ঢাকা    বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
ঢাকা    বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
টিভি ২৬ নিউজ
নোটিশ
  • টিভি ২৬ নিউজ  সারাদেশে প্রতিনিধি নিয়োগ দিচ্ছে ফোরকানুল হক (সাকিব) সম্পাদিত " TV 26 NEWS " আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন।
সর্বশেষ

ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল, ভূমি কর্মকর্তাকে প্রত্যাহার ও শোকজ

TV 26 NEWS ডেস্ক :
TV 26 NEWS ডেস্ক :
প্রকাশ ১৪ অক্টোবর ২০২৬ | ০৮:১৩ পিএম
| প্রিন্ট সংস্করণ

ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল, ভূমি কর্মকর্তাকে প্রত্যাহার ও শোকজ

ভোলার বোরহানউদ্দিনে সেবা দিতে গিয়ে দরকষাকষি করে ঘুষ নেয়ার অভিযোগে এক ইউনিয়ন উপসহকারী ভূমি কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে তাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেয়া হয়েছে। ঘুষ লেনদেনের অভিযোগের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এ ব্যবস্থা নেয়া হয়।

প্রত্যাহার হওয়া কর্মকর্তা হলেন উপজেলার সাচড়া ইউনিয়নের উপসহকারী ভূমি কর্মকর্তা বজলুর রহমান। তাকে বরিশাল বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন বোরহানউদ্দিন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রিফাত হোসেন।

বুধবার (১৪ অক্টোবর) বিভাগীয় সিনিয়র কমিশনার (রাজস্ব) মো. মেহেদী হাসানের সই করা এক আদেশে ওই দিন বিকেলের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হওয়ার নির্দেশ দেয়া হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রিফাত হোসেন জানান, অনৈতিকভাবে ঘুষ গ্রহণের অভিযোগে বজলুর রহমানকে শোকজ করা হয়েছে। অভিযোগের বিষয়ে তাকে জবাব দিতে বলা হয়েছে।

এর আগে গত সোমবার সাচড়া ইউনিয়নে সেবা নিতে গিয়ে বজলুর রহমান ও তার ব্যক্তিগত সহকারী পরিচয় দেয়া মো. রাকিবের বিরুদ্ধে অবৈধভাবে ঘুষ নেয়ার অভিযোগ ওঠে। এ ঘটনায় বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়। পরে অর্থ লেনদেনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়ে।

ঘটনার পর বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোরঞ্জন বর্মন ও সহকারী কমিশনার (ভূমি) মো. রিফাত হোসেন অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন।

অভিযোগকারী সবুজ মোসলমান জানান, সাচড়া ইউনিয়ন থেকে বজলুর রহমানকে প্রত্যাহার করায় সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়েছেন তিনি। তবে প্রত্যাহারের আদেশের পর রাকিব ওই কর্মকর্তাকে দিয়ে তার বিরুদ্ধে মানহানির মামলা করানোর হুমকি দিয়েছেন বলে অভিযোগ করেন তিনি।

অন্যদিকে, অভিযুক্ত কর্মকর্তা বজলুর রহমান প্রত্যাহারের আদেশ পাওয়ার বিষয়টি স্বীকার করে বলেন, অফিস আদেশ অনুযায়ী তিনি বিভাগীয় কমিশনারের কার্যালয়ে যোগদান করবেন।

আপনার মতামত লিখুন

টিভি ২৬ নিউজ

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল, ভূমি কর্মকর্তাকে প্রত্যাহার ও শোকজ

প্রকাশের তারিখ : ১৪ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশকঃ~ ফোরকানুল হক (সাকিব)

কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত