ঢাকা    রোববার, ২৫ অক্টোবর ২০২৬
ঢাকা    রোববার, ২৫ অক্টোবর ২০২৬
টিভি ২৬ নিউজ
নোটিশ
  • টিভি ২৬ নিউজ  সারাদেশে প্রতিনিধি নিয়োগ দিচ্ছে ফোরকানুল হক (সাকিব) সম্পাদিত " TV 26 NEWS " আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন।
সর্বশেষ

কলাপাড়ায় ১৭ পূজামণ্ডপে অনুদান, শাড়ি বিতরণ


TV 26 NEWS ডেস্ক :
TV 26 NEWS ডেস্ক :
প্রকাশ ১৯ অক্টোবর ২০২৬ | ০৭:১৫ পিএম
| প্রিন্ট সংস্করণ

কলাপাড়ায় ১৭ পূজামণ্ডপে অনুদান, শাড়ি বিতরণ

পটুয়াখালীর কলাপাড়ায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ৩০০টি শাড়ি ও ১৭টি পূজামণ্ডপে আর্থিক সহায়তা বিতরণ করা হয়েছে। প্রতিটি পূজামণ্ডপে ১০ হাজার টাকা করে মোট ১ লাখ ৭০ হাজার টাকা দেওয়া হয়।

সোমবার (১৯ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় উপজেলার বিএনপির দলীয় কার্যালয়ে পূজামণ্ডপের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা শেষে এসব উপহার বিতরণ করেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন। সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি মিজানুর রহমান টুটু বিশ্বাস, পৌর বিএনপির সভাপতি গাজী মোহাম্মদ ফারুক, সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সী, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কাজল তালুকদারসহ স্থানীয় নেতারা।

অনুষ্ঠানে সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন বলেন, বিএনপি সরকার সব মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে দিনরাত কাজ করে যাচ্ছে। কোথাও কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হলে কাউকে ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।

বিষয় : পূজামণ্ডপ কলাপাড়া অনুদান শাড়ি বিতরণ

আপনার মতামত লিখুন

টিভি ২৬ নিউজ

রোববার, ২৫ অক্টোবর ২০২৬


কলাপাড়ায় ১৭ পূজামণ্ডপে অনুদান, শাড়ি বিতরণ

প্রকাশের তারিখ : ১৯ অক্টোবর ২০২৬

featured Image

পটুয়াখালীর কলাপাড়ায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ৩০০টি শাড়ি ও ১৭টি পূজামণ্ডপে আর্থিক সহায়তা বিতরণ করা হয়েছে। প্রতিটি পূজামণ্ডপে ১০ হাজার টাকা করে মোট ১ লাখ ৭০ হাজার টাকা দেওয়া হয়।

সোমবার (১৯ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় উপজেলার বিএনপির দলীয় কার্যালয়ে পূজামণ্ডপের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা শেষে এসব উপহার বিতরণ করেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন। সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি মিজানুর রহমান টুটু বিশ্বাস, পৌর বিএনপির সভাপতি গাজী মোহাম্মদ ফারুক, সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সী, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কাজল তালুকদারসহ স্থানীয় নেতারা।

অনুষ্ঠানে সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন বলেন, বিএনপি সরকার সব মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে দিনরাত কাজ করে যাচ্ছে। কোথাও কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হলে কাউকে ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।


টিভি ২৬ নিউজ

সম্পাদক ও প্রকাশকঃ~ ফোরকানুল হক (সাকিব)

কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত