ঢাকা    বুধবার, ১১ নভেম্বর ২০২৬
ঢাকা    বুধবার, ১১ নভেম্বর ২০২৬
টিভি ২৬ নিউজ
নোটিশ
  • টিভি ২৬ নিউজ  সারাদেশে প্রতিনিধি নিয়োগ দিচ্ছে ফোরকানুল হক (সাকিব) সম্পাদিত " TV 26 NEWS " আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন।
সর্বশেষ

বাংলাদেশের পর্যটন খাতে ১.২ বিলিয়ন ডলার বিনিয়োগ করতে চায় জাপান


TV 26 NEWS ডেস্ক :
TV 26 NEWS ডেস্ক :
প্রকাশ ১৮ অক্টোবর ২০২৬ | ০৫:১৫ পিএম
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

বাংলাদেশের পর্যটন খাতে ১.২ বিলিয়ন ডলার বিনিয়োগ করতে চায় জাপান

জাপান বাংলাদেশে বিনিয়োগে আন্তরিক। বাংলাদেশের পর্যটন খাতে একসঙ্গে কাজ করতে তারা প্রস্তুত। জাপানি বিনিয়োগকারীদের পক্ষ থেকে পর্যটন খাতে প্রাথমিকভাবে ১.২ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দেওয়া হয়েছে।

রবিবার দুপুরে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশের পর্যটন খাতের উন্নয়নে বিনিয়োগ বিষয়ে জাপানি বিনিয়োগকারী প্রতিনিধিদের সঙ্গে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

মন্ত্রী বলেন, বাংলাদেশ বৈচিত্র্যময় পর্যটন সম্ভাবনার একটি দেশ। আমাদের এই ভূখণ্ডে রয়েছে প্রকৃতি, ঐতিহ্য ও সংস্কৃতির অপূর্ব সমাহার। আমাদের রয়েছে বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন, বিশ্বের দীর্ঘতম অবিচ্ছিন্ন প্রাকৃতিক সমুদ্রসৈকত কক্সবাজার, সিলেটের চা-বাগান। বর্তমান সরকার দেশের পর্যটন খাতে বিদেশি বিনিয়োগ স্বাগত জানাবে।

তিনি আরও বলেন, জাপান বাংলাদেশের পুরনো বন্ধু। আমাদের দেশের অনেক গুরুত্বপূর্ণ অবকাঠামো উন্নয়নে জাপান সহযোগিতা করেছে। তাই পর্যটন খাতের বিকাশে জাপানি বিনিয়োগকারীদের যেকোনো সহযোগিতায় সরকার সদা প্রস্তুত। বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে সরকার উইন উইন সিচুয়েশনে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ মডেলে কাজ করতে চায়।

জাপানি বিনিয়োগকারীদের ঘোষণার জবাবে মন্ত্রী বলেন, ‘বাংলাদেশে বিনিয়োগে জাপানি বিনিয়োগকারীদের আগ্রহকে আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে স্বাগত জানাই। তাদের বিনিয়োগ প্রস্তাব আনুষ্ঠানিকভাবে জমা হলে সরকার দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রতিনিধিদল বিনিয়োগকারীদের পর্যটন স্পট পরিদর্শনে দ্রুত ব্যবস্থা গ্রহণ করবে।’

বিষয় : জাপান বাংলাদেশ বিনিয়োগ পর্যটন খাত

আপনার মতামত লিখুন

টিভি ২৬ নিউজ

বুধবার, ১১ নভেম্বর ২০২৬


বাংলাদেশের পর্যটন খাতে ১.২ বিলিয়ন ডলার বিনিয়োগ করতে চায় জাপান

প্রকাশের তারিখ : ১৮ অক্টোবর ২০২৬

featured Image

জাপান বাংলাদেশে বিনিয়োগে আন্তরিক। বাংলাদেশের পর্যটন খাতে একসঙ্গে কাজ করতে তারা প্রস্তুত। জাপানি বিনিয়োগকারীদের পক্ষ থেকে পর্যটন খাতে প্রাথমিকভাবে ১.২ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দেওয়া হয়েছে।

রবিবার দুপুরে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশের পর্যটন খাতের উন্নয়নে বিনিয়োগ বিষয়ে জাপানি বিনিয়োগকারী প্রতিনিধিদের সঙ্গে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

মন্ত্রী বলেন, বাংলাদেশ বৈচিত্র্যময় পর্যটন সম্ভাবনার একটি দেশ। আমাদের এই ভূখণ্ডে রয়েছে প্রকৃতি, ঐতিহ্য ও সংস্কৃতির অপূর্ব সমাহার। আমাদের রয়েছে বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন, বিশ্বের দীর্ঘতম অবিচ্ছিন্ন প্রাকৃতিক সমুদ্রসৈকত কক্সবাজার, সিলেটের চা-বাগান। বর্তমান সরকার দেশের পর্যটন খাতে বিদেশি বিনিয়োগ স্বাগত জানাবে।

তিনি আরও বলেন, জাপান বাংলাদেশের পুরনো বন্ধু। আমাদের দেশের অনেক গুরুত্বপূর্ণ অবকাঠামো উন্নয়নে জাপান সহযোগিতা করেছে। তাই পর্যটন খাতের বিকাশে জাপানি বিনিয়োগকারীদের যেকোনো সহযোগিতায় সরকার সদা প্রস্তুত। বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে সরকার উইন উইন সিচুয়েশনে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ মডেলে কাজ করতে চায়।

জাপানি বিনিয়োগকারীদের ঘোষণার জবাবে মন্ত্রী বলেন, ‘বাংলাদেশে বিনিয়োগে জাপানি বিনিয়োগকারীদের আগ্রহকে আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে স্বাগত জানাই। তাদের বিনিয়োগ প্রস্তাব আনুষ্ঠানিকভাবে জমা হলে সরকার দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রতিনিধিদল বিনিয়োগকারীদের পর্যটন স্পট পরিদর্শনে দ্রুত ব্যবস্থা গ্রহণ করবে।’


টিভি ২৬ নিউজ

সম্পাদক ও প্রকাশকঃ~ ফোরকানুল হক (সাকিব)

কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত