ঢাকা    বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
ঢাকা    বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
টিভি ২৬ নিউজ
নোটিশ
  • টিভি ২৬ নিউজ  সারাদেশে প্রতিনিধি নিয়োগ দিচ্ছে ফোরকানুল হক (সাকিব) সম্পাদিত " TV 26 NEWS " আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন।
সর্বশেষ

সার সংকট নিয়ে ১১ দলীয় জোটের এমপিদের লোকজনকে দায়ী করলেন প্রতিমন্ত্রী

TV 26 NEWS ডেস্ক :
TV 26 NEWS ডেস্ক :
প্রকাশ ১৪ অক্টোবর ২০২৬ | ০৭:৫১ পিএম
| প্রিন্ট সংস্করণ

সার সংকট নিয়ে ১১ দলীয় জোটের এমপিদের লোকজনকে দায়ী করলেন প্রতিমন্ত্রী

সার সংকট তৈরির পেছনে ১১ দলীয় জোটের সংসদ সদস্যদের লোকজনের হাত থাকতে পারে বলে অভিযোগ করেছেন স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, যেসব জেলায় সার নিয়ে সমস্যা তৈরি হয়েছে, সেসব জেলার সংসদ সদস্যরা ১১ দলীয় জোটের। সরকারকে বিভ্রান্ত করতে তাদের দলীয় লোকজন এই সংকট তৈরি করে থাকতে পারে।

বুধবার (১৪ অক্টোবর) দুপুরে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ঘোড়াইঘাট এলাকায় গড়াই নদীর ওপর প্রস্তাবিত শহীদ আবরার ফাহাদ সেতুর স্থান পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

মীর শাহে আলম জানান, উত্তরাধিকার সূত্রে তারা যেসব সার ডিলার পেয়েছেন, তাদের নিয়োগ দেয়া হয়েছিল স্বৈরাচারী সরকারের আমলে। ডিলারদের অসহযোগিতার কারণে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। বিএনপির সংসদ সদস্য রয়েছেন, এমন জেলাগুলোতে সার নিয়ে কোনো সমস্যা হয়নি বলেও দাবি করেন তিনি।

বর্তমান সরকারের সময়ে সার ডিলার নিয়োগে কোনো অনিয়ম হয়ে থাকলে তা খতিয়ে দেখা হবে বলেও জানান প্রতিমন্ত্রী।

এর আগে কুমারখালী উপজেলার রায়ডাঙ্গায় শহীদ আবরার ফাহাদের কবর জিয়ারত করেন তিনি। কবর জিয়ারত শেষে গাড়িতে ওঠার সময় সেখানে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। এ সময় ছাত্রদলের দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে হাতাহাতি হয়। ওই ঘটনার ভিডিও ধারণ করতে গিয়ে হামলার শিকার হন তিন সাংবাদিক।

পরে প্রতিমন্ত্রী প্রস্তাবিত সেতু নির্মাণের দুটি স্থান পরিদর্শন করেন। এ সময় কুষ্টিয়ার বর্তমান ও সাবেক বিএনপিদলীয় সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

টিভি ২৬ নিউজ

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

সার সংকট নিয়ে ১১ দলীয় জোটের এমপিদের লোকজনকে দায়ী করলেন প্রতিমন্ত্রী

প্রকাশের তারিখ : ১৪ অক্টোবর ২০২৬

featured Image

সার সংকট তৈরির পেছনে ১১ দলীয় জোটের সংসদ সদস্যদের লোকজনের হাত থাকতে পারে বলে অভিযোগ করেছেন স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, যেসব জেলায় সার নিয়ে সমস্যা তৈরি হয়েছে, সেসব জেলার সংসদ সদস্যরা ১১ দলীয় জোটের। সরকারকে বিভ্রান্ত করতে তাদের দলীয় লোকজন এই সংকট তৈরি করে থাকতে পারে।

বুধবার (১৪ অক্টোবর) দুপুরে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ঘোড়াইঘাট এলাকায় গড়াই নদীর ওপর প্রস্তাবিত শহীদ আবরার ফাহাদ সেতুর স্থান পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

মীর শাহে আলম জানান, উত্তরাধিকার সূত্রে তারা যেসব সার ডিলার পেয়েছেন, তাদের নিয়োগ দেয়া হয়েছিল স্বৈরাচারী সরকারের আমলে। ডিলারদের অসহযোগিতার কারণে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। বিএনপির সংসদ সদস্য রয়েছেন, এমন জেলাগুলোতে সার নিয়ে কোনো সমস্যা হয়নি বলেও দাবি করেন তিনি।

বর্তমান সরকারের সময়ে সার ডিলার নিয়োগে কোনো অনিয়ম হয়ে থাকলে তা খতিয়ে দেখা হবে বলেও জানান প্রতিমন্ত্রী।

এর আগে কুমারখালী উপজেলার রায়ডাঙ্গায় শহীদ আবরার ফাহাদের কবর জিয়ারত করেন তিনি। কবর জিয়ারত শেষে গাড়িতে ওঠার সময় সেখানে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। এ সময় ছাত্রদলের দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে হাতাহাতি হয়। ওই ঘটনার ভিডিও ধারণ করতে গিয়ে হামলার শিকার হন তিন সাংবাদিক।

পরে প্রতিমন্ত্রী প্রস্তাবিত সেতু নির্মাণের দুটি স্থান পরিদর্শন করেন। এ সময় কুষ্টিয়ার বর্তমান ও সাবেক বিএনপিদলীয় সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন।

টিভি ২৬ নিউজ

সম্পাদক ও প্রকাশকঃ~ ফোরকানুল হক (সাকিব)

কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত