ঢাকা    বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
ঢাকা    বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
টিভি ২৬ নিউজ
নোটিশ
  • টিভি ২৬ নিউজ  সারাদেশে প্রতিনিধি নিয়োগ দিচ্ছে ফোরকানুল হক (সাকিব) সম্পাদিত " TV 26 NEWS " আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন।
সর্বশেষ

সংবিধান সংশোধন কমিটিকে জামায়াত কোনো পরামর্শ দেবে না: গোলাম পরওয়ার

TV 26 NEWS ডেস্ক :
TV 26 NEWS ডেস্ক :
প্রকাশ ১৪ অক্টোবর ২০২৬ | ০৮:৫৯ পিএম
| প্রিন্ট সংস্করণ

সংবিধান সংশোধন কমিটিকে জামায়াত কোনো পরামর্শ দেবে না: গোলাম পরওয়ার
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। ফাইল ছবি

সংবিধান সংশোধন কমিটিকে জামায়াত কোনো পরামর্শ দেবে না বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

বুধবার (১৪ অক্টোবর) রাজধানীর মিন্টো রোডে হিন্দু ধর্মাবলম্বী নেতাদের সাথে বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের মতবিনিময় শেষে সংবাদ সম্মেলনে গোলাম পরওয়ার এসব কথা বলেন।

এসময় তিনি জানান, বৈঠকে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি মজবুত করতে নানা আলোচনা হয়েছে।

মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘সংখ্যালঘু সম্প্রদায়ের সকলের দেশের নাগরিক হিসেবে যথাযথ অধিকার নিশ্চিত হোক এটিই জামায়াতের প্রত্যাশা।’

গোলাম পরওয়ার সংবিধান সংশোধন প্রসঙ্গে বলেন, ‘সংবিধান সংশোধনের যে প্রক্রিয়া সরকার গ্রহণ করেছে জামায়াত সেটির সাথেই একমত নয়।’

এ সময় তিনি আরও বলেন, বিরোধীদলের মতামত উপেক্ষা করে সরকার সংবিধান সংশোধনের কোনো পদক্ষেপ নিলে জনগণ তা প্রত্যাখ্যান করবে।

বিষয় : সংবিধান জামায়াতে ইসলামী মিয়া গোলাম পরওয়ার

আপনার মতামত লিখুন

টিভি ২৬ নিউজ

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

সংবিধান সংশোধন কমিটিকে জামায়াত কোনো পরামর্শ দেবে না: গোলাম পরওয়ার

প্রকাশের তারিখ : ১৪ অক্টোবর ২০২৬

featured Image

সংবিধান সংশোধন কমিটিকে জামায়াত কোনো পরামর্শ দেবে না বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

বুধবার (১৪ অক্টোবর) রাজধানীর মিন্টো রোডে হিন্দু ধর্মাবলম্বী নেতাদের সাথে বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের মতবিনিময় শেষে সংবাদ সম্মেলনে গোলাম পরওয়ার এসব কথা বলেন।

এসময় তিনি জানান, বৈঠকে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি মজবুত করতে নানা আলোচনা হয়েছে।

মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘সংখ্যালঘু সম্প্রদায়ের সকলের দেশের নাগরিক হিসেবে যথাযথ অধিকার নিশ্চিত হোক এটিই জামায়াতের প্রত্যাশা।’

গোলাম পরওয়ার সংবিধান সংশোধন প্রসঙ্গে বলেন, ‘সংবিধান সংশোধনের যে প্রক্রিয়া সরকার গ্রহণ করেছে জামায়াত সেটির সাথেই একমত নয়।’

এ সময় তিনি আরও বলেন, বিরোধীদলের মতামত উপেক্ষা করে সরকার সংবিধান সংশোধনের কোনো পদক্ষেপ নিলে জনগণ তা প্রত্যাখ্যান করবে।

টিভি ২৬ নিউজ

সম্পাদক ও প্রকাশকঃ~ ফোরকানুল হক (সাকিব)

কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত