ঢাকা    বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
ঢাকা    বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
টিভি ২৬ নিউজ
নোটিশ
  • টিভি ২৬ নিউজ  সারাদেশে প্রতিনিধি নিয়োগ দিচ্ছে ফোরকানুল হক (সাকিব) সম্পাদিত " TV 26 NEWS " আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন।
সর্বশেষ

সৌদি আরব ভ্রমণে নাগরিকদের ‘চরম সতর্কতা’ যুক্তরাষ্ট্রের

TV 26 NEWS ডেস্ক :
TV 26 NEWS ডেস্ক :
প্রকাশ ১২ অক্টোবর ২০২৬ | ১২:০৭ পিএম
| প্রিন্ট সংস্করণ

সৌদি আরব ভ্রমণে নাগরিকদের ‘চরম সতর্কতা’ যুক্তরাষ্ট্রের
সৌদি আরবের বিমানবন্দর।

সৌদি আরবের বিমানবন্দরগুলোতে নতুন করে হামলা চালানোর খবরের পর সেখানে থাকা নিজের দেশের নাগরিকদের ভ্রমণের ক্ষেত্রে ‘চরম সতর্কতা’ অবলম্বন করতে বলেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। 

সোমবার (১২ অক্টোবর) দপ্তরটি তাদের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে জানিয়েছে, রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর এবং দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে অতিরিক্ত হামলার বিষয়ে তারা অবগত রয়েছে।

মার্কিন সরকারের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সৌদি আরবে কর্মরত তাদের সরকারি কর্মচারীদের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়াও জেদ্দা এবং দাম্মামের বিমানবন্দরগুলো ব্যবহারের জন্য বিশেষ অনুমতির প্রয়োজন হবে। একই সাথে দেশটি প্রধান প্রধান বিমানবন্দরগুলো ব্যবহারের সময় নাগরিকদের সর্বোচ্চ সতর্ক থাকতে বলেছে।

বিবৃতিতে আরও বলা হয়, ফ্লাইট বাতিল, আকাশসীমা বন্ধ ঘোষণা এবং ভ্রমণ সূচিতে সম্ভাব্য বিঘ্ন ঘটার বিষয়ে মার্কিন নাগরিকদের সচেতন থাকা উচিত।

সূত্র: মিডল ইস্ট আই

বিষয় : মধ্যপ্রাচ্য বিশ্ব সংবাদ সৌদি আরব ইয়েমেন হুথি বিদ্রোহী

আপনার মতামত লিখুন

টিভি ২৬ নিউজ

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

সৌদি আরব ভ্রমণে নাগরিকদের ‘চরম সতর্কতা’ যুক্তরাষ্ট্রের

প্রকাশের তারিখ : ১২ অক্টোবর ২০২৬

featured Image

সৌদি আরবের বিমানবন্দরগুলোতে নতুন করে হামলা চালানোর খবরের পর সেখানে থাকা নিজের দেশের নাগরিকদের ভ্রমণের ক্ষেত্রে ‘চরম সতর্কতা’ অবলম্বন করতে বলেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। 

সোমবার (১২ অক্টোবর) দপ্তরটি তাদের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে জানিয়েছে, রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর এবং দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে অতিরিক্ত হামলার বিষয়ে তারা অবগত রয়েছে।

মার্কিন সরকারের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সৌদি আরবে কর্মরত তাদের সরকারি কর্মচারীদের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়াও জেদ্দা এবং দাম্মামের বিমানবন্দরগুলো ব্যবহারের জন্য বিশেষ অনুমতির প্রয়োজন হবে। একই সাথে দেশটি প্রধান প্রধান বিমানবন্দরগুলো ব্যবহারের সময় নাগরিকদের সর্বোচ্চ সতর্ক থাকতে বলেছে।

বিবৃতিতে আরও বলা হয়, ফ্লাইট বাতিল, আকাশসীমা বন্ধ ঘোষণা এবং ভ্রমণ সূচিতে সম্ভাব্য বিঘ্ন ঘটার বিষয়ে মার্কিন নাগরিকদের সচেতন থাকা উচিত।

সূত্র: মিডল ইস্ট আই

টিভি ২৬ নিউজ

সম্পাদক ও প্রকাশকঃ~ ফোরকানুল হক (সাকিব)

কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত