ঢাকা    মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
ঢাকা    মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
টিভি ২৬ নিউজ
নোটিশ
  • টিভি ২৬ নিউজ  সারাদেশে প্রতিনিধি নিয়োগ দিচ্ছে ফোরকানুল হক (সাকিব) সম্পাদিত " TV 26 NEWS " আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন।
সর্বশেষ

আ. লীগ ভোট চুরি করেছে, বিএনপি ফলাফল: হাসনাত


TV 26 NEWS ডেস্ক :
TV 26 NEWS ডেস্ক :
প্রকাশ ১৮ অক্টোবর ২০২৬ | ০২:৪৪ পিএম
| প্রিন্ট সংস্করণ

আ. লীগ ভোট চুরি করেছে, বিএনপি ফলাফল: হাসনাত
হাসনাত আবদুল্লাহ। ছবি: সংগৃহীত

সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘যারা স্বাস্থ্য সংস্কারের দায়িত্বে তারা চিকিৎসা নেয় বিদেশে। যারা শিক্ষাখাতকে সংস্কার করতে চায় তাদের ছেলেমেয়েরা পড়ে বিদেশে।’

রোববার (১৮ অক্টোবর) দুপুরে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘বিগত আওয়ামী লীগ সরকার ভোট চুরি করেছে, আর বিএনপি নির্বাচনের ফলাফল চুরি করেছে। নির্বাচের পর তারা অর্ধেক ফল মেনে নিয়েছে আর অর্ধেক মানেনি। যে অর্ধেকে বিরোধীরা জিতেছে তা তারা মানতে পারেনি।’

হাসনাতের দাবি, নিজেদের পক্ষে যাওয়া ফলাফল মেনে নিলেও গণভোটের ফলাফল মানেনি বিএনপি। সংবিধান সংস্কার পরিষদের শপথও নেয়নি। ফলে জুলাই সনদ এখন কার্যকারিতা হারিয়ে অলংকারে পরিণত হয়েছে। অক্ষরে অক্ষরে বাস্তবায়নের কথা বলেও গত সাত মাসে ১৭ বার জনগণের সঙ্গে প্রতারণা করেছে দলটি বলে অভিযোগ করেন তিনি।

বিষয় : এনসিপি জাতীয় নাগরিক পার্টি হাসনাত আব্দুল্লাহ জুলাই সনদ

আপনার মতামত লিখুন

টিভি ২৬ নিউজ

মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬


আ. লীগ ভোট চুরি করেছে, বিএনপি ফলাফল: হাসনাত

প্রকাশের তারিখ : ১৮ অক্টোবর ২০২৬

featured Image

সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘যারা স্বাস্থ্য সংস্কারের দায়িত্বে তারা চিকিৎসা নেয় বিদেশে। যারা শিক্ষাখাতকে সংস্কার করতে চায় তাদের ছেলেমেয়েরা পড়ে বিদেশে।’

রোববার (১৮ অক্টোবর) দুপুরে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘বিগত আওয়ামী লীগ সরকার ভোট চুরি করেছে, আর বিএনপি নির্বাচনের ফলাফল চুরি করেছে। নির্বাচের পর তারা অর্ধেক ফল মেনে নিয়েছে আর অর্ধেক মানেনি। যে অর্ধেকে বিরোধীরা জিতেছে তা তারা মানতে পারেনি।’

হাসনাতের দাবি, নিজেদের পক্ষে যাওয়া ফলাফল মেনে নিলেও গণভোটের ফলাফল মানেনি বিএনপি। সংবিধান সংস্কার পরিষদের শপথও নেয়নি। ফলে জুলাই সনদ এখন কার্যকারিতা হারিয়ে অলংকারে পরিণত হয়েছে। অক্ষরে অক্ষরে বাস্তবায়নের কথা বলেও গত সাত মাসে ১৭ বার জনগণের সঙ্গে প্রতারণা করেছে দলটি বলে অভিযোগ করেন তিনি।


টিভি ২৬ নিউজ

সম্পাদক ও প্রকাশকঃ~ ফোরকানুল হক (সাকিব)

কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত