সারাদেশে প্রতিনিধি নিয়োগ দিচ্ছে ফোরকানুল হক (সাকিব) সম্পাদিত " TV 26 NEWS " আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন। রাজধানীর পল্লবী ও রূপনগর এলাকার আলোচিত ‘ফোর স্টার’ গ্রুপের সদস্যদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে এসআরবি। ইতিমধ্যে গ্রুপটির ৮ সদস্যকে গ্রেফতার করেছে এসআরবি-৪।
বুধবার (১৪ অক্টোবর) এসআরবি-৪-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান বলেন, মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে পল্লবীর সিরামিকস ও ১২ নম্বর ঝিলপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তাদের মধ্যে সাত জন ‘ফোর স্টার’ গ্রুপের মশিউর-মামুন পক্ষের এবং একজন মোক্তার গ্রুপের সদস্য।
গ্রেফতাররা হলেন- জুয়েল রানা (২৬), সায়মন (২০), রমজান (২২), বিজয় (২৩), ফজলে রাব্বি চিকু (২৩), আফসার হোসেন জিম (১৯), জাহাঙ্গীর হোসেন ও মিশন ইসলাম ওরফে মিনহাজুল ইসলাম।
তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, এক রাউন্ড তাজা গুলি, ইয়াবা ও দেশীয় অস্ত্র জব্দ করা হয়েছে।
এসআরবি জানায়, পল্লবীর একটি বাসা থেকে আফসার ও তার সহযোগী সায়মনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও এক রাউন্ড তাজা গুলি জব্দ করা হয়। জিম ‘ফোর স্টার’ গ্রুপের মশিউর-মামুন পক্ষের উদীয়মান শুটার। তার বিরুদ্ধে বিভিন্ন জায়গা দখল, হোটেলকক্ষে আটকে ব্ল্যাকমেইল ও বিভিন্ন প্রতিষ্ঠান থেকে চাঁদাবাজির অভিযোগ রয়েছে। সায়মনের বিরুদ্ধে অস্ত্র সরবরাহ ও গুলিবর্ষণের ঘটনায় জড়িত থাকার অভিযোগ আছে।
এ ছাড়া গ্রেফতার জাহাঙ্গীরের কাছ থেকে ২৫টি ইয়াবা ও ১৬ হাজার টাকা জব্দ করা হয়েছে। তার বিরুদ্ধে দুটি মাদক মামলা রয়েছে।
লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান জানান, গ্রেফতার ব্যক্তিদের মধ্যে বিজয়ের বিরুদ্ধে দুটি, রমজানের বিরুদ্ধে দুটি, রাব্বির বিরুদ্ধে একটি ও মিশনের বিরুদ্ধে দুটি মামলা রয়েছে।
এসআরবি বলছে, গ্রুপটির সদস্যরা পল্লবী ও রূপনগর এলাকায় আধিপত্য বিস্তার, জায়গা দখল, চাঁদাবাজি, অস্ত্রের মহড়া ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত। এসব কর্মকাণ্ডের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় এলাকায় আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কিশোর গ্যাংয়ের অপরাধ নিয়ে সংবাদ প্রকাশের জেরে এক সাংবাদিকের বাসায় হামলা ও গুলিবর্ষণের ঘটনাও ঘটেছে। গ্রেফতারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট থানায় পাঠানো হয়েছে।

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ অক্টোবর ২০২৬
রাজধানীর পল্লবী ও রূপনগর এলাকার আলোচিত ‘ফোর স্টার’ গ্রুপের সদস্যদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে এসআরবি। ইতিমধ্যে গ্রুপটির ৮ সদস্যকে গ্রেফতার করেছে এসআরবি-৪।
বুধবার (১৪ অক্টোবর) এসআরবি-৪-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান বলেন, মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে পল্লবীর সিরামিকস ও ১২ নম্বর ঝিলপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তাদের মধ্যে সাত জন ‘ফোর স্টার’ গ্রুপের মশিউর-মামুন পক্ষের এবং একজন মোক্তার গ্রুপের সদস্য।
গ্রেফতাররা হলেন- জুয়েল রানা (২৬), সায়মন (২০), রমজান (২২), বিজয় (২৩), ফজলে রাব্বি চিকু (২৩), আফসার হোসেন জিম (১৯), জাহাঙ্গীর হোসেন ও মিশন ইসলাম ওরফে মিনহাজুল ইসলাম।
তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, এক রাউন্ড তাজা গুলি, ইয়াবা ও দেশীয় অস্ত্র জব্দ করা হয়েছে।
এসআরবি জানায়, পল্লবীর একটি বাসা থেকে আফসার ও তার সহযোগী সায়মনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও এক রাউন্ড তাজা গুলি জব্দ করা হয়। জিম ‘ফোর স্টার’ গ্রুপের মশিউর-মামুন পক্ষের উদীয়মান শুটার। তার বিরুদ্ধে বিভিন্ন জায়গা দখল, হোটেলকক্ষে আটকে ব্ল্যাকমেইল ও বিভিন্ন প্রতিষ্ঠান থেকে চাঁদাবাজির অভিযোগ রয়েছে। সায়মনের বিরুদ্ধে অস্ত্র সরবরাহ ও গুলিবর্ষণের ঘটনায় জড়িত থাকার অভিযোগ আছে।
এ ছাড়া গ্রেফতার জাহাঙ্গীরের কাছ থেকে ২৫টি ইয়াবা ও ১৬ হাজার টাকা জব্দ করা হয়েছে। তার বিরুদ্ধে দুটি মাদক মামলা রয়েছে।
লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান জানান, গ্রেফতার ব্যক্তিদের মধ্যে বিজয়ের বিরুদ্ধে দুটি, রমজানের বিরুদ্ধে দুটি, রাব্বির বিরুদ্ধে একটি ও মিশনের বিরুদ্ধে দুটি মামলা রয়েছে।
এসআরবি বলছে, গ্রুপটির সদস্যরা পল্লবী ও রূপনগর এলাকায় আধিপত্য বিস্তার, জায়গা দখল, চাঁদাবাজি, অস্ত্রের মহড়া ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত। এসব কর্মকাণ্ডের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় এলাকায় আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কিশোর গ্যাংয়ের অপরাধ নিয়ে সংবাদ প্রকাশের জেরে এক সাংবাদিকের বাসায় হামলা ও গুলিবর্ষণের ঘটনাও ঘটেছে। গ্রেফতারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট থানায় পাঠানো হয়েছে।

আপনার মতামত লিখুন