ঢাকা    রোববার, ১৮ অক্টোবর ২০২৬
ঢাকা    রোববার, ১৮ অক্টোবর ২০২৬
টিভি ২৬ নিউজ
নোটিশ
  • টিভি ২৬ নিউজ  সারাদেশে প্রতিনিধি নিয়োগ দিচ্ছে ফোরকানুল হক (সাকিব) সম্পাদিত " TV 26 NEWS " আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন।
সর্বশেষ

দেশ উগ্র ডানপন্থার ট্রেনে উঠে গেছে: মাহফুজ আলম

TV 26 NEWS ডেস্ক :
TV 26 NEWS ডেস্ক :
প্রকাশ ১৬ অক্টোবর ২০২৬ | ০১:৫৮ পিএম
| প্রিন্ট সংস্করণ

দেশ উগ্র ডানপন্থার ট্রেনে উঠে গেছে: মাহফুজ আলম
ছবি: সংগৃহীত

সংস্কারের নামে বিএনপির বিরোধিতা করতে গিয়ে জামায়াতের সান্নিধ্যে যাওয়ার খেসারত সেক্যুলার সমাজ ও ট্র্যাডিশনাল আলেম সমাজ-উভয়কেই দিতে হবে বলে সতর্ক করেছেন সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মাহফুজ আলম।

বাংলাদেশ উগ্র ডানপন্থার ট্রেনে উঠে গেছে বলেও মন্তব্য করেন সাবেক এই উপদেষ্টা।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে ‘জুলাইপরবর্তী রাজনীতির আজব দশা’ শীর্ষক একটি স্ট্যাটাসে তিনি এই মন্তব্য করেন।

নিজের পোস্টে তিনি অন্তর্বর্তীকালীন সরকারকে ‘অন্তরীণ সরকার’ হিসেবে উল্লেখ করে দেশের বর্তমান রাজনৈতিক চালচিত্র ও বিভিন্ন মহলের অবস্থান নিয়ে কঠোর সমালোচনা করেন।

ফেসবুক পোস্টে মাহফুজ আলম লেখেন, অন্তরীণ সরকারের আমল থেকেই সেক্যুলার সিভিল সোসাইটি, বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের জামায়াত ও ৭২-এর ধারার প্রতি একধরনের নমনীয়তা ও সাষ্টাঙ্গ প্রণাম তিনি দেখে এসেছেন। ক্ষমতার লোভে এবং সংস্কারের আড়ালে বিএনপি বিরোধিতার মানসিকতা থেকে অনেকে জামায়াতের কোলে ওঠার আপ্রাণ চেষ্টা করেছেন। অনেকেই সেই কোলে ওঠার পর এখন নামতে না পেরে কোলবন্দী হয়েই আছেন বলে মন্তব্য করেন তিনি।

ডিজিটাল মব বা অনলাইন ট্রোলের চাপের কারণে অনেককে আদর্শিকভাবে ডানপন্থী থেকে উগ্র-ডানপন্থী হয়ে উঠতে দেখার কথা উল্লেখ করেছেন মাহফুজ আলম। তিনি বলেন, এই ডিজিটাল মব মূলত একধরনের সিস্টেমেটিক প্রোপাগান্ডা ও ক্যারেক্টার অ্যাসাসিনেশন মেকানিজম, যা সহসা এড়ানোর উপায় নেই। হরেক রঙের নরম ও গরম ডানপন্থী মতাদর্শের সমন্বয়ে দেশ এখন উগ্র ডানপন্থার দিকে এগিয়ে চলেছে বলে মনে করেন তিনি।

সংস্কারের নামে বিএনপি বিরোধিতা করতে গিয়ে জামায়াতের সান্নিধ্যে যাওয়ার খেসারত সেক্যুলার সমাজ ও ট্র্যাডিশনাল আলেম সমাজ—উভয়কেই দিতে হবে বলে সতর্ক করেছেন সাবেক এই উপদেষ্টা। তাঁর মতে, এই পুরো প্রক্রিয়ায় কেবল জামায়াতেরই রাজনৈতিক লাভ হচ্ছে এবং ফায়দা লুটার পর এই পক্ষগুলোকে ছুড়ে ফেলা হবে।

জামায়াত-শিবিরের জন্য সুসময় আসছে এবং এই আসন্ন ভবিষ্যৎ পাল্টানোর সাধ্য আপাতত কারো নেই বলে মনে করেন মাহফুজ আলম। তার মতে, জামায়াতের সুসময় যত বাড়াবে, আওয়ামী লীগের রাজনীতিতে ফেরা ততই অনিবার্য হয়ে উঠবে। দেশ আবার সেই একাত্তরভিত্তিক রাজনীতির দিকে ফিরে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, একপর্যায়ে বিএনপির একাংশ জামায়াতের দুনিয়ায় এবং অন্য অংশ লীগের দুনিয়ায় বাস করবে। বাকি সবাইকে জামায়াত প্রযোজিত কালচারাল ওয়ার বা সাংস্কৃতিক লড়াইয়ে ব্যস্ত থাকার কথা বলে নিজের পোস্ট শেষ করেন তিনি।

আপনার মতামত লিখুন

টিভি ২৬ নিউজ

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

দেশ উগ্র ডানপন্থার ট্রেনে উঠে গেছে: মাহফুজ আলম

প্রকাশের তারিখ : ১৬ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশকঃ~ ফোরকানুল হক (সাকিব)

কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত