সারাদেশে প্রতিনিধি নিয়োগ দিচ্ছে ফোরকানুল হক (সাকিব) সম্পাদিত " TV 26 NEWS " আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন। বিএনপিতে অন্যায় করে পার পাওয়ার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ আসনের সংসদ সদস্য (এমপি) সরোয়ার আলমগীর। দলের নেতাকর্মীদের দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেছেন, আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে তৃণমূলের যোগ্য নেতাকর্মীদেরই প্রাধান্য দেওয়া হবে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) ফটিকছড়ি সদরের একটি কমিউনিটি সেন্টারে বিএনপির চার ইউনিটের নেতাকর্মী ও তৃণমূল নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলা সভায় নেতাকর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এমপি।
সরোয়ার আলমগীর বলেন, গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষ তাকে ভোট দিয়ে বিজয়ী করেছেন। তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে নিয়েই সমৃদ্ধ ফটিকছড়ি গড়তে কাজ করে যাবেন। একই সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে পর্যায়ক্রমে উন্নয়নমূলক কাজ সম্পন্ন করার আশ্বাস দেন তিনি।
সংসদ সদস্য আরও বলেন, বিএনপিতে অন্যায় করে পার পাওয়ার সুযোগ নেই। সেজন্য দলের নেতাকর্মীদের দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে, প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করার আহ্বান জানান।
সভায় প্রধান অতিথি সাবেক বিচারপতি ও বিএনপির কেন্দ্রীয় সদস্য ফয়সাল মাহমুদ ফয়েজী জানান, তৃণমূল নেতাকর্মীরাই বিএনপির প্রাণ। আগামী ইউপি নির্বাচনে তিনি ও সংসদ সদস্য সরোয়ার আলমগীর তৃণমূলের যোগ্য নেতাদেরই বেছে নেবেন।
উপজেলা বিএনপির সদস্য সচিব জহির আজম চৌধুরীর সঞ্চালনায় সভায় বিএনপির চার ইউনিটের নেতৃবৃন্দসহ প্রায় দেড় হাজার নেতাকর্মী অংশ নেন।

বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২২ অক্টোবর ২০২৬
বিএনপিতে অন্যায় করে পার পাওয়ার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ আসনের সংসদ সদস্য (এমপি) সরোয়ার আলমগীর। দলের নেতাকর্মীদের দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেছেন, আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে তৃণমূলের যোগ্য নেতাকর্মীদেরই প্রাধান্য দেওয়া হবে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) ফটিকছড়ি সদরের একটি কমিউনিটি সেন্টারে বিএনপির চার ইউনিটের নেতাকর্মী ও তৃণমূল নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলা সভায় নেতাকর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এমপি।
সরোয়ার আলমগীর বলেন, গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষ তাকে ভোট দিয়ে বিজয়ী করেছেন। তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে নিয়েই সমৃদ্ধ ফটিকছড়ি গড়তে কাজ করে যাবেন। একই সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে পর্যায়ক্রমে উন্নয়নমূলক কাজ সম্পন্ন করার আশ্বাস দেন তিনি।
সংসদ সদস্য আরও বলেন, বিএনপিতে অন্যায় করে পার পাওয়ার সুযোগ নেই। সেজন্য দলের নেতাকর্মীদের দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে, প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করার আহ্বান জানান।
সভায় প্রধান অতিথি সাবেক বিচারপতি ও বিএনপির কেন্দ্রীয় সদস্য ফয়সাল মাহমুদ ফয়েজী জানান, তৃণমূল নেতাকর্মীরাই বিএনপির প্রাণ। আগামী ইউপি নির্বাচনে তিনি ও সংসদ সদস্য সরোয়ার আলমগীর তৃণমূলের যোগ্য নেতাদেরই বেছে নেবেন।
উপজেলা বিএনপির সদস্য সচিব জহির আজম চৌধুরীর সঞ্চালনায় সভায় বিএনপির চার ইউনিটের নেতৃবৃন্দসহ প্রায় দেড় হাজার নেতাকর্মী অংশ নেন।

আপনার মতামত লিখুন