ঢাকা    শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
ঢাকা    শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
টিভি ২৬ নিউজ
নোটিশ
  • টিভি ২৬ নিউজ  সারাদেশে প্রতিনিধি নিয়োগ দিচ্ছে ফোরকানুল হক (সাকিব) সম্পাদিত " TV 26 NEWS " আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন।
সর্বশেষ

হোসেনের ৪ উইকেট, ক্যারিবীয়দের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ ড্র

TV 26 NEWS ডেস্ক :
TV 26 NEWS ডেস্ক :
প্রকাশ ২৩ অক্টোবর ২০২৬ | ০৭:০৩ পিএম
| প্রিন্ট সংস্করণ

হোসেনের ৪ উইকেট, ক্যারিবীয়দের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ ড্র
ছবি সংগৃহীত

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই টেস্টের আগে দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলেছে বিসিবি একাদশ। ম্যাচটিতে ব্যাটে-বলে নজর কেড়েছেন পাইপলাইনে থাকা ক্রিকেটাররা। কালাম সিদ্দিকী এলিনের সেঞ্চুরির পর বল হাতে আলো ছড়ান মোহাম্মদ হোসেন। ৪ উইকেট নেন এই লেগস্পিনার। শেষ অবধি ড্র হয়েছে ম্যাচটি।

আনভীর ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে আগে ব্যাটে নামে বিসিবি একাদশ। প্রথম দিনে ৯০ ওভারে ৭ উইকেটে ৩৭১ রান করে ইনিংস ঘোষণা করে স্বাগতিক দলটি। দ্বিতীয় দিন ব্যাটে নেমে ৮০ ওভারে ৬ উইকেটে ৩৩৬ রান করে খেলা শেষ করে ওয়েস্ট ইন্ডিজ।

ক্যারিবীয়দের হয়ে সর্বোচ্চ রান করেন কেভিন উইকহ্যাম। ১০৭ বলে ৬৭ রানে অপরাজিত থাকেন তিনি। ৭৮ বলে ৬৫ রান করে রিটায়ার্ড হার্ট হন জন ক্যাম্পবেল। ৪৬ রানে অপরাজিত থাকেন রোস্টন চেজ। ৪৪ রান করেন আমির জাঙ্গো, ৪০ রান করেন ব্রেন্ড কিং এবং তেজনারায়ণ চন্দরপল ৩১ রান করেন।

বিসিবি একাদশের হয়ে মোহাম্মদ হোসাইন ১২.২ ওভারে ৫৫ ওভারে ৪ উইকেট নেন। অনিক দেববার্মা ১ উইকেট নেন।

এর আগে ব্যাটে নেমে শুরুটা মোটেও ভালো হয়নি বাংলাদেশের। দলীয় পাঁচ রান সংগ্রহের পর আউট হন ওপেনার মাহফিজুল ইসলাম। তবে অপর ওপেনার জিশান আলম অল্পের জন্য সেঞ্চুরি হাতছাড়া করেন, আউট হন ৮৬ রানে।

এরপর দলের হাল ধরেন এলিন, তুলে নেন সেঞ্চুরি। তার ১৩৫ রানের ইনিংসে ২০টি চার এবং একটি ছক্কার মার ছিল। আউট হওয়ার আগে খেলেছেন ১৮৪ বল। এলিনের সেঞ্চুরির পর ৩০ রান করে আউট হন অধিনায়ক জাকের আলী অনিক।

বাংলাদেশের আরেক ব্যাটার চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ফিফটি করেছেন। তিনি ৫৯ রান করতে খেলেছেন ১০৬ বল, যার মধ্যে সাতটি চার ও একটি ছক্কার মার ছিল। এছাড়া ৩৫ রানে অপরাজিত থাকেন শামীম হোসেন।

ওয়েস্ট ইন্ডিজের বোলারদের মধ্যে দুটি করে উইকেট নিয়েছেন জশুয়া বিশপ ও কেভিম হজ। একটি করে উইকেট নিয়েছেন জেডিন সিলস ও কেভিন উইকহ্যাম।

আপনার মতামত লিখুন

টিভি ২৬ নিউজ

শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

হোসেনের ৪ উইকেট, ক্যারিবীয়দের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ ড্র

প্রকাশের তারিখ : ২৩ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশকঃ~ ফোরকানুল হক (সাকিব)

কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত