সারাদেশে প্রতিনিধি নিয়োগ দিচ্ছে ফোরকানুল হক (সাকিব) সম্পাদিত " TV 26 NEWS " আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন। চট্টগ্রামে রেলওয়ের জমি অবৈধভাবে দখল করে কারখানা নির্মাণ ও পুকুর ভরাটের অভিযোগে চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনের সাবেক সংসদ সদস্য মাহবুব উর রহমান রুহেলের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অনুমোদনের অতিরিক্ত জমি দখলে রেখে ১ কোটি ১২ লাখ ৩৬ হাজার ১১৭ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে মামলায়।
সোমবার (১৯ অক্টোবর) দুদকের সমন্বিত চট্টগ্রাম-২ জেলা কার্যালয়ে সংস্থাটির উপসহকারী পরিচালক তাপছির বিল্লাহ বাদী হয়ে মামলাটি করেন।
দুদকের এজাহার সূত্রে জানা যায়, ২০১৬ সালের ১৮ সেপ্টেম্বর পরিবেশবান্ধব সিমেন্ট, বালু ও হলো ব্লক তৈরির কারখানা স্থাপনের জন্য মিরসরাই উপজেলার পশ্চিম হিংগুলী মৌজায় বাংলাদেশ রেলওয়ের ৩ দশমিক ৭৫৬৪ একর জমি দীর্ঘমেয়াদি ইজারা পেতে আবেদন করেন রুহেল। তবে ইজারা অনুমোদনের আগেই তিনি অবৈধভাবে জমি দখল করে ৬ হাজার ৪৮৯ বর্গফুটের সেমিপাকা কারখানা এবং ৯৯০ বর্গফুটের দ্বিতল অফিস ভবন নির্মাণ শুরু করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ ছাড়া অন্য ব্যক্তির নামে কৃষি ও মৎস্য চাষের জন্য ইজারা দেওয়া জমি এবং বিএস ৫১২০ দাগের একটি পুকুর ভরাট করে দখলে নেওয়ার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।
দুদকের অনুসন্ধানে জানা গেছে, অনুমোদিত ০.৭৪ একর জমির বিপরীতে বিএস ৫১১৯ ও ৫১২০ দাগের মোট ২ দশমিক ২৮ একর বা ২২৮ শতক জমি দখলে রেখে ব্যবসায়িক কাজে ব্যবহার করছেন রুহেল। দখল করা জমিতে কারখানা, অফিসকক্ষ, মসজিদ, অজুখানা, ব্লক রাখা ও শুকানোর জন্য বড় মাঠ এবং পানির ট্যাংক রয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
এজাহারের তথ্য অনুযায়ী, ২০১৭ সালের ১ জানুয়ারি থেকে ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত অনুমোদিত ০.৭৪ একর জমির বিপরীতে ভ্যাট ও আয়করসহ মোট ৪৪ লাখ ৯৫ হাজার ৫২৯ টাকা ইজারামূল্য পরিশোধ করা হয়।
অন্যদিকে, প্রকৃত দখলে থাকা ২ দশমিক ২৮ একর জমির বিপরীতে সরকারের প্রাপ্য ছিল ১ কোটি ৫৭ লাখ ৩১ হাজার ৬৪৬ টাকা। এ হিসাবে অতিরিক্ত ১৫৪ শতক জমি অবৈধভাবে দখলে রেখে ব্যবহারের মাধ্যমে ১ কোটি ১২ লাখ ৩৬ হাজার ১১৭ টাকা সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে আত্মসাতের অভিযোগ আনা হয়েছে এজাহারে।

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ অক্টোবর ২০২৬
চট্টগ্রামে রেলওয়ের জমি অবৈধভাবে দখল করে কারখানা নির্মাণ ও পুকুর ভরাটের অভিযোগে চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনের সাবেক সংসদ সদস্য মাহবুব উর রহমান রুহেলের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অনুমোদনের অতিরিক্ত জমি দখলে রেখে ১ কোটি ১২ লাখ ৩৬ হাজার ১১৭ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে মামলায়।
সোমবার (১৯ অক্টোবর) দুদকের সমন্বিত চট্টগ্রাম-২ জেলা কার্যালয়ে সংস্থাটির উপসহকারী পরিচালক তাপছির বিল্লাহ বাদী হয়ে মামলাটি করেন।
দুদকের এজাহার সূত্রে জানা যায়, ২০১৬ সালের ১৮ সেপ্টেম্বর পরিবেশবান্ধব সিমেন্ট, বালু ও হলো ব্লক তৈরির কারখানা স্থাপনের জন্য মিরসরাই উপজেলার পশ্চিম হিংগুলী মৌজায় বাংলাদেশ রেলওয়ের ৩ দশমিক ৭৫৬৪ একর জমি দীর্ঘমেয়াদি ইজারা পেতে আবেদন করেন রুহেল। তবে ইজারা অনুমোদনের আগেই তিনি অবৈধভাবে জমি দখল করে ৬ হাজার ৪৮৯ বর্গফুটের সেমিপাকা কারখানা এবং ৯৯০ বর্গফুটের দ্বিতল অফিস ভবন নির্মাণ শুরু করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ ছাড়া অন্য ব্যক্তির নামে কৃষি ও মৎস্য চাষের জন্য ইজারা দেওয়া জমি এবং বিএস ৫১২০ দাগের একটি পুকুর ভরাট করে দখলে নেওয়ার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।
দুদকের অনুসন্ধানে জানা গেছে, অনুমোদিত ০.৭৪ একর জমির বিপরীতে বিএস ৫১১৯ ও ৫১২০ দাগের মোট ২ দশমিক ২৮ একর বা ২২৮ শতক জমি দখলে রেখে ব্যবসায়িক কাজে ব্যবহার করছেন রুহেল। দখল করা জমিতে কারখানা, অফিসকক্ষ, মসজিদ, অজুখানা, ব্লক রাখা ও শুকানোর জন্য বড় মাঠ এবং পানির ট্যাংক রয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
এজাহারের তথ্য অনুযায়ী, ২০১৭ সালের ১ জানুয়ারি থেকে ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত অনুমোদিত ০.৭৪ একর জমির বিপরীতে ভ্যাট ও আয়করসহ মোট ৪৪ লাখ ৯৫ হাজার ৫২৯ টাকা ইজারামূল্য পরিশোধ করা হয়।
অন্যদিকে, প্রকৃত দখলে থাকা ২ দশমিক ২৮ একর জমির বিপরীতে সরকারের প্রাপ্য ছিল ১ কোটি ৫৭ লাখ ৩১ হাজার ৬৪৬ টাকা। এ হিসাবে অতিরিক্ত ১৫৪ শতক জমি অবৈধভাবে দখলে রেখে ব্যবহারের মাধ্যমে ১ কোটি ১২ লাখ ৩৬ হাজার ১১৭ টাকা সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে আত্মসাতের অভিযোগ আনা হয়েছে এজাহারে।

আপনার মতামত লিখুন