ঢাকা    বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
ঢাকা    বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
টিভি ২৬ নিউজ
নোটিশ
  • টিভি ২৬ নিউজ  সারাদেশে প্রতিনিধি নিয়োগ দিচ্ছে ফোরকানুল হক (সাকিব) সম্পাদিত " TV 26 NEWS " আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন।

জনতা ও রূপালী ব্যাংকের এমডিদের সরিয়ে দিলো সরকার


TV 26 NEWS ডেস্ক :
TV 26 NEWS ডেস্ক :
প্রকাশ ১৯ অক্টোবর ২০২৬ | ০৬:৪৩ পিএম
| প্রিন্ট সংস্করণ

জনতা ও রূপালী ব্যাংকের এমডিদের সরিয়ে দিলো সরকার
জনতা ও রূপালী ব্যাংক

জনতা ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. মজিবর রহমান এবং রূপালী ব্যাংকের এমডি কাজী মো. ওয়াহিদুল ইসলামের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিলের বিষয়ে পৃথক দুটি চিঠিতে সম্মতি দিয়েছে সরকার। এ বিষয়ে প্রয়োজনীয় বিধিগত কার্যক্রম গ্রহণ করতে ব্যাংকটির পরিচালনা পর্ষদকে নির্দেশ দিয়েছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।

সোমবার (১৯ অক্টোবর) আর্থিক প্রতিষ্ঠান বিভাগের রাষ্ট্রমালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক-১ শাখা থেকে জারি করা এক চিঠিতে সরকারের এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

চিঠিতে বলা হয়েছে, জনতা  ব্যাংকের পরিচালনা পর্ষদের সঙ্গে মো. মজিবর রহমানের সম্পাদিত চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিলের জন্য সরকারের সুপারিশ ও সম্মতি দেওয়া হয়েছে। ব্যাংক কোম্পানি আইন এবং পরিচালনা পর্ষদের সঙ্গে সম্পাদিত চুক্তিপত্র অনুযায়ী এ বিষয়ে পরবর্তী বিধিগত কার্যক্রম গ্রহণ করতে নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।

আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব আফরোজা আক্তার রিবা স্বাক্ষরিত চিঠিটি জনতা ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের চেয়ারম্যানের কাছে পাঠানো হয়েছে।

এছাছাড়া রূপালী ব্যাংকের  পরিচালনা পর্ষদের সঙ্গে কাজী মো. ওয়াহিদুল ইসলামের সম্পাদিত চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিলের জন্য সরকারের সুপারিশ ও সম্মতি দেওয়া হয়েছে।  

বিষয় : রূপালী ব্যাংক

আপনার মতামত লিখুন

টিভি ২৬ নিউজ

বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬


জনতা ও রূপালী ব্যাংকের এমডিদের সরিয়ে দিলো সরকার

প্রকাশের তারিখ : ১৯ অক্টোবর ২০২৬

featured Image

জনতা ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. মজিবর রহমান এবং রূপালী ব্যাংকের এমডি কাজী মো. ওয়াহিদুল ইসলামের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিলের বিষয়ে পৃথক দুটি চিঠিতে সম্মতি দিয়েছে সরকার। এ বিষয়ে প্রয়োজনীয় বিধিগত কার্যক্রম গ্রহণ করতে ব্যাংকটির পরিচালনা পর্ষদকে নির্দেশ দিয়েছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।

সোমবার (১৯ অক্টোবর) আর্থিক প্রতিষ্ঠান বিভাগের রাষ্ট্রমালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক-১ শাখা থেকে জারি করা এক চিঠিতে সরকারের এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

চিঠিতে বলা হয়েছে, জনতা  ব্যাংকের পরিচালনা পর্ষদের সঙ্গে মো. মজিবর রহমানের সম্পাদিত চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিলের জন্য সরকারের সুপারিশ ও সম্মতি দেওয়া হয়েছে। ব্যাংক কোম্পানি আইন এবং পরিচালনা পর্ষদের সঙ্গে সম্পাদিত চুক্তিপত্র অনুযায়ী এ বিষয়ে পরবর্তী বিধিগত কার্যক্রম গ্রহণ করতে নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।

আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব আফরোজা আক্তার রিবা স্বাক্ষরিত চিঠিটি জনতা ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের চেয়ারম্যানের কাছে পাঠানো হয়েছে।

এছাছাড়া রূপালী ব্যাংকের  পরিচালনা পর্ষদের সঙ্গে কাজী মো. ওয়াহিদুল ইসলামের সম্পাদিত চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিলের জন্য সরকারের সুপারিশ ও সম্মতি দেওয়া হয়েছে।  


টিভি ২৬ নিউজ

সম্পাদক ও প্রকাশকঃ~ ফোরকানুল হক (সাকিব)

কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত