সারাদেশে প্রতিনিধি নিয়োগ দিচ্ছে ফোরকানুল হক (সাকিব) সম্পাদিত " TV 26 NEWS " আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন। হবিগঞ্জ শহরে কাগজপত্রে ত্রুটি থাকা ও অবৈধ মোটরসাইকেলের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৪৩টি মোটরসাইকেল আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়।
সদর থানা ও ট্রাফিক পুলিশ কোর্ট মসজিদ মোড়, থানার মোড়সহ বিভিন্ন এলাকায় অভিযান চালায়। এ সময় মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনের কাগজপত্র ও অন্যান্য বিষয় যাচাই করা হয়।
পুলিশ জানায়, দুর্গাপূজাকে সামনে রেখে শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং কিশোর গ্যাং ও উচ্ছৃঙ্খল যুবকদের অপতৎপরতা ঠেকাতে এ অভিযান চালানো হচ্ছে। অভিযানে কাগজপত্রে ত্রুটি পাওয়ায় ৪৩টি মোটরসাইকেল আটক করা হয়।
হবিগঞ্জ ট্রাফিক পুলিশের পরিদর্শক মো. রেজাউল করিম খান বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক মোটরসাইকেলগুলোর কাগজপত্র যাচাই-বাছাই করা হচ্ছে। এর মধ্যে পাঁচটির বিরুদ্ধে মামলা করা হয়েছে। অভিযান অব্যাহত থাকবে।
বিষয় : আটক মোটরসাইকেল

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ অক্টোবর ২০২৬
হবিগঞ্জ শহরে কাগজপত্রে ত্রুটি থাকা ও অবৈধ মোটরসাইকেলের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৪৩টি মোটরসাইকেল আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়।
সদর থানা ও ট্রাফিক পুলিশ কোর্ট মসজিদ মোড়, থানার মোড়সহ বিভিন্ন এলাকায় অভিযান চালায়। এ সময় মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনের কাগজপত্র ও অন্যান্য বিষয় যাচাই করা হয়।
পুলিশ জানায়, দুর্গাপূজাকে সামনে রেখে শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং কিশোর গ্যাং ও উচ্ছৃঙ্খল যুবকদের অপতৎপরতা ঠেকাতে এ অভিযান চালানো হচ্ছে। অভিযানে কাগজপত্রে ত্রুটি পাওয়ায় ৪৩টি মোটরসাইকেল আটক করা হয়।
হবিগঞ্জ ট্রাফিক পুলিশের পরিদর্শক মো. রেজাউল করিম খান বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক মোটরসাইকেলগুলোর কাগজপত্র যাচাই-বাছাই করা হচ্ছে। এর মধ্যে পাঁচটির বিরুদ্ধে মামলা করা হয়েছে। অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন