ঢাকা    শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
ঢাকা    শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
টিভি ২৬ নিউজ
নোটিশ
  • টিভি ২৬ নিউজ  সারাদেশে প্রতিনিধি নিয়োগ দিচ্ছে ফোরকানুল হক (সাকিব) সম্পাদিত " TV 26 NEWS " আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন।
সর্বশেষ

সব ধরনের ফুটবল থেকে অবসরের পরিকল্পনা জানালেন নেইমার

TV 26 NEWS ডেস্ক :
TV 26 NEWS ডেস্ক :
প্রকাশ ২৩ অক্টোবর ২০২৬ | ০৯:৩৮ এএম
| প্রিন্ট সংস্করণ

সব ধরনের ফুটবল থেকে অবসরের পরিকল্পনা জানালেন নেইমার
নেইমারের বয়স ৩৪ বছর এবং তিনি তার অবসরের পরের পরিকল্পনা করছেন। ছবি: রেইনাল্ডো ক্যাম্পোস

ফুটবল ছাড়ার পরপরই নতুন কোনো পেশায় যুক্ত হওয়ার পরিকল্পনা নেই নেইমার জুনিয়রের। অবসরের পর অন্তত এক বছর নিজের ইচ্ছেমতো জীবন কাটাতে চান ব্রাজিলের এই ফরোয়ার্ড। ফুটবল খেলতে ইচ্ছা হলে মাঠে নামবেন, আর কিছু করতে না চাইলে বিশ্রামেই কাটবে সময়। অবসর-পরবর্তী জীবন নিয়ে এমন ভাবনার কথা জানিয়েছেন তিনি।

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলেছেন আগেই।  ক্লাব ক্যারিয়ারের শেষ নিয়ে এখনো চূড়ান্ত কোনো ঘোষণা দেননি নেইমার। তবে পেশাদার ফুটবল থেকে সরে দাঁড়ানোর পর কেমন হবে তার জীবন, তা নিয়ে ভাবনা আছে সান্তোসের এই ফরোয়ার্ডের। সম্প্রতি ব্রাজিলের অনুষ্ঠান ‘ভারান্দা গুরমে’-তে দেওয়া সাক্ষাৎকারে অবসরের পরিকল্পনার পাশাপাশি সন্তানদের সঙ্গে সময় কাটানো এবং মাঠের বাইরে ফুটবলের সঙ্গে নিজের সম্পর্ক নিয়েও কথা বলেছেন তিনি। এমনই খবর প্রকাশ করেছে ব্রাজিলের সংবাদমাধ্যম গ্লোবো।

অবসরের পর কী করবেন, এমন প্রশ্নের উত্তরে নেইমার জানিয়েছেন, প্রথম এক বছর কোনো নিয়মের মধ্যে থাকতে চান না তিনি। পেশাদার ফুটবলের অনুশীলন, ফিজিওথেরাপি কিংবা নির্দিষ্ট সময়সূচির বাধ্যবাধকতা ছাড়াই কাটাতে চান দিনগুলো। হাসতে হাসতে নেইমার বলেন, ‘আমি যখন খেলা ছেড়ে দেব, তখন এক বছর কিছুই করব না। এমন হবে আজ ফুটবল খেলতে ইচ্ছা করছে, তাই খেলতে যাব। আজ কিছুই করতে ইচ্ছা করছে না, তাই কিছুই করব না।’

ফুটবল খেলতে ভালোবাসলেও টেলিভিশনে বসে ম্যাচ দেখতে খুব একটা আগ্রহী নন নেইমার। সাক্ষাৎকারে নিজের এই অভ্যাসের কথাও জানিয়েছেন তিনি। প্যারিস ও বার্সেলোনায় থাকার সময় সতীর্থদের সঙ্গে তার অভিজ্ঞতার কথা তুলে ধরে নেইমার জানান, ছুটির দিনে বন্ধুরা ঘণ্টার পর ঘণ্টা ফুটবল দেখতেন। কিন্তু দীর্ঘ সময় ধরে টেলিভিশনে খেলা দেখা তার পছন্দ ছিল না।

নেইমারের ভাষায়, মাঠে ফুটবল খেলাটা উপভোগ করেন তিনি, কিন্তু টেলিভিশনের সামনে বসে ম্যাচ দেখা তার কাছে বিরক্তিকর হয়ে উঠতে পারে। প্রিয় বন্ধুদের খেলায় খারাপ পারফরম্যান্স দেখলেও নাকি মেজাজ খারাপ হয় তার।

পেশাদার ফুটবলের ব্যস্ততা সামলানোর পাশাপাশি সন্তানদের সঙ্গে সময় কাটানোও নেইমারের দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ অংশ। অনুশীলন ও ফিজিওথেরাপির কারণে সময়ের চাপ থাকলেও সন্তানদের পছন্দের কাজগুলো করার চেষ্টা করেন তিনি।

বিশেষ করে মেয়ের সঙ্গে অ্যানিমেটেড সিনেমা দেখার অভ্যাসের কথা জানিয়েছেন ব্রাজিলিয়ান তারকা। তার মেয়ে ‘শ্রেক’ ও ‘দ্য গ্রিঞ্চ’ সিনেমা দুটি খুব পছন্দ করে। তাই মেয়ের সঙ্গে বসে সেগুলো দেখেন নেইমার।

তিনি বলেন, ‘আমার জীবন খুব ব্যস্ত। ফিজিওথেরাপি করতে হয়, অনুশীলন থাকে। তারপরও সন্তানদের জন্য কিছু সময় আলাদা করে রাখি। ওরা যা পছন্দ করে, সেগুলো করার চেষ্টা করি।’

অবসর-পরবর্তী জীবন নিয়ে পরিকল্পনা থাকলেও কবে বুটজোড়া তুলে রাখবেন, তা এখনো নিশ্চিত করেননি নেইমার। এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে তিনি জানিয়েছিলেন, ক্যারিয়ার নিয়ে দীর্ঘমেয়াদি পরিকল্পনার চেয়ে আপাতত বছর ধরে ধরে এগোতে চান।

সান্তোসের সঙ্গে তার বর্তমান চুক্তির মেয়াদ ২০২৬ সালের ডিসেম্বর পর্যন্ত। ফলে ভবিষ্যতে খেলোয়াড় হিসেবে চালিয়ে যাবেন, নাকি ক্যারিয়ারের ইতি টানবেন, সেই সিদ্ধান্ত এখনো বাকি। তবে অবসরের পর প্রথম এক বছর যে নিজের মতো করে কাটাতে চান, সেটি স্পষ্ট করে দিয়েছেন ৩৪ বছর বয়সী এই তারকা।

বিষয় : ফুটবল নেইমার

আপনার মতামত লিখুন

টিভি ২৬ নিউজ

শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

সব ধরনের ফুটবল থেকে অবসরের পরিকল্পনা জানালেন নেইমার

প্রকাশের তারিখ : ২৩ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশকঃ~ ফোরকানুল হক (সাকিব)

কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত