ঢাকা    শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা    শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
টিভি ২৬ নিউজ
নোটিশ
  • টিভি ২৬ নিউজ  সারাদেশে প্রতিনিধি নিয়োগ দিচ্ছে  ফোরকানুল হক (সাকিব) সম্পাদিত " TV 26 NEWS " আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন।
সর্বশেষ

মিসর-আর্জেন্টিনা ম্যাচ ঘিরে সিরাজগঞ্জে সংঘর্ষ, আহত ১০

পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে সিরাজগঞ্জ সদর থানা-পুলিশ। ছবি: সংগৃহীত

মিসর-আর্জেন্টিনা ফুটবল ম্যাচকে কেন্দ্র করে সিরাজগঞ্জ পৌর শহরের মিরপুর মহল্লায় আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। সংঘর্ষের সময় কয়েকটি দোকানপাট ও বাড়িঘরে ভাঙচুরের ঘটনাও ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (৭ জুলাই) গভীর রাতে মিসর-আর্জেন্টিনা ম্যাচে আর্জেন্টিনার জয়কে কেন্দ্র করে দুই পক্ষের সমর্থকদের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। উভয় পক্ষ ইট-পাটকেল নিক্ষেপ ও পাল্টাপাল্টি ধাওয়ায় জড়িয়ে পড়ে। রাত ২টার দিকে শুরু হওয়া এ সংঘর্ষ থেমে থেমে বুধবার (৮ জুলাই) রাত ১১টা পর্যন্ত চলে।

সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন। তাঁদের মধ্যে কয়েকজন স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন। সংঘর্ষের সময় কয়েকটি দোকান ও বসতবাড়িতে ভাঙচুরের ঘটনাও ঘটে।

মিরপুর এলাকার বাসিন্দা আলী আশরাফ বলেন, ‘ম্যাচ শেষ হওয়ার পর থেকেই দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ চলছে। এতে প্রায় ১০ জন আহত হয়েছেন। আহতরা বিভিন্ন স্থানে চিকিৎসা নিয়েছেন।’

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম বলেন, ‘বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা পরিস্থিতি শান্ত রাখতে কাজ করছেন।’

বিষয় : ব্রাজিল ফুটবল বিশ্বকাপ আর্জেন্টিনা সিরাজগঞ্জ সংঘর্ষ সিরাজগঞ্জ সদর

আপনার মতামত লিখুন

টিভি ২৬ নিউজ

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

মিসর-আর্জেন্টিনা ম্যাচ ঘিরে সিরাজগঞ্জে সংঘর্ষ, আহত ১০

প্রকাশের তারিখ : ০৯ জুলাই ২০২৬

featured Image

মিসর-আর্জেন্টিনা ফুটবল ম্যাচকে কেন্দ্র করে সিরাজগঞ্জ পৌর শহরের মিরপুর মহল্লায় আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। সংঘর্ষের সময় কয়েকটি দোকানপাট ও বাড়িঘরে ভাঙচুরের ঘটনাও ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (৭ জুলাই) গভীর রাতে মিসর-আর্জেন্টিনা ম্যাচে আর্জেন্টিনার জয়কে কেন্দ্র করে দুই পক্ষের সমর্থকদের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। উভয় পক্ষ ইট-পাটকেল নিক্ষেপ ও পাল্টাপাল্টি ধাওয়ায় জড়িয়ে পড়ে। রাত ২টার দিকে শুরু হওয়া এ সংঘর্ষ থেমে থেমে বুধবার (৮ জুলাই) রাত ১১টা পর্যন্ত চলে।

সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন। তাঁদের মধ্যে কয়েকজন স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন। সংঘর্ষের সময় কয়েকটি দোকান ও বসতবাড়িতে ভাঙচুরের ঘটনাও ঘটে।

মিরপুর এলাকার বাসিন্দা আলী আশরাফ বলেন, ‘ম্যাচ শেষ হওয়ার পর থেকেই দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ চলছে। এতে প্রায় ১০ জন আহত হয়েছেন। আহতরা বিভিন্ন স্থানে চিকিৎসা নিয়েছেন।’

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম বলেন, ‘বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা পরিস্থিতি শান্ত রাখতে কাজ করছেন।’

টিভি ২৬ নিউজ

সম্পাদক ও প্রকাশকঃ~ ফোরকানুল হক (সাকিব)

কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত