ঢাকা    বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
ঢাকা    বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
টিভি ২৬ নিউজ
নোটিশ
  • টিভি ২৬ নিউজ  সারাদেশে প্রতিনিধি নিয়োগ দিচ্ছে ফোরকানুল হক (সাকিব) সম্পাদিত " TV 26 NEWS " আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন।
সর্বশেষ

মুন্সীগঞ্জে অবৈধ ড্রেজার ও পাইপলাইন ধ্বংস

TV 26 NEWS ডেস্ক :
TV 26 NEWS ডেস্ক :
প্রকাশ ১৪ অক্টোবর ২০২৬ | ০৮:৪৫ পিএম
| প্রিন্ট সংস্করণ

মুন্সীগঞ্জে অবৈধ ড্রেজার ও পাইপলাইন ধ্বংস

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে অনুমতি ছাড়া ড্রেজার দিয়ে জমি ভরাট ও জমির শ্রেণি পরিবর্তনের অভিযোগে অভিযান চালিয়ে ড্রেজার মেশিন ও পাইপলাইন বিনষ্ট করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৪ অক্টোবর) বিকেল সাড়ে ৪টা থেকে সন্ধ্যা ৫টা ৫০ মিনিট পর্যন্ত উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের মান্দ্রা এলাকার ঢালীবাড়ি ও শেখবাড়ি সংলগ্ন মটুকপুর-মান্দ্রা চকে এ অভিযান পরিচালনা করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, অনুমতি ছাড়া ড্রেজার দিয়ে জমি ভরাট করে অবৈধভাবে জমির শ্রেণি পরিবর্তন করা হচ্ছে—এমন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান চালানো হয়। এ সময় সেখানে ড্রেজার মেশিন ও পাইপলাইন স্থাপন করা অবস্থায় পাওয়া যায়। তবে বালু ভরাটের সঙ্গে সংশ্লিষ্ট কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। পরে ঘটনাস্থলে জব্দ করা ড্রেজার মেশিন ও পাইপলাইন তাৎক্ষণিকভাবে বিনষ্ট করে অপসারণ করা হয়।

স্থানীয়ভাবে কৃষিজমি রক্ষা এবং অনুমোদনহীনভাবে ড্রেজার দিয়ে জমি ভরাটের প্রবণতা রোধে এ ধরনের অভিযান গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বিষয় : মুন্সীগঞ্জ

আপনার মতামত লিখুন

টিভি ২৬ নিউজ

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

মুন্সীগঞ্জে অবৈধ ড্রেজার ও পাইপলাইন ধ্বংস

প্রকাশের তারিখ : ১৪ অক্টোবর ২০২৬

featured Image

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে অনুমতি ছাড়া ড্রেজার দিয়ে জমি ভরাট ও জমির শ্রেণি পরিবর্তনের অভিযোগে অভিযান চালিয়ে ড্রেজার মেশিন ও পাইপলাইন বিনষ্ট করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৪ অক্টোবর) বিকেল সাড়ে ৪টা থেকে সন্ধ্যা ৫টা ৫০ মিনিট পর্যন্ত উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের মান্দ্রা এলাকার ঢালীবাড়ি ও শেখবাড়ি সংলগ্ন মটুকপুর-মান্দ্রা চকে এ অভিযান পরিচালনা করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, অনুমতি ছাড়া ড্রেজার দিয়ে জমি ভরাট করে অবৈধভাবে জমির শ্রেণি পরিবর্তন করা হচ্ছে—এমন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান চালানো হয়। এ সময় সেখানে ড্রেজার মেশিন ও পাইপলাইন স্থাপন করা অবস্থায় পাওয়া যায়। তবে বালু ভরাটের সঙ্গে সংশ্লিষ্ট কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। পরে ঘটনাস্থলে জব্দ করা ড্রেজার মেশিন ও পাইপলাইন তাৎক্ষণিকভাবে বিনষ্ট করে অপসারণ করা হয়।

স্থানীয়ভাবে কৃষিজমি রক্ষা এবং অনুমোদনহীনভাবে ড্রেজার দিয়ে জমি ভরাটের প্রবণতা রোধে এ ধরনের অভিযান গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

টিভি ২৬ নিউজ

সম্পাদক ও প্রকাশকঃ~ ফোরকানুল হক (সাকিব)

কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত