সারাদেশে প্রতিনিধি নিয়োগ দিচ্ছে ফোরকানুল হক (সাকিব) সম্পাদিত " TV 26 NEWS " আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন। খাগড়াছড়ির লক্ষ্মীছড়িতে পাহাড়ের সাধারণ ও অসহায় মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প পরিচালনা করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
বুধবার (১৪ অক্টোবর) লক্ষ্মীছড়ি বাজারে ২২ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির উদ্যোগে এই চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়।
লক্ষ্মীছড়ি জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খান সজিবুল ইসলামের নির্দেশনায় এবং জোনের রেজিমেন্টাল মেডিকেল অফিসারের (আরএমও) পরিচালনায় দিনব্যাপী এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। এতে লক্ষ্মীছড়ি বাজারসহ আশেপাশের দুর্গম পাহাড়ি এলাকার অসহায় ও চিকিৎসাসেবা বঞ্চিত শতাধিক নারী, পুরুষ ও শিশু বিনামূল্যে স্বাস্থ্য পরামর্শ ও ওষুধ গ্রহন করেন।
সেনাবাহিনীর এই মানবিক উদ্যোগে সন্তোষ প্রকাশ করে স্থানীয় বাসিন্দারা জানান, দুর্গম এলাকায় এ ধরণের ক্যাম্পেইন স্বাস্থ্যসেবা পাওয়ার সুযোগকে অনেক সহজ করে দেবে।
সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি দুর্গম পাহাড়ি অঞ্চলের মানুষের কল্যাণে এ ধরণের জনকল্যাণমূলক ও মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ অক্টোবর ২০২৬
খাগড়াছড়ির লক্ষ্মীছড়িতে পাহাড়ের সাধারণ ও অসহায় মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প পরিচালনা করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
বুধবার (১৪ অক্টোবর) লক্ষ্মীছড়ি বাজারে ২২ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির উদ্যোগে এই চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়।
লক্ষ্মীছড়ি জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খান সজিবুল ইসলামের নির্দেশনায় এবং জোনের রেজিমেন্টাল মেডিকেল অফিসারের (আরএমও) পরিচালনায় দিনব্যাপী এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। এতে লক্ষ্মীছড়ি বাজারসহ আশেপাশের দুর্গম পাহাড়ি এলাকার অসহায় ও চিকিৎসাসেবা বঞ্চিত শতাধিক নারী, পুরুষ ও শিশু বিনামূল্যে স্বাস্থ্য পরামর্শ ও ওষুধ গ্রহন করেন।
সেনাবাহিনীর এই মানবিক উদ্যোগে সন্তোষ প্রকাশ করে স্থানীয় বাসিন্দারা জানান, দুর্গম এলাকায় এ ধরণের ক্যাম্পেইন স্বাস্থ্যসেবা পাওয়ার সুযোগকে অনেক সহজ করে দেবে।
সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি দুর্গম পাহাড়ি অঞ্চলের মানুষের কল্যাণে এ ধরণের জনকল্যাণমূলক ও মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন