্রকাশকঃ~ ফোরকানুল হক (সাকিব)

কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত