ঢাকা    সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
ঢাকা    সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
টিভি ২৬ নিউজ
নোটিশ
  • টিভি ২৬ নিউজ  সারাদেশে প্রতিনিধি নিয়োগ দিচ্ছে ফোরকানুল হক (সাকিব) সম্পাদিত " TV 26 NEWS " আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন।

হাফছড়িতে ১নং ওয়ার্ড বিএনপির পরিচিতি সভা, ২নং ওয়ার্ডের পূর্ণাঙ্গ কমিটি হস্তান্তর

খাগড়াছড়ির গুইমারা উপজেলার হাফছড়ি ইউনিয়ন বিএনপির ১নং ওয়ার্ডের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। একই অনুষ্ঠানে ২নং ওয়ার্ড বিএনপির নবগঠিত ৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।

শুক্রবার (১৬ অক্টোবর) বিকেল ৫টায় হাফছড়ি ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।

সভায় ১নং ওয়ার্ড বিএনপির ৮১ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। এতে মো. হানিফ খান সভাপতি, মো. মোতালেব হোসেন সহসভাপতি, মো. মিজানুর রহমান সেলিম সাধারণ সম্পাদক, মো. ফখরুল ইসলাম যুগ্ম সম্পাদক এবং মো. জাহাঙ্গীর আলম সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।

হাফছড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আবুল কাশেমের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. ফারুক হোসেন সুমনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গুইমারা উপজেলা বিএনপির সভাপতি মো. সাইফুল ইসলাম সোহাগ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহবুব আলী।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি মো. নবী হোসেন, এস এম মিলন, মো. আওলাদ হোসেন বাদল, ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর আলম ও আবু বক্কর সওদাগর। এছাড়াও যুগ্ম সম্পাদক মো. আব্দুল লতিফ, সাংগঠনিক সম্পাদক মো. আইয়ুব আলী ডালিম ও সাবেক সাধারণ সম্পাদক আরমান হোসেনসহ তৃণমূলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার ওপর জোর দেন। একইসঙ্গে তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দলের কোনো নেতাকর্মী মাদক কিংবা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকতে পারবে না। মাদকমুক্ত সমাজ ও সামাজিক শৃঙ্খলা রক্ষায় বিএনপির নেতাকর্মীদের রোল মডেল হিসেবে কাজ করার আহ্বান জানান বক্তারা।

আপনার মতামত লিখুন

টিভি ২৬ নিউজ

সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

হাফছড়িতে ১নং ওয়ার্ড বিএনপির পরিচিতি সভা, ২নং ওয়ার্ডের পূর্ণাঙ্গ কমিটি হস্তান্তর

প্রকাশের তারিখ : ১৭ অক্টোবর ২০২৬

featured Image

খাগড়াছড়ির গুইমারা উপজেলার হাফছড়ি ইউনিয়ন বিএনপির ১নং ওয়ার্ডের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। একই অনুষ্ঠানে ২নং ওয়ার্ড বিএনপির নবগঠিত ৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।

শুক্রবার (১৬ অক্টোবর) বিকেল ৫টায় হাফছড়ি ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।

সভায় ১নং ওয়ার্ড বিএনপির ৮১ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। এতে মো. হানিফ খান সভাপতি, মো. মোতালেব হোসেন সহসভাপতি, মো. মিজানুর রহমান সেলিম সাধারণ সম্পাদক, মো. ফখরুল ইসলাম যুগ্ম সম্পাদক এবং মো. জাহাঙ্গীর আলম সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।

হাফছড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আবুল কাশেমের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. ফারুক হোসেন সুমনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গুইমারা উপজেলা বিএনপির সভাপতি মো. সাইফুল ইসলাম সোহাগ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহবুব আলী।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি মো. নবী হোসেন, এস এম মিলন, মো. আওলাদ হোসেন বাদল, ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর আলম ও আবু বক্কর সওদাগর। এছাড়াও যুগ্ম সম্পাদক মো. আব্দুল লতিফ, সাংগঠনিক সম্পাদক মো. আইয়ুব আলী ডালিম ও সাবেক সাধারণ সম্পাদক আরমান হোসেনসহ তৃণমূলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার ওপর জোর দেন। একইসঙ্গে তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দলের কোনো নেতাকর্মী মাদক কিংবা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকতে পারবে না। মাদকমুক্ত সমাজ ও সামাজিক শৃঙ্খলা রক্ষায় বিএনপির নেতাকর্মীদের রোল মডেল হিসেবে কাজ করার আহ্বান জানান বক্তারা।

টিভি ২৬ নিউজ

সম্পাদক ও প্রকাশকঃ~ ফোরকানুল হক (সাকিব)

কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত