সারাদেশে প্রতিনিধি নিয়োগ দিচ্ছে ফোরকানুল হক (সাকিব) সম্পাদিত " TV 26 NEWS " আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন। পঞ্চগড়ের দেবীগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের প্রশাসনিক ভবনের ৪০৭ নম্বর কক্ষে নিয়মিত রাত কাটাচ্ছেন প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোস্তফা কামাল। গত ২১ মে দায়িত্ব নেয়ার পর থেকে তিনি ওই কক্ষে থাকছেন বলে নিজেই স্বীকার করেছেন।
চুরি প্রতিরোধে প্রতিষ্ঠানে অবস্থান করছেন বলে দাবি তার। তবে এর জন্য প্রাতিষ্ঠানিক নিয়ম বা অনুমতি আছে কিনা জানতে চাইলে সে বিষয়ে সদুত্তর দিতে পারেননি তিনি।
এইদিকে, জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী মাসে ২১ হাজার ২৬৯ টাকা বাড়িভাড়া ভাতা পাওয়া এই অধ্যক্ষের প্রশাসনিক কক্ষে রাত্রিযাপনের বিষয়টি নিয়ে সমালোচনা শুরু হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে সরেজমিনে গিয়েও তার প্রমাণ পাওয়া যায়। চুক্তিভিত্তিক গেইটম্যান মাহমুদুল রশিদ মামুনকে সঙ্গে নিয়ে প্রশাসনিক ভবনের চতুর্থ তলায় ৪০৭ নম্বর কক্ষের সামনে গেলে দেখা যায়, সেখানে কক্ষের বাইর নেমপ্লেটে লেখা ছিল স্কাউট রুম-রোভার ডেন। দরজায় কড়া নাড়লে ভেতর থেকে বেরিয়ে আসেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোস্তফা কামাল।
কক্ষের ভেতরে একটি চৌকি, টেবিল, কেবিনেট ও কিছু পোশাক দেখা যায়। এসময় অধ্যক্ষ স্বীকার করেন, মে মাসে দায়িত্ব গ্রহণের পর থেকে তিনি নিয়মিত ওই কক্ষে থাকছেন। তবে তার ভাষ্য, প্রতিষ্ঠানে চুরি প্রতিরোধের জন্যই তিনি সেখানে অবস্থান করছেন। এর বেশি কথা বলতে তিনি রাজি হননি।
অন্যদিকে, প্রতিষ্ঠানের মূল ফটক দিয়ে প্রবেশের পর ডান পাশের ভবনে নৈশপ্রহরীর থাকার ব্যবস্থা রয়েছে। ফলে নিরাপত্তার দায়িত্বে নৈশপ্রহরী থাকার পরও প্রশাসনিক ভবনের কক্ষে অধ্যক্ষের নিয়মিত রাত্রিযাপনের বিষয়টি হাস্যরসের যোগান দিয়েছে।
দেবীগঞ্জ ও বানিয়াচং হিসাবরক্ষণ কার্যালয় সূত্রে জানা গেছে, মোস্তফা কামাল হবিগঞ্জ জেলার বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে যোগদানের পর তাকে দেবীগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে সংযুক্তি দেয়া হয়।
জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী, ষষ্ঠ গ্রেডে পদায়নপ্রাপ্ত মোস্তফা কামালের বর্তমান মূল বেতন ৬০ হাজার ৭৭০ টাকা। এর ৩৫ শতাংশ হিসাবে তার মাসিক বাড়িভাড়া ভাতা দাঁড়ায় ২১ হাজার ২৬৯ টাকা। অর্থাৎ বছরে এ খাতে তিনি পাবেন ২ লাখ ৫৫ হাজার ২২৮ টাকা।
সরকারি চাকরিজীবীদের বাড়িভাড়া ভাতা বাসাভাড়া বাবদ ব্যয় নির্বাহের জন্য দেয়া হয়। এমন পরিস্থিতিতে মাসে ২১ হাজার টাকার বেশি বাড়িভাড়া ভাতা পাওয়ার পরও অধ্যক্ষের নিয়মিত প্রশাসনিক ভবনের কক্ষে রাত্রিযাপনের বিষয়টি আলোচনায় এসেছে। অনেকেই বলছেন ব্যক্তিগতভাবে বাড়িভাড়া বাবদ ব্যয় সাশ্রয়ের জন্যই প্রশাসনিক ভবনে রাত্রিযাপনের সিদ্ধান্ত নিয়েছেন অধ্যক্ষ।
এবিষয়ে কারিগরি শিক্ষা অধিদপ্তরের রংপুর আঞ্চলিক কার্যালয়ের পরিচালক (উপসচিব) খন্দকার মো. নাহিদ হাসান বলেন, বিষয়টি আমার নজরে এসেছে। ওনার সঙ্গে কথা হয়েছে। উনি দ্রুতই বাইরে বাসা ভাড়া নিবেন বলে জানিয়েছেন।

