সারাদেশে প্রতিনিধি নিয়োগ দিচ্ছে ফোরকানুল হক (সাকিব) সম্পাদিত " TV 26 NEWS " আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন। নিরাপত্তা শঙ্কায় আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) থেকে কারাগারে রেখেই ভার্চুয়ালি গুমের মামলার বিচার হবে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের।
এর আগে, একক প্রিজন ভ্যানে আনা হলে নিরাপত্তা শঙ্কার কথা জানিয়ে ট্রাইব্যুনালে আবেদন করেন জিয়াউল আহসানের আইনজীবী। পরে নিরাপত্তার স্বার্থে তাকে কারাগারে রেখেই ভার্চুয়ালি বিচার পরিচালনার মতামত দেয় প্রসিকিউশন।
আজ মঙ্গলবার থেকে সেই সিদ্ধান্ত কার্যকর হয়েছে। এ মামলায় এখন পর্যন্ত সাক্ষ্য দিয়েছেন ১৫ জন। তদন্তকারী কর্মকর্তার সাক্ষ্যগ্রহণও শেষ হয়েছে। ফলে এখন আসামিপক্ষের আইনজীবীরা তদন্তকারী কর্মকর্তাকে জেরা করবেন।
প্রসিকিউটর গাজী এম এইচ তামিম জানান, জিয়াউল আহসানের নিরাপত্তা নিয়ে উদ্বেগের বিষয়টি তারা মেনে নিয়েছেন। তিনি বলেন, যেহেতু উনি নিরাপত্তাহীনতায় ভুগছেন, তাই তাকে ট্রাইবুনালে না এনে বাংলাদেশে প্রচলিত যে আইন আছে সেই আইনের অধীনে ভার্চুয়ালি মামলা পরিচলনার সিদ্ধান্ত দিয়েছেন ট্রাইব্যুনাল।

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ অক্টোবর ২০২৬
নিরাপত্তা শঙ্কায় আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) থেকে কারাগারে রেখেই ভার্চুয়ালি গুমের মামলার বিচার হবে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের।
এর আগে, একক প্রিজন ভ্যানে আনা হলে নিরাপত্তা শঙ্কার কথা জানিয়ে ট্রাইব্যুনালে আবেদন করেন জিয়াউল আহসানের আইনজীবী। পরে নিরাপত্তার স্বার্থে তাকে কারাগারে রেখেই ভার্চুয়ালি বিচার পরিচালনার মতামত দেয় প্রসিকিউশন।
আজ মঙ্গলবার থেকে সেই সিদ্ধান্ত কার্যকর হয়েছে। এ মামলায় এখন পর্যন্ত সাক্ষ্য দিয়েছেন ১৫ জন। তদন্তকারী কর্মকর্তার সাক্ষ্যগ্রহণও শেষ হয়েছে। ফলে এখন আসামিপক্ষের আইনজীবীরা তদন্তকারী কর্মকর্তাকে জেরা করবেন।
প্রসিকিউটর গাজী এম এইচ তামিম জানান, জিয়াউল আহসানের নিরাপত্তা নিয়ে উদ্বেগের বিষয়টি তারা মেনে নিয়েছেন। তিনি বলেন, যেহেতু উনি নিরাপত্তাহীনতায় ভুগছেন, তাই তাকে ট্রাইবুনালে না এনে বাংলাদেশে প্রচলিত যে আইন আছে সেই আইনের অধীনে ভার্চুয়ালি মামলা পরিচলনার সিদ্ধান্ত দিয়েছেন ট্রাইব্যুনাল।

আপনার মতামত লিখুন