ঢাকা    মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
ঢাকা    মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
টিভি ২৬ নিউজ
নোটিশ
  • টিভি ২৬ নিউজ  সারাদেশে প্রতিনিধি নিয়োগ দিচ্ছে ফোরকানুল হক (সাকিব) সম্পাদিত " TV 26 NEWS " আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন।
সর্বশেষ

গুইমারায় ৮১ সদস্যের ১নং ওয়ার্ড বিএনপি গঠিত, ২নং ওয়ার্ডের কমিটি প্রকাশ

খাগড়াছড়ির গুইমারা উপজেলার হাফছড়ি ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় ২নং ওয়ার্ড বিএনপির নবগঠিত ৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি হস্তান্তর করা হয়।

উল্লেখ্য: গত শুক্রবার (১৬ অক্টোবর) বিকেল ৫টায় হাফছড়ি ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।

সভায় ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি হিসেবে মো. হানিফ খান, সহসভাপতি মো. মোতালেব হোসেন, সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান সেলিম, যুগ্ম সম্পাদক মো. ফখরুল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক মো. জাহাঙ্গীর আলমের নাম ঘোষণা করা হয়। এ ছাড়া ১নং ওয়ার্ড বিএনপির ৮১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়।

হাফছড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আবুল কাশেমের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. ফারুক হোসেন সুমনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গুইমারা উপজেলা বিএনপির সভাপতি মো. সাইফুল ইসলাম সোহাগ। প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহবুব আলী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. নবী হোসেন, এস এম মিলন, মো. আওলাদ হোসেন বাদল,ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর আলম ও আবু বক্কর সওদাগর।

এছাড়াও যুগ্ম সম্পাদক মো. আব্দুল লতিফ, সাংগঠনিক সম্পাদক মো. আইয়ুব আলী ডালিম এবং সাবেক সাধারণ সম্পাদক আরমান হোসেনসহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা দলীয় সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে ২নং ওয়ার্ড বিএনপির নবগঠিত কমিটি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।

আপনার মতামত লিখুন

টিভি ২৬ নিউজ

মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

গুইমারায় ৮১ সদস্যের ১নং ওয়ার্ড বিএনপি গঠিত, ২নং ওয়ার্ডের কমিটি প্রকাশ

প্রকাশের তারিখ : ১৮ অক্টোবর ২০২৬

featured Image

খাগড়াছড়ির গুইমারা উপজেলার হাফছড়ি ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় ২নং ওয়ার্ড বিএনপির নবগঠিত ৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি হস্তান্তর করা হয়।

উল্লেখ্য: গত শুক্রবার (১৬ অক্টোবর) বিকেল ৫টায় হাফছড়ি ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।

সভায় ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি হিসেবে মো. হানিফ খান, সহসভাপতি মো. মোতালেব হোসেন, সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান সেলিম, যুগ্ম সম্পাদক মো. ফখরুল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক মো. জাহাঙ্গীর আলমের নাম ঘোষণা করা হয়। এ ছাড়া ১নং ওয়ার্ড বিএনপির ৮১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়।

হাফছড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আবুল কাশেমের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. ফারুক হোসেন সুমনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গুইমারা উপজেলা বিএনপির সভাপতি মো. সাইফুল ইসলাম সোহাগ। প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহবুব আলী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. নবী হোসেন, এস এম মিলন, মো. আওলাদ হোসেন বাদল,ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর আলম ও আবু বক্কর সওদাগর।

এছাড়াও যুগ্ম সম্পাদক মো. আব্দুল লতিফ, সাংগঠনিক সম্পাদক মো. আইয়ুব আলী ডালিম এবং সাবেক সাধারণ সম্পাদক আরমান হোসেনসহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা দলীয় সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে ২নং ওয়ার্ড বিএনপির নবগঠিত কমিটি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।

টিভি ২৬ নিউজ

সম্পাদক ও প্রকাশকঃ~ ফোরকানুল হক (সাকিব)

কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত