ঢাকা    বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
ঢাকা    বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
টিভি ২৬ নিউজ
নোটিশ
  • টিভি ২৬ নিউজ  সারাদেশে প্রতিনিধি নিয়োগ দিচ্ছে ফোরকানুল হক (সাকিব) সম্পাদিত " TV 26 NEWS " আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন।
সর্বশেষ

চুয়াডাঙ্গায় গরুবোঝাই ভটভটি উল্টে ব্যবসায়ী নিহত


TV 26 NEWS ডেস্ক :
TV 26 NEWS ডেস্ক :
প্রকাশ ১৯ অক্টোবর ২০২৬ | ১২:৫৯ পিএম
| প্রিন্ট সংস্করণ

চুয়াডাঙ্গায় গরুবোঝাই ভটভটি উল্টে ব্যবসায়ী নিহত

চুয়াডাঙ্গা শহরের মুন্না মোড় এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গরুবোঝাই একটি লাটাহাম্বার (ভটভটি) খাদে পড়ে হেলাল (৩৫) নামের এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় একটি গরুও মারা গেছে। আজ সোমবার ভোরে ফজরের আজানের ঠিক আগে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হেলাল পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার বাসিন্দা। তিনি গরু নিয়ে আলমডাঙ্গার হাটে বিক্রির উদ্দেশ্যে যাচ্ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার ভোরে গরুবোঝাই লাটাহাম্বারটি চুয়াডাঙ্গা শহরের আন্তজেলা বাস টার্মিনালের অদূরে মুন্না মোড়ে বিএডিসি গুদামের সামনে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এতে যানটি রাস্তার পাশের খাদে উল্টে পড়ে। দুর্ঘটনায় ঘটনাস্থলেই গরু ব্যবসায়ী হেলাল ও একটি গরু মারা যায়।

খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ চালান। এ সময় লাটাহাম্বারে থাকা অন্য দুই যাত্রীকে জীবিত উদ্ধার করা হয়।

দুর্ঘটনাস্থলে নিহত হেলালের পকেট ও সঙ্গে থাকা কাগজপত্র তল্লাশি করে নগদ ৮৩ হাজার ৩৩৫ টাকা, একটি মোবাইল ফোন এবং গরু পরিবহনের বৈধ চালান উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে।

বিষয় : চুয়াডাঙ্গা

আপনার মতামত লিখুন

টিভি ২৬ নিউজ

বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬


চুয়াডাঙ্গায় গরুবোঝাই ভটভটি উল্টে ব্যবসায়ী নিহত

প্রকাশের তারিখ : ১৯ অক্টোবর ২০২৬

featured Image

চুয়াডাঙ্গা শহরের মুন্না মোড় এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গরুবোঝাই একটি লাটাহাম্বার (ভটভটি) খাদে পড়ে হেলাল (৩৫) নামের এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় একটি গরুও মারা গেছে। আজ সোমবার ভোরে ফজরের আজানের ঠিক আগে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হেলাল পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার বাসিন্দা। তিনি গরু নিয়ে আলমডাঙ্গার হাটে বিক্রির উদ্দেশ্যে যাচ্ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার ভোরে গরুবোঝাই লাটাহাম্বারটি চুয়াডাঙ্গা শহরের আন্তজেলা বাস টার্মিনালের অদূরে মুন্না মোড়ে বিএডিসি গুদামের সামনে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এতে যানটি রাস্তার পাশের খাদে উল্টে পড়ে। দুর্ঘটনায় ঘটনাস্থলেই গরু ব্যবসায়ী হেলাল ও একটি গরু মারা যায়।

খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ চালান। এ সময় লাটাহাম্বারে থাকা অন্য দুই যাত্রীকে জীবিত উদ্ধার করা হয়।

দুর্ঘটনাস্থলে নিহত হেলালের পকেট ও সঙ্গে থাকা কাগজপত্র তল্লাশি করে নগদ ৮৩ হাজার ৩৩৫ টাকা, একটি মোবাইল ফোন এবং গরু পরিবহনের বৈধ চালান উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে।


টিভি ২৬ নিউজ

সম্পাদক ও প্রকাশকঃ~ ফোরকানুল হক (সাকিব)

কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত