ঢাকা    মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
ঢাকা    মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
টিভি ২৬ নিউজ
নোটিশ
  • টিভি ২৬ নিউজ  সারাদেশে প্রতিনিধি নিয়োগ দিচ্ছে ফোরকানুল হক (সাকিব) সম্পাদিত " TV 26 NEWS " আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন।
সর্বশেষ

সাভারে মদ তৈরির কারখানা থেকে চীনা নাগরিকসহ নারী গ্রেফতার

TV 26 NEWS ডেস্ক :
TV 26 NEWS ডেস্ক :
প্রকাশ ১৩ অক্টোবর ২০২৬ | ০৪:১২ পিএম
| প্রিন্ট সংস্করণ

সাভারে মদ তৈরির কারখানা থেকে চীনা নাগরিকসহ নারী গ্রেফতার
সাভার মডেল থানা

ঢাকার সাভারে মদ তৈরির কারখানা থেকে চীনা নাগরিকসহ এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় কারখানা থেকে ১৫ লিটার বাংলা মদ ও তৈরির সরঞ্জাম জব্দ করা হয়েছে। 

মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে সাভার মডেল থানার ট্যানারী ফাঁড়ির ইনচার্জ মহিদ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন। এর আগে, সোমবার দিবাগত রাতে সাভারের তেঁতুলঝড়া ইউনিয়নের হেমায়েতপুর পূর্বহাটি এলাকার ১০ তলা ভবনের চতুর্থ তলা থেকে তাদের গ্রেফতার করা হয়।  

গ্রেফতারকৃতরা হলেন, চীনা নাগরিক লি ডাম্পে (৫৩) ও চম্পা বেগম (৩৫)।

পুলিশ জানায়, সোমবার দিবাগত রাতে তেঁতুলঝড়া ইউনিয়নের হেমায়েতপুর পূর্বহাটি গ্রীন টাওয়ারের চতুর্থ তলায় পুলিশ অভিযান পরিচালনা করে। এ সময় বাংলা মদ তৈরির সরঞ্জাম ও ১৫ লিটার বাংলা মদ জব্দ করা হয়েছে। এ ঘটনায় জড়িত এক চীনা নাগরিক ও বাংলাদেশর এক নারীকে গ্রেফতার করা হয়েছে।

সাভার মডেল থানার ট্যানারী ফাঁড়ির ইনচার্জ মহিদ জানান, মদ তৈরির সরঞ্জাম ও ১৫ লিটার মদসহ দুই জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে একজন চীনা নাগরিক। গ্রেফতারদের আদালতে পাঠানো হচ্ছে বলে জানান তিনি।

বিষয় : পুলিশ সাভার অপরাধ গ্রেফতার

আপনার মতামত লিখুন

টিভি ২৬ নিউজ

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

সাভারে মদ তৈরির কারখানা থেকে চীনা নাগরিকসহ নারী গ্রেফতার

প্রকাশের তারিখ : ১৩ অক্টোবর ২০২৬

featured Image

ঢাকার সাভারে মদ তৈরির কারখানা থেকে চীনা নাগরিকসহ এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় কারখানা থেকে ১৫ লিটার বাংলা মদ ও তৈরির সরঞ্জাম জব্দ করা হয়েছে। 

মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে সাভার মডেল থানার ট্যানারী ফাঁড়ির ইনচার্জ মহিদ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন। এর আগে, সোমবার দিবাগত রাতে সাভারের তেঁতুলঝড়া ইউনিয়নের হেমায়েতপুর পূর্বহাটি এলাকার ১০ তলা ভবনের চতুর্থ তলা থেকে তাদের গ্রেফতার করা হয়।  

গ্রেফতারকৃতরা হলেন, চীনা নাগরিক লি ডাম্পে (৫৩) ও চম্পা বেগম (৩৫)।

পুলিশ জানায়, সোমবার দিবাগত রাতে তেঁতুলঝড়া ইউনিয়নের হেমায়েতপুর পূর্বহাটি গ্রীন টাওয়ারের চতুর্থ তলায় পুলিশ অভিযান পরিচালনা করে। এ সময় বাংলা মদ তৈরির সরঞ্জাম ও ১৫ লিটার বাংলা মদ জব্দ করা হয়েছে। এ ঘটনায় জড়িত এক চীনা নাগরিক ও বাংলাদেশর এক নারীকে গ্রেফতার করা হয়েছে।

সাভার মডেল থানার ট্যানারী ফাঁড়ির ইনচার্জ মহিদ জানান, মদ তৈরির সরঞ্জাম ও ১৫ লিটার মদসহ দুই জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে একজন চীনা নাগরিক। গ্রেফতারদের আদালতে পাঠানো হচ্ছে বলে জানান তিনি।

টিভি ২৬ নিউজ

সম্পাদক ও প্রকাশকঃ~ ফোরকানুল হক (সাকিব)

কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত