সারাদেশে প্রতিনিধি নিয়োগ দিচ্ছে ফোরকানুল হক (সাকিব) সম্পাদিত " TV 26 NEWS " আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন। আদালত থেকে পালিয়েছে গার্মেন্টসকর্মী আলো আক্তার হত্যা মামলার আসামি মো. কাউসার মিয়া। মঙ্গলবার (১০ নভেম্বর) ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মোসাদ্দেক মিনহাজের আদালত থেকে হাতকড়া খুলে পালিয়ে যান তিনি।
আদালতের প্রসিকিউশন বিভাগের ইন্সপেক্টর মোহসীন হোসেন আসামি পালিয়ে যাওয়ার বিষয় নিশ্চিত করেন। তিনি বলেন, ‘দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে আদালতের আসামির কাঠগড়া থেকে হাতকড়া খুলে পালিয়ে যান কাউসার মিয়া।’
তাকে আদালতের কারাগার থেকে আনা ও নেওয়ার দায়িত্বে ছিলেন কনস্টেবল আরাফাত। তিনি বলেন, ‘আসামি কাঠগড়ায় হাতে হাতকড়া পড়া অবস্থায় ছিল। তার কাস্টডি আনতে আদালতের সামনে যাই। এ সুযোগে আসামি হাতকড়া খুলে পালিয়ে গেছে।’
বিষয় : আদালত

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১০ নভেম্বর ২০২৬
আদালত থেকে পালিয়েছে গার্মেন্টসকর্মী আলো আক্তার হত্যা মামলার আসামি মো. কাউসার মিয়া। মঙ্গলবার (১০ নভেম্বর) ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মোসাদ্দেক মিনহাজের আদালত থেকে হাতকড়া খুলে পালিয়ে যান তিনি।
আদালতের প্রসিকিউশন বিভাগের ইন্সপেক্টর মোহসীন হোসেন আসামি পালিয়ে যাওয়ার বিষয় নিশ্চিত করেন। তিনি বলেন, ‘দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে আদালতের আসামির কাঠগড়া থেকে হাতকড়া খুলে পালিয়ে যান কাউসার মিয়া।’
তাকে আদালতের কারাগার থেকে আনা ও নেওয়ার দায়িত্বে ছিলেন কনস্টেবল আরাফাত। তিনি বলেন, ‘আসামি কাঠগড়ায় হাতে হাতকড়া পড়া অবস্থায় ছিল। তার কাস্টডি আনতে আদালতের সামনে যাই। এ সুযোগে আসামি হাতকড়া খুলে পালিয়ে গেছে।’

আপনার মতামত লিখুন