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ অক্টোবর ২০২৬
পঞ্চগড়ের দেবীগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের প্রশাসনিক ভবনের ৪০৭ নম্বর কক্ষে নিয়মিত রাত কাটাচ্ছেন প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোস্তফা কামাল। গত ২১ মে দায়িত্ব নেয়ার পর থেকে তিনি ওই কক্ষে থাকছেন বলে নিজেই স্বীকার করেছেন।
চুরি প্রতিরোধে প্রতিষ্ঠানে অবস্থান করছেন বলে দাবি তার। তবে এর জন্য প্রাতিষ্ঠানিক নিয়ম বা অনুমতি আছে কিনা জানতে চাইলে সে বিষয়ে সদুত্তর দিতে পারেননি তিনি।
এইদিকে, জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী মাসে ২১ হাজার ২৬৯ টাকা বাড়িভাড়া ভাতা পাওয়া এই অধ্যক্ষের প্রশাসনিক কক্ষে রাত্রিযাপনের বিষয়টি নিয়ে সমালোচনা শুরু হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে সরেজমিনে গিয়েও তার প্রমাণ পাওয়া যায়। চুক্তিভিত্তিক গেইটম্যান মাহমুদুল রশিদ মামুনকে সঙ্গে নিয়ে প্রশাসনিক ভবনের চতুর্থ তলায় ৪০৭ নম্বর কক্ষের সামনে গেলে দেখা যায়, সেখানে কক্ষের বাইর নেমপ্লেটে লেখা ছিল স্কাউট রুম-রোভার ডেন। দরজায় কড়া নাড়লে ভেতর থেকে বেরিয়ে আসেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোস্তফা কামাল।
কক্ষের ভেতরে একটি চৌকি, টেবিল, কেবিনেট ও কিছু পোশাক দেখা যায়। এসময় অধ্যক্ষ স্বীকার করেন, মে মাসে দায়িত্ব গ্রহণের পর থেকে তিনি নিয়মিত ওই কক্ষে থাকছেন। তবে তার ভাষ্য, প্রতিষ্ঠানে চুরি প্রতিরোধের জন্যই তিনি সেখানে অবস্থান করছেন। এর বেশি কথা বলতে তিনি রাজি হননি।
অন্যদিকে, প্রতিষ্ঠানের মূল ফটক দিয়ে প্রবেশের পর ডান পাশের ভবনে নৈশপ্রহরীর থাকার ব্যবস্থা রয়েছে। ফলে নিরাপত্তার দায়িত্বে নৈশপ্রহরী থাকার পরও প্রশাসনিক ভবনের কক্ষে অধ্যক্ষের নিয়মিত রাত্রিযাপনের বিষয়টি হাস্যরসের যোগান দিয়েছে।
দেবীগঞ্জ ও বানিয়াচং হিসাবরক্ষণ কার্যালয় সূত্রে জানা গেছে, মোস্তফা কামাল হবিগঞ্জ জেলার বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে যোগদানের পর তাকে দেবীগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে সংযুক্তি দেয়া হয়।
জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী, ষষ্ঠ গ্রেডে পদায়নপ্রাপ্ত মোস্তফা কামালের বর্তমান মূল বেতন ৬০ হাজার ৭৭০ টাকা। এর ৩৫ শতাংশ হিসাবে তার মাসিক বাড়িভাড়া ভাতা দাঁড়ায় ২১ হাজার ২৬৯ টাকা। অর্থাৎ বছরে এ খাতে তিনি পাবেন ২ লাখ ৫৫ হাজার ২২৮ টাকা।
সরকারি চাকরিজীবীদের বাড়িভাড়া ভাতা বাসাভাড়া বাবদ ব্যয় নির্বাহের জন্য দেয়া হয়। এমন পরিস্থিতিতে মাসে ২১ হাজার টাকার বেশি বাড়িভাড়া ভাতা পাওয়ার পরও অধ্যক্ষের নিয়মিত প্রশাসনিক ভবনের কক্ষে রাত্রিযাপনের বিষয়টি আলোচনায় এসেছে। অনেকেই বলছেন ব্যক্তিগতভাবে বাড়িভাড়া বাবদ ব্যয় সাশ্রয়ের জন্যই প্রশাসনিক ভবনে রাত্রিযাপনের সিদ্ধান্ত নিয়েছেন অধ্যক্ষ।
এবিষয়ে কারিগরি শিক্ষা অধিদপ্তরের রংপুর আঞ্চলিক কার্যালয়ের পরিচালক (উপসচিব) খন্দকার মো. নাহিদ হাসান বলেন, বিষয়টি আমার নজরে এসেছে। ওনার সঙ্গে কথা হয়েছে। উনি দ্রুতই বাইরে বাসা ভাড়া নিবেন বলে জানিয়েছেন।

আপনার মতামত লিখুন