ঢাকা    শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬
ঢাকা    শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬
টিভি ২৬ নিউজ
নোটিশ
  • টিভি ২৬ নিউজ  সারাদেশে প্রতিনিধি নিয়োগ দিচ্ছে ফোরকানুল হক (সাকিব) সম্পাদিত " TV 26 NEWS " আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন।
সর্বশেষ

প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য বেরোবির ১৮ শিক্ষার্থী মনোনীত

TV 26 NEWS ডেস্ক :
TV 26 NEWS ডেস্ক :
প্রকাশ ০৯ অক্টোবর ২০২৬ | ০৬:৫৫ পিএম
| প্রিন্ট সংস্করণ

প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য বেরোবির ১৮ শিক্ষার্থী মনোনীত

প্রধানমন্ত্রী স্বর্ণপদক ২০১৯, ২০২০ ও ২০২১ সালের জন্য রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ১৮ শিক্ষার্থী মনোনীত হয়েছেন। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) প্রকাশিত বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

মনোনীত শিক্ষার্থীদের মধ্যে ২০১৯ সালের জন্য ছয়জন, ২০২০ সালের জন্য ছয়জন এবং ২০২১ সালের জন্য ছয়জন রয়েছেন।

২০১৯ সালের জন্য মনোনীত শিক্ষার্থীরা হলেন ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের জোবেদা আক্তার, অর্থনীতি বিভাগের রুমি বেগম, রসায়ন বিভাগের শ্রাবণী আক্তার, মার্কেটিং বিভাগের জাহানারা মুন, দুর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের রুকাইয়া সালাম এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শামসুন্নাহার কেয়া।

২০২০ সালের জন্য মনোনীত হয়েছেন পরিসংখ্যান বিভাগের স্নিগ্ধা সরকার, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তাহমিনা নাসরিন, ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের শিপন মিয়া, মার্কেটিং বিভাগের ফুল মিয়া, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের বর্ষা রানী দাস এবং দুর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের মিজানুর রহমান বাপ্পি।

২০২১ সালের জন্য মনোনীত শিক্ষার্থীরা হলেন সমাজবিজ্ঞান বিভাগের মোছা. আরিফা আক্তার, ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের মল্লিকা রায়, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের মো. কাউসার আহমেদ, পদার্থবিজ্ঞান বিভাগের মোছা. হুমায়রা আফিয়া মিমি, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের আব্দুল্লাহ আল মামুন এবং ভূগোল ও পরিবেশবিজ্ঞান বিভাগের রুমানা আক্তার।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা সহযোগী অধ্যাপক মো. মাসুদ রানা বলেন, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের মেধাবী শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য মনোনীত হওয়া তাদের জন্য অত্যন্ত গর্ব ও আনন্দের বিষয়।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী স্বর্ণপদক ২০১৯, ২০২০ ও ২০২১ সালের জন্য সারা দেশের ৪৬৯ শিক্ষার্থী মনোনীত হয়েছেন। মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে ২০০৫ সালে ইউজিসি এ পুরস্কার চালু করে। স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে সর্বোচ্চ ফল অর্জনকারী শিক্ষার্থীদের এ পদক দেওয়া হয়। মনোনীত প্রত্যেক শিক্ষার্থীকে ২২ ক্যারেট মানের সাড়ে চার গ্রাম স্বর্ণ ও ১০ গ্রাম রৌপ্য দিয়ে তৈরি একটি পদক এবং সম্মাননাপত্র দেওয়া হয়।

বিষয় : রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়

আপনার মতামত লিখুন

টিভি ২৬ নিউজ

শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬

প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য বেরোবির ১৮ শিক্ষার্থী মনোনীত

প্রকাশের তারিখ : ০৯ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশকঃ~ ফোরকানুল হক (সাকিব)

কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত