ঢাকা    বুধবার, ১১ নভেম্বর ২০২৬
ঢাকা    বুধবার, ১১ নভেম্বর ২০২৬
টিভি ২৬ নিউজ
নোটিশ
  • টিভি ২৬ নিউজ  সারাদেশে প্রতিনিধি নিয়োগ দিচ্ছে ফোরকানুল হক (সাকিব) সম্পাদিত " TV 26 NEWS " আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন।
সর্বশেষ

জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া ভোট সুষ্ঠু হবে না: জামায়াত

TV 26 NEWS ডেস্ক :
TV 26 NEWS ডেস্ক :
প্রকাশ ০১ নভেম্বর ২০২৬ | ১১:১১ পিএম
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া ভোট সুষ্ঠু হবে না: জামায়াত

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে অনিয়ম, জালিয়াতি ও দাঁড়িপাল্লার সমর্থকদের বাড়িঘরে হামলা-ভাঙচুর হয়েছে অভিযোগে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে জামায়াতে ইসলামী। ঢাকার দুই মহানগরের এই কর্মসূচিতে দলটির নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম এমপি বলেছেন, জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া কোনো নির্বাচনই সুষ্ঠু হবে না।

আজ রোববার জাতীয় মসজিদ বায়তুল মোকাররম উত্তর গেটে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি নির্বাচন কমিশনকে মেরুদণ্ডহীন আখ্যা দিয়ে বলেন, নির্লজ্জের মতো দাবি করছে নির্বাচনে তারা সন্তুষ্ট।

বিএনপিকে জাতির জন্য আপদ আখ্যা দিয়ে এটিএম আজহার বলেন, এই আপদ থাকলে জনগণের বিপদ বাড়তেই থাকবে। বিএনপি মুখে যা বলে কাজ তার বিপরীত। নির্বাচনের আগে তারা সংস্কারের পক্ষে গণভোটে ‘হ্যাঁ’ ভোট চেয়েছিল। কিন্তু ক্ষমতায় গিয়ে তারা সংবিধানের দোহাই দিয়ে জনগণকে ধোঁকা দিতে চাচ্ছে। 

জুলাই অভ্যুত্থানে শুধু বিএনপি বিএনপি নেতাদের ভাগ্যের পরিবর্তন হয়েছে বলে মন্তব্য এটিএম আজহার বলেন, প্রধানমন্ত্রী তার অনুগত সুবিধাভোগীদের নিয়ে দেশ-বিদেশ ঘুরে বেড়াচ্ছেন। টেন্ডারবাজি করে আর বিদেশি কোম্পানির কাছে দেশকে ইজারা দিয়ে কমিশন খেয়ে দেশকে এগিয়ে নেওয়া যাবে না। দেশ এগিয়ে নিতে গণভোটের রায় মেনে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। 

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল হালিম বলেন, ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে প্রশাসনের সহযোগিতায় আওয়ামী লীগের মতোই ভোট চুরি করেছে বিএনপি। অবিশ্বাস্য ভোটের হিসাব দিয়েছে। দুপুর দুইটা পর্যন্ত ৩৮ শতাংশ ভোট কাস্ট হলেও, ফলাফল ঘোষণায় দেখানো হয় ৬৪ শতাংশ ভোট পড়েছে।

উত্তর জামায়াতের আমির মোহাম্মদ সেলিম উদ্দিনের সভাপতিত্বে দক্ষিণের সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদ এমপির পরিচালনায় সমাবেশে বক্তৃতা করেন কেন্দ্রীয় এবং মহানগর নেতারা। সমাবেশ শেষে বায়তুল মোকাররম উত্তর গেট থেকে পল্টন হয়ে বিজয়নগর পর্যন্ত মিছিল করেন কয়েক হাজার জামায়াত নেতাকর্মী।

বিষয় : জামায়াতে ইসলামী

আপনার মতামত লিখুন

টিভি ২৬ নিউজ

বুধবার, ১১ নভেম্বর ২০২৬

জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া ভোট সুষ্ঠু হবে না: জামায়াত

প্রকাশের তারিখ : ০১ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশকঃ~ ফোরকানুল হক (সাকিব)

কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত