ঢাকা    শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা    শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
টিভি ২৬ নিউজ
নোটিশ
  • টিভি ২৬ নিউজ  সারাদেশে প্রতিনিধি নিয়োগ দিচ্ছে  ফোরকানুল হক (সাকিব) সম্পাদিত " TV 26 NEWS " আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন।
সর্বশেষ

৮৮ বছরের অপেক্ষা ভাঙতে কি পারবে সুইজারল্যান্ড

সুইসদের শাপ কি ঘুচবে আজ। সংগৃহীত ছবি

৮৮ বছরের অপেক্ষা সুইসদের। ১৯৩৮ সালের বিশ্বকাপে নকআউট পর্বে জয় পেয়েছিল সুইজারল্যান্ড। সেবার শেষ ষোলোর রিপ্লে ম্যাচে জার্মানিকে ৪-২ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছিল। এরপর কেটে গেছে প্রায় নয় দশক।

বিশ্বকাপে প্রায় প্রতিটা মঞ্চে সম্ভাবনা নিয়ে হাজির হলেও নকআউটে আটকে গেছে সুইসরা। ইউরোপের দেশটির সামনে এখন সেই অভিশাপ কাটানোর সুযোগ। আলজেরিয়ার বিপক্ষে জিততে পারলে শেষ ১৬ নিশ্চিত হবে ইউরোপের দেশটির।

বিশ্বকাপে নকআউট পর্বে টানা সাতটি ম্যাচে বিদায় নিতে হয়েছে সুইসদের। এই দীর্ঘ ব্যর্থতার সবচেয়ে কাছাকাছি এসে তা কাটানোর সুযোগ এসেছিল ২০০৬ বিশ্বকাপে। শেষ ষোলোয় ইউক্রেনের বিপক্ষে ১২০ মিনিট গোলশূন্য ড্র করার পর টাইব্রেকারে ৩-০ ব্যবধানে হেরে বিদায় নেয় তারা।

এবার আলজেরিয়ার বিপক্ষে সেই দীর্ঘ অপেক্ষার অবসান ঘটানোর লক্ষ্য নিয়েই মাঠে নামছে সুইজারল্যান্ড। ১৯৩৮ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে জয় তুলে নেওয়ার স্বপ্ন দেখছেন গ্রানিত জাকা-ম্যানুয়েল আকাঞ্জিরা।

বিষয় : ফুটবল বিশ্বকাপ ২০২৬ সুইজারল্যান্ড ফুটবল দল

আপনার মতামত লিখুন

টিভি ২৬ নিউজ

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

৮৮ বছরের অপেক্ষা ভাঙতে কি পারবে সুইজারল্যান্ড

প্রকাশের তারিখ : ০৩ জুলাই ২০২৬

featured Image

৮৮ বছরের অপেক্ষা সুইসদের। ১৯৩৮ সালের বিশ্বকাপে নকআউট পর্বে জয় পেয়েছিল সুইজারল্যান্ড। সেবার শেষ ষোলোর রিপ্লে ম্যাচে জার্মানিকে ৪-২ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছিল। এরপর কেটে গেছে প্রায় নয় দশক।

বিশ্বকাপে প্রায় প্রতিটা মঞ্চে সম্ভাবনা নিয়ে হাজির হলেও নকআউটে আটকে গেছে সুইসরা। ইউরোপের দেশটির সামনে এখন সেই অভিশাপ কাটানোর সুযোগ। আলজেরিয়ার বিপক্ষে জিততে পারলে শেষ ১৬ নিশ্চিত হবে ইউরোপের দেশটির।

বিশ্বকাপে নকআউট পর্বে টানা সাতটি ম্যাচে বিদায় নিতে হয়েছে সুইসদের। এই দীর্ঘ ব্যর্থতার সবচেয়ে কাছাকাছি এসে তা কাটানোর সুযোগ এসেছিল ২০০৬ বিশ্বকাপে। শেষ ষোলোয় ইউক্রেনের বিপক্ষে ১২০ মিনিট গোলশূন্য ড্র করার পর টাইব্রেকারে ৩-০ ব্যবধানে হেরে বিদায় নেয় তারা।

এবার আলজেরিয়ার বিপক্ষে সেই দীর্ঘ অপেক্ষার অবসান ঘটানোর লক্ষ্য নিয়েই মাঠে নামছে সুইজারল্যান্ড। ১৯৩৮ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে জয় তুলে নেওয়ার স্বপ্ন দেখছেন গ্রানিত জাকা-ম্যানুয়েল আকাঞ্জিরা।

টিভি ২৬ নিউজ

সম্পাদক ও প্রকাশকঃ~ ফোরকানুল হক (সাকিব)

কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত