ঢাকা    শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা    শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
টিভি ২৬ নিউজ
নোটিশ
  • টিভি ২৬ নিউজ  সারাদেশে প্রতিনিধি নিয়োগ দিচ্ছে ফোরকানুল হক (সাকিব) সম্পাদিত " TV 26 NEWS " আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন।

ফ্যামিলি কার্ড প্রকল্পে অনিয়মের অভিযোগ তুলে হাসনাত বললেন, ‘এটাই কি তাহলে আই হ্যাভ আ প্ল্যান’

TV 26 NEWS ডেস্ক :
TV 26 NEWS ডেস্ক :
প্রকাশ ১৬ অক্টোবর ২০২৬ | ০২:০২ পিএম
| প্রিন্ট সংস্করণ

ফ্যামিলি কার্ড প্রকল্পে অনিয়মের অভিযোগ তুলে হাসনাত বললেন, ‘এটাই কি তাহলে আই হ্যাভ আ প্ল্যান’
হাসনাত আবদুল্লাহ (ছবি: সংগৃহীত)

ফ্যামিলি কার্ড প্রকল্পের জন্য ৩৪২ কোটি টাকার ট্যাবলেট/প্যাড কেনার কাজ পেতে স্বাস্থ্যমন্ত্রীর ভাতিজার মালিকানাধীন কোম্পানির বিরুদ্ধে অনিয়মের আশ্রয় নেওয়ার অভিযোগ উঠেছে বলে জানিয়েছেন সংসদ সদস্য ও এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ। শুক্রবার (১৬ অক্টোবর) সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এ কথা জানান।  পোস্টে হাসনাত জানান, অভিযোগ অনুযায়ী, নৌবাহিনীর শিপইয়ার্ডকে মাধ্যম হিসেবে ব্যবহার করে প্রতিষ্ঠানটি কাজটি বাগিয়ে নেয়। দেশে কর্মসংস্থান নাই, বাজারে স্বস্তি নাই, ইনভেস্টমেন্ট নাই—আছে শুধু মন্ত্রী ও তাদের পরিবারের সদস্যদের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ। কোনও মন্ত্রীর ছেলে, কোনও মন্ত্রীর স্ত্রী, আবার কোনও মন্ত্রীর ভাই—এভাবেই বারবার আলোচনায় আসছে ক্ষমতাবানদের স্বজনদের নাম।

হাসনাত বলেন, একদিকে প্রধানমন্ত্রী ১৫০ টাকার লাঞ্চের গল্প শুনিয়ে জনগণকে মিতব্যয়ী হওয়ার উপদেশ দিচ্ছেন, অন্যদিকে মন্ত্রীদের পরিবারকে ঘিরে উঠছে হাজার কোটি টাকার দুর্নীতি ও অনিয়মের অভিযোগ। জনগণকে সাশ্রয়ের নসিহত, আর ক্ষমতাবানদের স্বজনদের বিরুদ্ধে রাষ্ট্রীয় সম্পদ লুটপাটের অভিযোগ। এটাই কি তাহলে আই হ্যাভ আ প্ল্যান?

বিষয় : ফ্যামিলি কার্ড জাতীয় নাগরিক পার্টি- এনসিপি হাসনাত আব্দুল্লাহ

আপনার মতামত লিখুন

টিভি ২৬ নিউজ

শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

ফ্যামিলি কার্ড প্রকল্পে অনিয়মের অভিযোগ তুলে হাসনাত বললেন, ‘এটাই কি তাহলে আই হ্যাভ আ প্ল্যান’

প্রকাশের তারিখ : ১৬ অক্টোবর ২০২৬

featured Image

ফ্যামিলি কার্ড প্রকল্পের জন্য ৩৪২ কোটি টাকার ট্যাবলেট/প্যাড কেনার কাজ পেতে স্বাস্থ্যমন্ত্রীর ভাতিজার মালিকানাধীন কোম্পানির বিরুদ্ধে অনিয়মের আশ্রয় নেওয়ার অভিযোগ উঠেছে বলে জানিয়েছেন সংসদ সদস্য ও এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ। শুক্রবার (১৬ অক্টোবর) সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এ কথা জানান।  পোস্টে হাসনাত জানান, অভিযোগ অনুযায়ী, নৌবাহিনীর শিপইয়ার্ডকে মাধ্যম হিসেবে ব্যবহার করে প্রতিষ্ঠানটি কাজটি বাগিয়ে নেয়। দেশে কর্মসংস্থান নাই, বাজারে স্বস্তি নাই, ইনভেস্টমেন্ট নাই—আছে শুধু মন্ত্রী ও তাদের পরিবারের সদস্যদের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ। কোনও মন্ত্রীর ছেলে, কোনও মন্ত্রীর স্ত্রী, আবার কোনও মন্ত্রীর ভাই—এভাবেই বারবার আলোচনায় আসছে ক্ষমতাবানদের স্বজনদের নাম।

হাসনাত বলেন, একদিকে প্রধানমন্ত্রী ১৫০ টাকার লাঞ্চের গল্প শুনিয়ে জনগণকে মিতব্যয়ী হওয়ার উপদেশ দিচ্ছেন, অন্যদিকে মন্ত্রীদের পরিবারকে ঘিরে উঠছে হাজার কোটি টাকার দুর্নীতি ও অনিয়মের অভিযোগ। জনগণকে সাশ্রয়ের নসিহত, আর ক্ষমতাবানদের স্বজনদের বিরুদ্ধে রাষ্ট্রীয় সম্পদ লুটপাটের অভিযোগ। এটাই কি তাহলে আই হ্যাভ আ প্ল্যান?

টিভি ২৬ নিউজ

সম্পাদক ও প্রকাশকঃ~ ফোরকানুল হক (সাকিব)

কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত