ঢাকা    বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
ঢাকা    বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
টিভি ২৬ নিউজ
নোটিশ
  • টিভি ২৬ নিউজ  সারাদেশে প্রতিনিধি নিয়োগ দিচ্ছে ফোরকানুল হক (সাকিব) সম্পাদিত " TV 26 NEWS " আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন।
সর্বশেষ

চুয়াডাঙ্গায় হঠাৎ ঝড়ে কয়েকটি গ্রাম লন্ডভন্ড


TV 26 NEWS ডেস্ক :
TV 26 NEWS ডেস্ক :
প্রকাশ ০৯ অক্টোবর ২০২৬ | ০১:০৪ পিএম
| প্রিন্ট সংস্করণ

চুয়াডাঙ্গায় হঠাৎ ঝড়ে কয়েকটি গ্রাম লন্ডভন্ড

চুয়াডাঙ্গা সদর উপজেলার দীননাথপুর, গাইদঘাটসহ কয়েকটি গ্রামের ওপর দিয়ে হঠাৎ বয়ে যাওয়া কয়েক মিনিটের প্রচণ্ড ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আকস্মিক এই ঝড়ে গাছপালা উপড়ে গিয়ে এবং ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়ে পুরো এলাকা লণ্ডভণ্ড হয়ে পড়ে। 

বৃহস্পতিবার এই দুর্যোগের কারণে স্থানীয় রেললাইনের ওপর বড় বড় গাছ ভেঙে পড়ে। এতে চুয়াডাঙ্গার সঙ্গে ঢাকা, খুলনা, রাজশাহীর সাথে রেল যোগাযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন হয়ে যায়। 

প্রত্যক্ষদর্শীরা জানান, রেললাইনের ওপর গাছ ভেঙে থাকা অবস্থাতেই একটি ট্রেন চলে আসে এবং পরিস্থিতি বিবেচনায় সতর্কতার সঙ্গে ভাঙা গাছের ওপর দিয়েই ট্রেনটি চালানো হয়। পরবর্তীতে বড় ধরনের দুর্ঘটনা এড়াতে ট্রেনটি থামানো হয়। এরপরই স্থানীয় বাসিন্দারা স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসেন এবং গাছ সরানোর কাজে হাত দেন। রেলকর্মী ও স্থানীয়দের যৌথ প্রচেষ্টায় প্রায় এক ঘণ্টা পর রেললাইন থেকে গাছপালা সম্পূর্ণ অপসারণ করা সম্ভব হয়। বর্তমানে ওই লাইনে ট্রেন চলাচল পুরোপুরি স্বাভাবিক রয়েছে।

বিষয় : চুয়াডাঙ্গা হঠাৎ লণ্ডভণ্ড

আপনার মতামত লিখুন

টিভি ২৬ নিউজ

বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬


চুয়াডাঙ্গায় হঠাৎ ঝড়ে কয়েকটি গ্রাম লন্ডভন্ড

প্রকাশের তারিখ : ০৯ অক্টোবর ২০২৬

featured Image

চুয়াডাঙ্গা সদর উপজেলার দীননাথপুর, গাইদঘাটসহ কয়েকটি গ্রামের ওপর দিয়ে হঠাৎ বয়ে যাওয়া কয়েক মিনিটের প্রচণ্ড ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আকস্মিক এই ঝড়ে গাছপালা উপড়ে গিয়ে এবং ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়ে পুরো এলাকা লণ্ডভণ্ড হয়ে পড়ে। 

বৃহস্পতিবার এই দুর্যোগের কারণে স্থানীয় রেললাইনের ওপর বড় বড় গাছ ভেঙে পড়ে। এতে চুয়াডাঙ্গার সঙ্গে ঢাকা, খুলনা, রাজশাহীর সাথে রেল যোগাযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন হয়ে যায়। 

প্রত্যক্ষদর্শীরা জানান, রেললাইনের ওপর গাছ ভেঙে থাকা অবস্থাতেই একটি ট্রেন চলে আসে এবং পরিস্থিতি বিবেচনায় সতর্কতার সঙ্গে ভাঙা গাছের ওপর দিয়েই ট্রেনটি চালানো হয়। পরবর্তীতে বড় ধরনের দুর্ঘটনা এড়াতে ট্রেনটি থামানো হয়। এরপরই স্থানীয় বাসিন্দারা স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসেন এবং গাছ সরানোর কাজে হাত দেন। রেলকর্মী ও স্থানীয়দের যৌথ প্রচেষ্টায় প্রায় এক ঘণ্টা পর রেললাইন থেকে গাছপালা সম্পূর্ণ অপসারণ করা সম্ভব হয়। বর্তমানে ওই লাইনে ট্রেন চলাচল পুরোপুরি স্বাভাবিক রয়েছে।


টিভি ২৬ নিউজ

সম্পাদক ও প্রকাশকঃ~ ফোরকানুল হক (সাকিব)

কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত