সারাদেশে প্রতিনিধি নিয়োগ দিচ্ছে ফোরকানুল হক (সাকিব) সম্পাদিত " TV 26 NEWS " আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন। কক্সবাজার জেলার উখিয়া থানাধীন রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প-১১ এলাকায় অভিযান পরিচালনা করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভুয়া পরিচয় ব্যবহার করে প্রতারণা ও অপরাধমূলক কার্যকলাপে লিপ্ত চক্রের একজন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে এসআরবি।
এসআরবি-১৫ এর সহকারী পরিচালক আ ম ফারুক সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন।
এসআরবি-১৫ সূত্রে জানা গেছে, ২৫ অক্টোবর গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১৫, কক্সবাজার-এর একটি চৌকস আভিধানিক দল উখিয়া থানাধীন পালংখালী ইউনিয়নের বালুখালী রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প-১১ এলাকায় বিশেষ অভিযানটি পরিচালনা করে। অভিযানকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভুয়া পরিচয় দিয়ে সাধারণ মানুষকে ভয়-ভীতি প্রদর্শন, অপহরণ ও প্রতারণাসহ বিভিন্ন অপরাধম‚লক কর্মকাণ্ডে জড়িত চক্রের সদস্য ইরফানকে (২৩) গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামি উখিয়া থানাধীন বালুখালী রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প-১১ এর সৈয়দ আলম ও ফাতেমা খাতুন দম্পতির ছেলে অভিযান পরিচালনাকালে আসামির কাছ থেকে নগদ সাড়ে ১১ হাজার টাকা, ৫ অস্ট্রেলিয়ান ডলার ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
এসআরবি-১৫ এর সহকারী পরিচালক আ ম ফারুক জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে কক্সবাজার জেলার উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ অক্টোবর ২০২৬
কক্সবাজার জেলার উখিয়া থানাধীন রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প-১১ এলাকায় অভিযান পরিচালনা করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভুয়া পরিচয় ব্যবহার করে প্রতারণা ও অপরাধমূলক কার্যকলাপে লিপ্ত চক্রের একজন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে এসআরবি।
এসআরবি-১৫ এর সহকারী পরিচালক আ ম ফারুক সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন।
এসআরবি-১৫ সূত্রে জানা গেছে, ২৫ অক্টোবর গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১৫, কক্সবাজার-এর একটি চৌকস আভিধানিক দল উখিয়া থানাধীন পালংখালী ইউনিয়নের বালুখালী রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প-১১ এলাকায় বিশেষ অভিযানটি পরিচালনা করে। অভিযানকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভুয়া পরিচয় দিয়ে সাধারণ মানুষকে ভয়-ভীতি প্রদর্শন, অপহরণ ও প্রতারণাসহ বিভিন্ন অপরাধম‚লক কর্মকাণ্ডে জড়িত চক্রের সদস্য ইরফানকে (২৩) গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামি উখিয়া থানাধীন বালুখালী রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প-১১ এর সৈয়দ আলম ও ফাতেমা খাতুন দম্পতির ছেলে অভিযান পরিচালনাকালে আসামির কাছ থেকে নগদ সাড়ে ১১ হাজার টাকা, ৫ অস্ট্রেলিয়ান ডলার ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
এসআরবি-১৫ এর সহকারী পরিচালক আ ম ফারুক জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে কক্সবাজার জেলার উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন