ঢাকা    শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
ঢাকা    শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
টিভি ২৬ নিউজ
নোটিশ
  • টিভি ২৬ নিউজ  সারাদেশে প্রতিনিধি নিয়োগ দিচ্ছে ফোরকানুল হক (সাকিব) সম্পাদিত " TV 26 NEWS " আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন।
সর্বশেষ

অক্ষরে অক্ষরে জুলাই সনদ বাস্তবায়নের কথা বলে অক্ষরে অক্ষরে জাতির সঙ্গে ধোঁকাবাজি করছে বিএনপি: এনসিপি

TV 26 NEWS ডেস্ক :
TV 26 NEWS ডেস্ক :
প্রকাশ ১৭ অক্টোবর ২০২৬ | ০৭:৪৪ পিএম
| প্রিন্ট সংস্করণ

অক্ষরে অক্ষরে জুলাই সনদ বাস্তবায়নের কথা বলে অক্ষরে অক্ষরে জাতির সঙ্গে ধোঁকাবাজি করছে বিএনপি: এনসিপি
এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বক্তব্য দেন দলের সদস্যসচিব আখতার হোসেন। বাংলামোটর, ঢাকা। ১৭ অক্টোবর ২০২৬ ছবি: এনসিপির সৌজন্যে

অক্ষরে অক্ষরে ‘জুলাই সনদ’ বাস্তবায়নের কথা বলে বিএনপি অক্ষরে অক্ষরে জাতির সঙ্গে ধোঁকাবাজি করছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব ও সংসদ সদস্য আখতার হোসেন। তিনি বলেছেন, ‘সংস্কারের যে স্তরগুলো আমরা পেরিয়ে এসেছি, বিএনপি সরকার সেই পরিপক্ব বিষয়গুলোকে পেছনে ফিরিয়ে নেওয়ার চক্রান্ত করছে। তারা আসলে সংস্কার বাস্তবায়ন করতে চায় না। সে জন্যই তারা জুলাই সনদকে নিয়ে টালবাহানা ও ধোঁকাবাজির আশ্রয় নিয়েছে।’

আজ শনিবার বিকেলে রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আখতার হোসেন এ কথা বলেন। জুলাই জাতীয় সনদ স্বাক্ষরের এক বছর পূর্তিতে এই সনদের প্রতিশ্রুতি ও বর্তমান বাস্তবতার বিষয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে এনসিপির সংস্কার বাস্তবায়ন কমিটি।

সংবাদ সম্মেলনে সমাপনী বক্তব্যে আখতার হোসেন বলেন, ‘বিএনপি যদি গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদের শপথ নিত, তাহলে সেসব বিষয়ে সংসদে আলোচনা হতো, বিষয়গুলো সুরাহার দিকে পৌঁছাতে পারত; কিন্তু তারা সেটা করেনি। গণভোটের আদেশের প্রশ্ন নিয়ে বিএনপি নানা কথা বলছে। কিন্তু সেখানে রাষ্ট্র ও জাতির জন্য ক্ষতিকর কিছু আছে কি না, সে বিষয়ে তারা কিছু বলতে পারছে না। আসলে যারা নিরঙ্কুশ ও নির্বিঘ্নে জবাবদিহিহীনভাবে ক্ষমতা পরিচালনা করতে চায়, তারা যে সংস্কার চাইবে না, সেটাই স্বাভাবিক ব্যাপার।’

গণভোটের রায় সংসদও অস্বীকার করতে পারে না মন্তব্য করে আখতার হোসেন বলেন, সংস্কার প্রশ্নে বিএনপি জাতির সঙ্গে প্রতারণা করে যাচ্ছে। যে বিষয়ে জুলাই সনদে তাদের ‘নোট অব ডিসেন্ট’ (ভিন্নমত) নেই, সেটি বাস্তবায়নের ব্যাপারেও তারা কোনো পদক্ষেপ নিচ্ছে না। যেমন সুপ্রিম কোর্ট সচিবালয়ের ব্যাপারে তারা জুলাই সনদে একমত থাকলেও ক্ষমতায় এসে সেটা বাতিল করে দিয়েছে। সংসদীয় কমিটির সভাপতি পদ বিরোধী দলকে আনুপাতিক হারে দেওয়ার বিষয়ে সনদে একমত হলেও সেটি না করে তারা বলছে, সংবিধান সংশোধন কমিটিতে না আসায় বিরোধী দলকে সভাপতি পদ দেওয়া হয়নি। এটা কোনো যুক্তি হতে পারে না। এই সংশোধন কমিটি করা হয়েছে জনগণের রায়ের বরখেলাপ করে।

সংবিধান সংশোধন কমিটির সমালোচনা করে এনসিপির সদস্যসচিব বলেন, যে সংশোধন কমিটি করা হয়েছে, এটি একদলীয় কমিটি। এটি গণভোটের সঙ্গে প্রতারণা। এতে সাংবিধানিক সংকটের সুরাহাও হবে না। এই কমিটি সংস্কারের উল্টোপথে যাত্রা ও সংস্কার ভেস্তে দেওয়ারই নামান্তর। বারবার আহ্বানের পরেও এনসিপি এই কমিটিতে যায়নি উল্লেখ করে তিনি বলেন, জুলাই সনদ স্বাক্ষরের বর্ষপূর্তিতে তাঁদের বার্তা হচ্ছে, এই একদলীয় কমিটি বিলুপ্ত করে গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠন করতে হবে।

সংবাদ সম্মেলনে এনসিপির যুগ্ম আহ্বায়ক ও সংস্কার বাস্তবায়ন কমিটির উপপ্রধান সারোয়ার তুষার বলেন, ‘একজন ব্যক্তির অভিলাষ চরিতার্থ করতে যে সংবিধান সংশোধন কমিটি করা হয়েছে, সেটি জাতির সঙ্গে প্রতারণা, নিজেদের সঙ্গেও আত্মপ্রতারণা। বিএনপির মুখে জুলাই, অন্তরে আওয়ামী লীগ। তারা আওয়ামী কাঠামো টিকিয়ে রেখেছে। দুর্বল আওয়ামী লীগ হিসেবে তারা টিকে থাকতে চায়। তারা আগামী নির্বাচনকে ম্যানিপুলেট (নিজের পক্ষে নেওয়া) করতে চায়। সে জন্যই তারা জুলাই সনদ বাস্তবায়ন করতে চায় না। অবিলম্বে সংবিধান সংস্কার পরিষদে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে। তা না হলে বিরোধী আন্দোলন গণ-আন্দোলনে পরিণত হবে।’

এনসিপির রাজনৈতিক পর্ষদের সদস্য সালেহউদ্দিন সিফাতের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন দলের যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন, যুগ্ম সদস্যসচিব ফরিদুল হক প্রমুখ।

বিষয় : সংবিধান গণভোট বিএনপি এনসিপি সংস্কার রাজনীতি

আপনার মতামত লিখুন

টিভি ২৬ নিউজ

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

অক্ষরে অক্ষরে জুলাই সনদ বাস্তবায়নের কথা বলে অক্ষরে অক্ষরে জাতির সঙ্গে ধোঁকাবাজি করছে বিএনপি: এনসিপি

প্রকাশের তারিখ : ১৭ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশকঃ~ ফোরকানুল হক (সাকিব)

কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত